Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 29 October 2026, 01:13: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » দেশজুড়ে » মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, আহত একাধিক যাত্রী
    দেশজুড়ে

    মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, আহত একাধিক যাত্রী

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কOctober 29, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, আহত একাধিক যাত্রী

    টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া রেলওয়ে স্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ মিটার রেললাইন ও স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ট্রেন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

    স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ট্রেনটি মির্জাপুর স্টেশন অতিক্রম করার প্রায় ১০ মিনিট পর মহেড়া স্টেশনে পৌঁছায়। এ সময় ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। বিকট শব্দ ও কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীরা তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামতে শুরু করেন। এতে কয়েকজন আহত হন।

    ঘটনার প্রত্যক্ষদর্শী মহেড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শহীদুর রহমান জানান, দুর্ঘটনার সময় তিনি স্টেশনে ছিলেন। হঠাৎ বিকট শব্দ হয় এবং কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। এতে প্রায় ৫০ মিটার রেললাইন ও স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান।

    মির্জাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার নাজমুল হাসান বকুল জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী নীলসাগর এক্সপ্রেস মহেড়া স্টেশনে পৌঁছানোর পর লাইনচ্যুত হয়।

    মহেড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রাকিবুল হাসান জানান, লাইনচ্যুত দুটি বগি ফেলে রেখে ট্রেনটির বাকি অংশ চিলাহাটির উদ্দেশে ছেড়ে গেছে। ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ চলছে। মেরামত শেষ হলে ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

    আহত একাধিক যাত্রী মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
    পূর্ববর্তী খবরবিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার
    পরবর্তী খবর মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড

    আরো সংবাদ পড়ুন

    বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

    টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ১০ দিন পর মিলল শিক্ষিকার লাশ

    সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

    ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

    কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

    ছাত্রীকে যৌন নিপীড়ন: সেই মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড

    October 29, 2026

    মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, আহত একাধিক যাত্রী

    October 29, 2026

    বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার

    October 29, 2026

    ২৪ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

    October 29, 2026

    ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২

    October 28, 2026

    বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

    October 28, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • YoutubeSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.