Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 16 August 2026, 10:28: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » দেশজুড়ে » বাংলাদেশের যে গ্রামে বিয়ে করতে চায় না কেউ
    ঢাকা

    বাংলাদেশের যে গ্রামে বিয়ে করতে চায় না কেউ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMay 5, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বাংলাদেশের যে গ্রামে বিয়ে করতে চায় না কেউ

    টাঙ্গাইলের নাগরপুরের মোকনার চাঁনপাড়া গ্রামের সঙ্গে কেউ বিয়ের সম্পর্ক করতে চায় না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তারা জানান, গ্রামটির প্রধান সড়কের মাঝখানে একটি খাল রয়েছে। সেখানে সেতু না থাকায় বছরের বেশির ভাগ সময়ই ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। বর্ষায় পরিস্থিতি আরও খারাপ হয়। স্কুলগামী শিক্ষার্থীদের কাদা মাড়িয়ে যেতে হয়, অনেক সময় বই-খাতা নষ্ট হয়ে যায়। জরুরি রোগী নিয়ে হাসপাতালে যেতে গিয়ে পড়তে হয় চরম ভোগান্তিতে।

    গ্রামের বাসিন্দা আব্দুল কাদের বলেন, একটু বৃষ্টি হলেই রাস্তায় হাঁটা যায় না। অনেক সময় পড়ে গিয়ে মানুষ আহত হয়। অসুস্থ রোগী নিয়ে বের হলে বিপদে পড়তে হয়। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের সময় প্রার্থীরা সড়ক ও সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর আর কেউ খোঁজ নেন না। ফলে বছরের পর বছর একই অবস্থায় পড়ে আছে গ্রামটি।

    আরেক বাসিন্দা রাবেয়া বেগম বলেন, এই গ্রামের সঙ্গে বিয়ের সম্পর্ক করতে চায় না কেউ। যাতায়াতের কষ্ট দেখে অনেকে পিছিয়ে যায়। এদিকে যানবাহন চলাচল করতে না পারায় মানুষের চলাচলের একমাত্র ভরসা হাঁটা বা ঘোড়ার গাড়ি। এতে কৃষিপণ্য বাজারজাত করতেও সমস্যায় পড়ছেন স্থানীয় কৃষকেরা।

    মোকনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, জনগণের দাবির প্রেক্ষিতে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু এখনো কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। নাগরপুর উপজেলা এলজিইডি কার্যালয়ের প্রকৌশলী ইফতেখার সারোয়ার ধ্রুব জানান, জনদুর্ভোগ কমাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

    তবে কবে নাগাদ সেতু ও সড়ক নির্মাণ হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কেউ কিছু বলছে না। এতে অনিশ্চয়তার মধ্যেই দিন কাটছে চাঁনপাড়ার মানুষের। স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত কার্যকর উদ্যোগ নেবে কর্তৃপক্ষ।

    বাংলাদেশের যে গ্রামে বিয়ে করতে চায় না কেউ
    পূর্ববর্তী খবরআদালতে মুখোমুখি ইলন মাস্ক
    পরবর্তী খবর ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু যেদিন থেকে

    আরো সংবাদ পড়ুন

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাস বিষক্রিয়া, নিহত বেড়ে ৯

    চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

    চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত ৩

    চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ বিক্ষুব্ধ চালকদের

    ১০ জেলায় ঝড়ের সঙ্গে বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরেও সতর্কসংকেত

    কক্সবাজারে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ডারউইন টেস্ট: ইতিহাস গড়ার লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ

    August 16, 2026

    রাঙামাটিতে পিকআপভ্যান উল্টে নিহত ৪

    August 16, 2026

    জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

    August 15, 2026

    শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

    August 15, 2026

    রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

    August 15, 2026

    বিএনপির মূল কারিগর খালেদা জিয়া: নয়াপল্টনে ফখরুল

    August 15, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.