Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 21 July 2026, 08:00: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » দেশজুড়ে » নাটোরে চলতি মৌসুমের আম ক্যালেন্ডার প্রকাশ
    দেশজুড়ে

    নাটোরে চলতি মৌসুমের আম ক্যালেন্ডার প্রকাশ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMay 11, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    নাটোরে চলতি মৌসুমের আম ক্যালেন্ডার প্রকাশ

    আগামী ১৫ মে থেকে গুটি জাতের আম সংগ্রহের মাধ্যমে নাটোরে চলতি মৌসুমের আম আহরণ কার্যক্রম শুরু হচ্ছে। সোমবার (১১ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘নিরাপদ আম ও লিচু আহরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ’ বিষয়ক প্রস্তুতিমূলক সভায় চলতি মৌসুমের আম ক্যালেন্ডার প্রকাশ করা হয়।

    জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, ১৫ মে থেকে ১০ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে জেলার বিভিন্ন জাতের আম সংগ্রহ করা যাবে। নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী ১৫ মে থেকে গুটি আম, ২৫ মে গোপালভোগ, ৩০ মে রানী পছন্দ ও খিরসাপাত, ২ জুন লক্ষণভোগ, ১৪ জুন ল্যাংড়া, ১৫ জুন আম্রপালি, ২৫ জুন মোহনভোগ ও হাড়িভাঙ্গা, ৩০ জুন ফজলি, ৫ জুলাই মল্লিকা, ১৫ জুলাই বারি আম-৪, ২০ জুলাই আশ্বিনা এবং ১০ আগস্ট গৌরমতি আম সংগ্রহ করা যাবে।

    সভায় আরও জানানো হয়, লিচুর মধ্যে ১৫ মে থেকে মাজাফফরপুরী, ২৫ মে থেকে বোম্বাই ও চায়না-৩ জাতের লিচু সংগ্রহ করা যাবে। তবে ইতোমধ্যে বাজারে কিছু লিচু বিক্রি শুরু হয়েছে বলে জানা গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল ইসলাম খান জানান, বাজারে আসা এসব লিচু মূলত স্থানীয় জাতের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল ইসলাম খানসহ জেলার বিভিন্ন এলাকার বাগান মালিক, আম ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সভায় অপরিপক্ব আম ও লিচু সংগ্রহ, বাজারজাতকরণের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়ের আগে কেউ আম বা লিচু সংগ্রহ করতে চাইলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তার অনুমোদন নিতে হবে। অপরিপক্ব ফল সংগ্রহ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও সভায় জানানো হয়।

    এ ছাড়া বাণিজ্যিক বাগানে কৃত্রিম উপায়ে আম পাকানো বা বড় করার জন্য কোনো ধরনের রাসায়নিক ব্যবহার না করার নির্দেশনা দেয়া হয়েছে। এ বিষয়ে নিয়মিত মোবাইল কোর্ট ও টাস্কফোর্স অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়।

    নাটোরে চলতি মৌসুমের আম ক্যালেন্ডার প্রকাশ
    পূর্ববর্তী খবরতেল কম খাওয়া, জ্বালানি সাশ্রয় ও হোম অফিস চালুর আহ্বান মোদির
    পরবর্তী খবর ২০ মিলিয়ন ফলোয়ার হতেই পোস্ট ডিলিট হানিয়ার

    আরো সংবাদ পড়ুন

    গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৩

    বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

    রাজশাহীতে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

    পানি বাড়ছে কাপ্তাই হ্রদে, খুলে দেওয়া হলো বাঁধের ১৬ গেট

    পানির উচ্চতা বৃদ্ধি, আজ খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

    হাজারীবাগে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপিরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না: ইসি

    July 21, 2026

    রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

    July 21, 2026

    এবার মোদির বাসভবনের সামনে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিক্ষোভ

    July 21, 2026

    পুলিশি নির্যাতনের পরও থামবে না ককরোচ পার্টি

    July 21, 2026

    ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন

    July 21, 2026

    কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

    July 21, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.