বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা নির্দেশনা মোতাবেক রাউজান পৌর শাখার ১,২,৩ নং ওয়ার্ড পূজা কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদ সভাপতি সদীপ দে ( সজীব) সভাপতিত্বে এবং সম্পাদক দীপ্ত চৌধুরীর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর পূজা কমিটির উপদেষ্টা সমাজসেবক অনুপম দাশ গুপ্ত, প্রধান বক্তা ছিলেন পূজা কমিটির উপদেষ্টা তপন দাশ গুপ্ত।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা অরুন বিশ্বাস,সহ সভাপতি তপন চৌধুরী মনু, সহ সম্পাদক মাধুর্য পালিত, মিন্টু কুমার দে, ডা: অনিল বিশ্বাস,চন্দন দাশ,ছোটন দাশ,শান্ত দাশ,নিশান দাশ,বাপ্পু দাশ,দীপু দাশ,ভজন বিশ্বাস,রিকু দে,স্বাধীন দাশ,ধনী তালুকদার,মৃদুল দে,শান্ত দত্ত,মিশন দত্ত,সংগ্রাম দাশ,সহ আরো অনেকে।
বাংলাদেশ পূজা উদযাপ পরিষদের গঠনতন্ত্র মোতাবেক ওয়ার্ড কমিটি সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে, সর্বসম্মতিক্রমে ১নং ওয়ার্ড সভাপতি পদে বিধান কান্তি দাশ, সহ সভাপতি সুজন দাশ,রুপাল দাশ,বিটু দাশ, ও সাধারণ সম্পাদক পদে নয়ন দাশ,যুগ্ন সম্পাদক মিন্টু দাশ,অর্থ সম্পাদক রুবেল দাশ,সাংগঠনিক সম্পাদক রিমন দাশ নির্বাচিত হয়। ২নং ওয়ার্ড সভাপতি রুবেল দাশ,সহ সভাপতি সাগর দাশ,সাধারন সম্পাদক বিপ্লব দাশ,যুগ্ন সম্পাদক জয়ন্ত দাশ, অর্থ সম্পাদক চন্দন দাশ , ৩নং ওয়ার্ড সভাপতি সেতু বিশ্বাস,সাধারন সম্পাদক ইপ্ত দে,সাংগঠনিক সম্পাদক সজীব চৌধুরী, দপ্তর সম্পাদক জিতু বিশ্বাস ৪১ সদস্য বিশিষ্ট রাউজান পৌর পূজা উদযাপন পরিষদের ওয়ার্ড পূর্ণাঙ্গ কমিটি রাউজান পৌর কমিটি অনুমোদন দিয়েছেন পূজা উদযাপন পরিষদের সভাপতি সদীপ দে সজীব সাধারন সম্পাদক দীপ্ত চৌধুরী।
পূজা উদযাপন পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন। পূজা উদযাপন পরিষদ নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক নিয়মে পরিচালিত হয়। তাই এখানে সবসময় রাজনৈতিক বিষয় তথা রাজনৈতিক চাপ আপেক্ষিক। পূজা উদযাপন পরিষদের কার্যক্রমে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন, সেই সাথে জেলা ও কেন্দ্রীয় পূজা কমিটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

