Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 1 September 2026, 06:30: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » দেশজুড়ে » রাজশাহীর তাপমাত্রা নেমেছে ৮.৪ ডিগ্রিতে
    দেশজুড়ে

    রাজশাহীর তাপমাত্রা নেমেছে ৮.৪ ডিগ্রিতে

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কDecember 31, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    রাজশাহীর তাপমাত্রা নেমেছে ৮.৪ ডিগ্রিতে

    রাজশাহীতে বাড়ছে শীতের তীব্রতা। শিশু ও বয়স্কদের ঠান্ডাজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। মৌসুমি এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়ায় হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বেড়েছে রোগীর চাপ।

    রাজশাহী আবহাওয়া অফিস বলছে, বুধবার (৩১ ডিসেম্বর) রাজশাহীতে বেলা ১১টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টার ব্যবধানে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে চার ডিগ্রি। এছাড়া গতকাল মঙ্গলবার সেদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

    রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, গেল এক সপ্তাহে শুধু শিশু ওয়ার্ডেই ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে। এছাড়া শরীরে উষ্ণতা বাড়াতে গিয়ে আগুনে পুড়ে বা গরম পানি ব্যবহারের সময় অসতর্কতায় দগ্ধ হয়ে শিশু ও বৃদ্ধ রোগীও আসছেন হাসপাতালে। যদিও সেই সংখ্যা নেহাত কম নয়।

    হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসকরা বলছেন- এই সময়ে হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় শিশুদের শ্বাসনালিতে সংক্রমণ হচ্ছে। এতে শ্বাসকষ্ট হচ্ছে। অনেকেই ঠান্ডা পানিতে ধোয়া কাপড় বা খাবার খাচ্ছেন, এতে ডায়রিয়া ও টাইফয়েড বাড়ছে। অভিভাবকদের এখন সবচেয়ে বেশি সতর্ক থাকা দরকার।

    অপরদিকে, বড়দের মধ্যেও ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। প্রতিদিনই মেডিসিন ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হচ্ছে জ্বর, কাশি ও বুকে সংক্রমণের উপসর্গ নিয়ে। বয়স্ক অনেকেই গরম আগুন পোহাতে গিয়ে বা ফুটন্ত পানিতে হাত-পা পুড়িয়ে ফেলছেন।

    রাজশাহী নগরের কাশিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা রওশন বেগম বলেন, সন্ধ্যায় আগুন পোহাতে গিয়ে আমার স্বামীর হাত পুড়ে গেছে। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। শীতে ঠান্ডা সহ্য করা যাচ্ছে না, আবার আগুনেও ভয়।

    গত সোমবার শ্বাসকষ্ট নিয়ে তিন বছরের শিশু রাজিবকে ভর্তি করে তার মা। রাজিবের নাসরীন খাতুন বলেন, বাচ্চার খুবই শ্বাসকষ্ট হচ্ছিল। নাক বন্ধ হয়ে যাচ্ছিল। হাসপাতালে ভর্তির পরে নেবুলাইজারের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়েছে। শ্বাসকষ্ট কমেছে তবে সর্দি এখনো যায়নি।

    এদিকে, রাজশাহী কোর্ট চত্বরে ফুটপাত, রেলওয়ে স্টেশনের ফুটপাত, সাহেব বাজারের ফুটপাতসহ বিভিন্ন ফুটপাতে বিক্রি এই হওয়া শীতের পুরানো কাপড়ের দামও বেড়েছে। বিদেশ থেকে আসা বেল্টের পোড়ানো জ্যাকেট, সোয়েটার, মাফলার, পায়ে দেওয়া মোজার দাম বেড়েছে। এছাড়া নগরীর মহল্লায় ঢুকে ভ্যানে করে শীতের গরম কাপড় বিক্রি করতে দেখা গেছে অনেককে। এসব ভ্যানে ৮০ থেকে ২০০ টাকা দরে বিভিন্ন গরম কাপড় বিক্রি হচ্ছে।

    এ বিষয়ে রামেক হাসপাতালে মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, শীতে হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া ও টাইফয়েডে রোগীর সংখ্যা বেড়েছে। সবচেয়ে ডায়রিয়াতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। শিশু ও বয়স্কদের মধ্যে সংক্রমণ সবচেয়ে বেশি। এছাড়া আগুন পোহাতে গিয়ে বা গরম পানিতে দগ্ধ হয়ে অনেকে ভর্তি হয়েছেন।

    তিনি বলেন, হাসপাতাল থেকে সরকারি ওষুধ সরবরাহ করা হচ্ছে। তবে যে পরিমাণে আক্রান্ত, এতে আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। শীত নিয়ে অবহেলার কিছু নেই সবাইকে সতর্ক হয়ে থাকতে হবে। বিভিন্ন রোগ বালাইয়ের আক্রমণ ঠেকাতে সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন পরামর্শ দেন এই চিকিৎসক।

    রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, আজ রাজশাহীতে মৌসুমীর সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছিল। মেঘ কেটে গিয়ে সর্বনিম্ন তাপমাত্রা কমে শীতের তীব্রতা বেড়েছে।

    রাজশাহীর তাপমাত্রা নেমেছে ৮.৪ ডিগ্রিতে
    পূর্ববর্তী খবরখালেদা জিয়ার জানাজা ঘিরে সংসদ এলাকা জনসমুদ্র
    পরবর্তী খবর জানাজাস্থলে খালেদা জিয়ার মরদেহ

    আরো সংবাদ পড়ুন

    সিএমপির শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী ‘পিচ্চি জাহেদ’কে কুপিয়ে হত্যা

    বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা

    বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত

    শাহজালালে সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ

    ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

    ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির

    August 31, 2026

    পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮

    August 31, 2026

    মন্ত্রিসভার বৈঠকে ৯ম পে-স্কেল প্রস্তাব অনুমোদন

    August 31, 2026

    রোজার পর এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

    August 31, 2026

    সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম ঘোষণা

    August 31, 2026

    চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান

    August 31, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.