Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 3 July 2026, 02:26: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » দেশজুড়ে » শেরপুরে জামায়াত নেতা নিহত: থমথমে পরিস্থিতি ঝিনাইগাতীতে
    দেশজুড়ে

    শেরপুরে জামায়াত নেতা নিহত: থমথমে পরিস্থিতি ঝিনাইগাতীতে

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 29, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    শেরপুরে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিমের নিহতের ঘটনায় জেলার ঝিনাইগাতী উপজেলায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি।

    বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকাজুড়ে সুনসান নীরবতা। ফাঁকা হয়ে গেছে রাস্তাঘাট। লোকজনের উপস্থিতি কম। সীমিত হয়ে এসেছে যান চলাচল।

    এর আগে, বুধবার (২৮ জানুয়ারি) শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) সংসদীয় আসনের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানকে কেন্দ্র করে ঝিনাইগাতী উপজেলায় জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

    সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, আজ সকাল ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত করা হবে। এরপর হবে দাফন।

    এদিকে, শেরপুরে জামায়াত নেতা রেজাউল করিমের হত্যাকাণ্ডের প্রতিবাদে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও জামালপুরেও বিক্ষোভ মিছিল হয়েছে।

    গতরাতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে যায় শহীদ আবু সাঈদ চত্বরে। সেখান থেকে আবারও আগের জায়গায় ফিরে এসে শেষ হয় মিছিলটি। এ সময় সংঘর্ষে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের হত্যাকারীদের বিচার দাবিতে নানা স্লোগান দেন মিছিলকারীরা।

    এছাড়া, জামালপুর শহরের সকাল বাজার এলাকা থেকে একটি মিছিল শুরু হয়ে তমালতলা মোড়ে যেয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় দ্রুত হত্যাকারীদের বিচারের দাবি জানান বিক্ষোভকারীরা।

    পূর্ববর্তী খবরচট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু উদ্ধার
    পরবর্তী খবর আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান

    আরো সংবাদ পড়ুন

    দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টি আভাস

    আসামির আর্জেন্টিনার জার্সি এআই দিয়ে ব্রাজিলের বানাল পুলিশ

    পাগলা মসজিদ: ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে দানবক্সে চিঠি

    রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু

    তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট

    আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে: ‎​সেতুমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    মৎস্যজীবীদের জীবিকার সুবিধার্থে দেশের সব জলাশয় উন্মুক্ত থাকবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

    July 3, 2026

    ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

    July 3, 2026

    খামেনির শোক অনুষ্ঠান ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে সতর্কবার্তা ইরানের

    July 3, 2026

    টানা দুই দফায় স্বর্ণের ভরিতে বাড়ল সাড়ে ৬ হাজার টাকার বেশি

    July 3, 2026

    আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় সুইজারল্যান্ড

    July 3, 2026

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    July 3, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.