রাউজান সনাতনী ঐক্য পরিষদের আহব্বানে রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলনের জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫টায় জলিলনগরস্থ শ্রী শ্রী জগন্নাথ আশ্রম মন্দির প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপ্ত চৌধুরীর সঞ্চলনায়, সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি দাশ। গীতা পাঠ করেন জয়ন্তী সংঘ সম্মাদক কানন ধর।
সভায় বক্তব্য রাখেন রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি সদীপ দে (সজীব), অরুন বিশ্বাস, নূপুর দত্ত, উল্লাস ধর, তাপস সেন রাউজান হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যান ফ্রন্ট এর যুগ্ন আহ্বায়ক ত্রিফল চৌধুরী, প্রণব চৌধুরী (মিঠু), শংকর দে, অয়ন দে, বিপুল তালুদার, রুবেল দে, দীপ্ত চৌধুরী , মিঠু দত্ত, ডা: রুরু কুমার শর্মা, ডেষ্টিস রাহুল ঘোষ, বাসু সরকার, সনজয় পুরোহিতসহ আরও অনেকে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা কমিটি সহ অর্থ সম্পাদক বিজন সিনহা,তপন চৌধুরী ( মনু), রাউজান সনাতনী ঐক্য পরিষদ সমন্বয়ক লিটন মহাজন ( লিটু), আদ্যাপীঠ ট্রাষ্টি বোর্ড নির্বাহী সদস্য কাঞ্চন তালুকদার,শিক্ষক সাগর সেন, টিটু চৌধুরী,দোলন কৃষ্ণ ঘোষ,অন্জ্ঞন বিশ্বাস,শিবু প্রসাদ ভট্রচার্য্য,সুজিত কুমার দাশ,সুজন দে সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভাশেষে রাউজান সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সাথে সাক্ষাৎ করে বিশদ আলোচনা করা হয় এবং সাংসদ এর নির্দেশনা মোতাবেক কাজ করার জন্য অঙ্গীকার করা হয়।
চট্টগ্রাম জেলা পূজা কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ ও সমন্বয় বজায় রেখে গঠনতন্ত্রের ওপর গুরুত্বরোপ করা হয় এবং সকলের মতামত এর ভিত্তিতে নতুন কমিটি গঠনের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। সবার মতামতকে গুরুত্ব দিয়ে সম্মেলন তারিখ ঘোষনা করা হবে, উত্তর রাউজানের সাথে দক্ষিন রাউজানকে সমান গুরুত্ব বহন করে সম্মেলন এবং কমিটি করা হবে। ।

