Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 12 July 2026, 10:57: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » দেশজুড়ে » খুলনা » সাতক্ষীরায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন
    খুলনা

    সাতক্ষীরায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কJune 28, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    সাতক্ষীরায় কয়েক দিনের টানা বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে চরম বিপর্যয়। শহর থেকে গ্রাম সবখানে দেখা দিয়েছে জলাবদ্ধতা, রাস্তাঘাট কর্দমাক্ত, আর মানুষ বন্দি হয়ে পড়েছে চার দেয়ালের ভেতরে।

    গত মঙ্গলবার (১৭ জুন) রাত থেকে শুরু হওয়া থেমে থেমে বৃষ্টি ১৯ জুন পর্যন্ত চলে একটানা। এরপর দু’দিন বিরতি দিয়ে রোববার (২২ জুন) সকাল ৭টা ২০ মিনিটে ফের নামে মুষলধারে বৃষ্টি। আজ শনিবার (২৮ জুন) ভোর রাত থেকে আবারও শুরু হয়েছে প্রবল বর্ষণ।

    সকাল থেকে আকাশ এমনভাবে কালো হয়ে আছে যেন চারপাশে অন্ধকার নেমে এসেছে। দিনের আলো হারিয়ে গেছে মেঘ আর বৃষ্টির দাপটে।

    সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, গত ১৭ জুন থেকে ২৮ জুন সকাল ৯টা পর্যন্ত সাতক্ষীরায় ১৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আগামীকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে।

    বৃষ্টির সবচেয়ে বড় প্রভাব পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর। শহরের অনেক রাস্তাই এখন হাঁটার অনুপযোগী হয়ে উঠেছে। কোথাও হাঁটুপানি, কোথাও কাদা আর ভাঙা রাস্তা।

    সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘সাতক্ষীরার প্রধান সমস্যা এখন জলাবদ্ধতা। কয়েকদিনের বৃষ্টিতে রাস্তায় হাঁটা যায় না। চারদিকে শুধু পানি আর পানি।’

    এদিকে শহরের বাজার এলাকাগুলোতেও টানা বৃষ্টির প্রভাব পড়েছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, ক্রেতারা দোকানে আসতে পারছেন না, ফলে বেচাকেনা প্রায় বন্ধ।

    অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নাজুক অবকাঠামোর কারণে প্রতি বর্ষা মৌসুমেই সাতক্ষীরায় একই দুর্ভোগের পুনরাবৃত্তি ঘটে চলেছে। সচেতন মহল বলছেন, “দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন না হলে এই দুর্ভোগ চরম আকার ধারণ করবে।”

    সাতক্ষীরায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন
    পূর্ববর্তী খবরহজ শেষে দেশে ফিরেছেন ৫৬৭৪৮ জন, মৃত্যু ৪১
    পরবর্তী খবর সীমান্তে মাদক চোরাচালান দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

    আরো সংবাদ পড়ুন

    কেরানীগঞ্জে গ্যাস লাইনের কাজ করার সময় বিস্ফোরণ, দগ্ধ ৩

    দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে খুলল শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স

    চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

    বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন

    সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়, অতিভারি বৃষ্টির শঙ্কা

    টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    তৃতীয় দফার হামলায় ইরানের ১৪০ লক্ষ্যবস্তুতে আঘাত: সেন্টকম

    July 12, 2026

    প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

    July 12, 2026

    দেশের ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় ও বৃষ্টির শঙ্কা

    July 12, 2026

    ১০ জনের সুইজারল্যান্ডের প্রতিরোধ ভাঙল অতিরিক্ত সময়ে, সেমিফাইনালে আর্জেন্টিনা

    July 12, 2026

    সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুতেই এগিয়ে গেল আর্জেন্টিনা

    July 12, 2026

    বেলিংহামের জাদুতে নরওয়েকে কাঁদিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

    July 12, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.