Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 23 September 2026, 12:04: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » দেশজুড়ে » ঢাকা মেডিকেলের ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
    ঢাকা

    ঢাকা মেডিকেলের ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 31, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ঢাকা মেডিকেলের ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

    রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রিয়া (২০) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ভোররাতের দিকে ঢামেক হাসপাতালের নতুন ভবনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রিয়া মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

    হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত রিয়ার বাড়ি পাবনা জেলার সদর থানার চরতারাপুর ইউনিয়নের ভাদুরডাঙ্গি গ্রামে। তিনি দুই ভাই-বোনের মধ্যে বড় ছিলেন। ঘটনার পরপরই তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহতের বাবা লতিফ মল্লিক জানান, তার মেয়ে জিভে ঘা ও শরীরের অন্যান্য কিছু সমস্যা নিয়ে পাঁচ দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের (৮০২ নম্বর) ওয়ার্ডে ভর্তি ছিল। আজ ভোররাতের দিকে পাশের অন্য রোগীর স্বজনেরা তাকে বলেন যে তার মেয়ে লাফ দিচ্ছেন। খবর শুনে তিনি দৌড়ে গিয়ে দেখেন সব শেষ; রিয়া ৮ তলা থেকে লাফ দিয়ে নিচে থাকা একটি প্রাইভেট কারের ওপর গিয়ে পড়েছেন। এতে তার মাথা ফেটে মগজ বেরিয়ে যায়। পরবর্তীতে দ্রুত তাকে উদ্ধার করে ভোর পাঁচটার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর সোয়া পাঁচটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

    লতিফ মল্লিক আরও জানান, এসএসসি পাস করার পরই সিঙ্গাপুরপ্রবাসী এক ছেলের সঙ্গে মোবাইল ফোনে রিয়ার বিয়ে দেওয়া হয়। পরে তার স্বামী দেশে এসে আবার চলেও যান। কিন্তু অনেক চেষ্টার পরও সন্তান না হওয়ায় ধীরে ধীরে মেয়ের মানসিক সমস্যা শুরু হয়। গত ১০ দিন ধরে সমস্যাটা একটু বেশি হচ্ছিল। রিয়া সব সময় উল্টাপাল্টা কথা বলতেন; কিছু জিজ্ঞেস করলে বলতেন–‘এটা কোন দেশ? আমি কোন দেশে আছি?’

    ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি শাহবাগ থানায় অবগত করা হয়েছে।

    ঢাকা মেডিকেলের ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
    পূর্ববর্তী খবরপাকিস্তানে পর্বতশৃঙ্গে ভয়াবহ তুষারধস, ৪ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৬
    পরবর্তী খবর আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    চাঁদপুরে তিন মণ আলুর দামে এক কেজি ইলিশ

    বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

    বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

    রাবি শিক্ষার্থীকে মারধরে রেলস্টেশন ভাঙচুর, চার রেলকর্মীকে সাময়িক বরখাস্ত

    দেশের ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস

    আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি

    September 23, 2026

    রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

    September 23, 2026

    ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট

    September 23, 2026

    চাঁদপুরে তিন মণ আলুর দামে এক কেজি ইলিশ

    September 23, 2026

    ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময়

    September 23, 2026

    বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

    September 23, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.