Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 2 September 2026, 05:54: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » দেশজুড়ে » ভোমরা বন্দরে বেড়েছে হলুদ আমদানি
    খুলনা

    ভোমরা বন্দরে বেড়েছে হলুদ আমদানি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 6, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ভোমরা বন্দরে বেড়েছে হলুদ আমদানি

    দেশের অন্যতম বাণিজ্যিক প্রবেশদ্বার সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বেড়েছে শুকনা হলুদের আমদানি। এর ইতিবাচক প্রভাব পড়েছে বাজারেও। সরবরাহ বাড়ায় কমেছে গুঁড়া হলুদের দাম। স্বস্তি ফিরে এসেছে ভোক্তাদের মুখে।
    ভোমরা শুল্ক স্টেশন সূত্রে জানা গেছে, সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে এই বন্দর দিয়ে আমদানি হয়েছে ৩২ হাজার ২৯১ টন শুকনা হলুদ। যার মূল্য ৫৪২ কোটি ৫৪ লাখ টাকা। আগের অর্থবছরে আমদানি হয়েছিল ৩০ হাজার ৪৫০ টন, যার মূল্য ছিল ৪৮৮ কোটি ৫৯ লাখ টাকা। অর্থাৎ এক বছরে আমদানির পরিমাণ বেড়েছে ১ হাজার ৮৪১ টন, আর মূল্য বেড়েছে প্রায় ৫৫ কোটি টাকা।

    আমদানির এই ঊর্ধ্বমুখী প্রবণতা বাজারে তৈরি করেছে ভারসাম্য। সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজার ঘুরে দেখা গেছে, গুঁড়া হলুদ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৮০ টাকা দরে। যা এক থেকে দেড় মাস আগেও ছিল ৩২০ টাকা। মেসার্স ঠাকুর স্টোরের স্বত্বাধিকারী জানান, বাজারে সরবরাহ বাড়ায় দামও কমেছে। এই ধারা অব্যাহত থাকলে আরও কিছুটা কমার সম্ভাবনা আছে।

    সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বলেন, আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে মনিটরিং জোরদার করা হয়েছে। এতে করে শুধু হলুদ নয়, অন্যান্য মসলার দামও সহনশীল পর্যায়ে রয়েছে। ভোমরা স্থলবন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের মালিক মো. আবু হাসান জানান, চলতি অর্থবছরে আমদানি অনেক বেড়েছে। এসব শুকনা হলুদ আমরা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছি, বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামে।
    স্থানীয় ব্যবসায়ী ও ভোক্তারা আশা করছেন, ভবিষ্যতেও এমন সরবরাহ ও তদারকি অব্যাহত থাকলে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং সাধারণ মানুষ এর সুফল ভোগ করবে।

    ভোমরা বন্দরে বেড়েছে হলুদ আমদানি
    পূর্ববর্তী খবরদীর্ঘদিন প্রেমের পর নভেম্বরে বিয়ে করছেন দুই তারকা
    পরবর্তী খবর বলিউডে ফেরার বিষয়ে যা বললেন সেলিনা জেটলি

    আরো সংবাদ পড়ুন

    ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

    জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

    ফুটপাতে ব্যবসা করা ব্যক্তিদের সরে যেতে হবে: ডিএসসিসি প্রশাসক

    চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিনবয় গ্রেপ্তার

    তিন মাস নিষেধাজ্ঞার পর আজ খুলছে সুন্দরবন

    সিএমপির শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী ‘পিচ্চি জাহেদ’কে কুপিয়ে হত্যা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী

    September 2, 2026

    স্পিকারের সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ: গুরুত্ব পেল জনগণকেন্দ্রিক সম্পর্ক

    September 2, 2026

    স্কাউট শিক্ষার্থীদের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে: শিক্ষামন্ত্রী

    September 2, 2026

    হরমুজ দিয়ে বাংলাদেশের জাহাজ পার হতে বাধা নেই: ইরানের রাষ্ট্রদূত

    September 2, 2026

    সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক

    September 2, 2026

    নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের

    September 2, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.