Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 24 June 2026, 10:16: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » দেশজুড়ে » চট্টগ্রামের তিন আসনে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল
    চট্টগ্রাম

    চট্টগ্রামের তিন আসনে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কJanuary 3, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    চট্টগ্রামের তিন আসনে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

    ট্টগ্রামের তিনটি আসনে ১১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। চট্টগ্রাম-৫ আসনে ৪ জন, চট্টগ্রাম-৭ আসনে ৩ জন ও চট্টগ্রাম-১২ আসনে ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

    শনিবার (৩ জানুয়ারি) চট্টগ্রামের দুই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

    চট্টগ্রাম-৫ আসনে মনোনয়ন বাতিল হয় জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদের। নির্বাচন কমিশন জানিয়েছে, দলীয় মনোনয়নপত্র সঠিক না হওয়ার তার মনোনয়ন বাতিল করা হয়েছে। একই আসনে স্বতন্ত্র প্রার্থী এস. এম. ফজলুল হল, শাকিলা ফারজানা ও মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদের মনোনয়ন বাতিল করা হয়। তাদের দেওয়া এক শতাংশ ভোরটারের তথ্য সঠিক না হওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়।

    চট্টগ্রাম-৭ আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মো. আব্দুর রহমান, গণঅধিকার পরিষদের মো. বেলাল উদ্দিন ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রমোদ বরণ বড়ুয়ার মনোনয়ন বাতিল করা হয়েছে। এবি পার্টির আব্দুর রহমান মনোনয়নপত্রে সমর্থনকারীর স্বাক্ষর না থাকা এবং গণঅধিকারের বেলাল উদ্দিন ও কমিউনিস্ট পার্টির প্রমোদ বরণ বড়ুয়ায় দলীয় মনোনয়ন সঠিক না হওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

    চট্টগ্রাম-১২ আসনে ঋণখেলাপি হওয়া লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী এম. এয়াকুব আলীর মনোনয়ন বাতিল করা হয়েছে। আসনটিতে স্বতন্ত্র দুই প্রার্থী সৈয়দ সাদাত আহমেদ, মুহাম্মদ সাখাওয়াত হোসাইন ও জাতীয় পার্টির সিরাজুল ইসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন।

    চট্টগ্রাম-৭ ও চট্টগ্রাম-১২ আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘দুই আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীদোর ক্ষেত্রে এক শতাংশ ভোটারের স্বাক্ষরের তথ্য সঠিক না থাকায় মনোনয়ন বাতিল করা হয়।’

    চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (সাধারণ) মো. হেদায়েত উল্লাহ জানান, ‘চট্টগ্রাম-৫ আসন থেকে ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।’

    এদিকে চট্টগ্রাম-৪ ও চট্টগ্রাম-৬ আসনে সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

    পূর্ববর্তী খবরমাদুরোর বিচার করা হবে যুক্তরাষ্ট্রের আদালতে
    পরবর্তী খবর এখন ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প

    আরো সংবাদ পড়ুন

    আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে: ‎​সেতুমন্ত্রী

    পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

    গাজীপুরে পোশাক কারখানায় ফের অর্ধশত শ্রমিক অসুস্থ

    আর্জেন্টিনার পতাকা কেনার সামর্থ্য নেই, ভালোবাসায় অভিনব কৌশল নিল শিশু 

    যমজ কন্যা হওয়ায় স্ত্রীকে তালাক, দেনমোহর মেটাতে সন্তান বিক্রির হুমকি

    নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    চেনা রূপে রোনালদো, পর্তুগালের গোল উৎসবের রাতে আক্ষেপ শুধু হ্যাটট্রিকের

    June 24, 2026

    রোনালদোর জোড়া গোলে ৩–০ এগিয়ে পর্তুগাল

    June 23, 2026

    উজবেকিস্তানের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর গোল

    June 23, 2026

    প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

    June 23, 2026

    প্রাণঘাতী ডেঙ্গু মোকাবিলায় সৈন্য মোতায়েন করছে শ্রীলঙ্কা

    June 23, 2026

    রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন

    June 23, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.