Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 3 October 2026, 05:12: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » দেশজুড়ে » রংপুর » ঝড়ে ভিজিএফের ৪৬৭ বস্তা চালসহ দুই নৌকাডুবি
    জাতীয়

    ঝড়ে ভিজিএফের ৪৬৭ বস্তা চালসহ দুই নৌকাডুবি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMay 21, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ঝড়ে ভিজিএফের ৪৬৭ বস্তা চালসহ দুই নৌকাডুবি

    গাইবান্ধার ফুলছড়িতে আকস্মিক ঝড়ের তাণ্ডবে ভিজিএফের ৪৬৭ বস্তা সরকারি চালসহ দুটি নৌকা ডুবে গেছে। ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য চালগুলো নেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসীঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।

    প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে কালির বাজারের গুদাম থেকে আনা ভিজিএফের চাল বালাসীঘাটে রাখা হয়। সেখান থেকে এরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদে বিতরণের জন্য দুটি নৌকায় করে ৪৬৭ বস্তা চাল নেওয়া হয়। এসময় হঠাৎ প্রবল ঝড় ও বৃষ্টির কবলে পড়ে নৌকা দুটি চালসহ নদীতে ডুবে যায়। পরে নৌকা সংশ্লিষ্টরা ও স্থানীয়রা ডুবে চালের বস্তা উদ্ধারে কাজ শুরু করে। খবর পেয়ে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে যান।

    বালাসী ঘাটের স্থানীয় বাসিন্দা ও নৌকা চালক রুহুল আমিন বলেন, সকালে আকাশ খারাপ ছিল। কিন্তু হঠাৎ প্রবল বেগে ঝড় ওঠে এবং সঙ্গে বৃষ্টি শুরু হয়। এতে ঝড়ের তান্ডবে নিমিষেই চালের বস্তাভর্তি দুটি বড় নৌকা নদীতে ডুবে যায়।

    ঘটনাস্থলে থাকা এরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান জানান, সরকারি চালগুলো আজই দরিদ্রদের মাঝে বিতরণের জন্য পরিষদে নেওয়া হচ্ছিল। কিন্তু নৌকায় তোলার পর সকাল সাড়ে ৭টার দিকে প্রচন্ড ঝড়ের কবলে পড়ে দুর্ঘটনাটি ঘটে। তিনি আরও জানান, দুপুর সোয়া ১২টা পর্যন্ত নদী থেকে চালের বস্তা উদ্ধারের কাজ চলছিল এবং সব বস্তা তখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

    ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে চালসহ দুটি নৌকা ডুবে গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজ শেষ হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

    ঝড়ে ভিজিএফের ৪৬৭ বস্তা চালসহ দুই নৌকাডুবি
    পূর্ববর্তী খবরজাতীয় ঈদগাহ ময়দানের ৮০ শতাংশ কাজ সম্পন্ন
    পরবর্তী খবর চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    শাহজালালে বিমানকর্মীর কাছ থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার, আটক ২

    ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

    শুল্কমুক্ত মদের অবৈধ মজুত : টস বন্ডের ৪ ওয়্যারহাউজ সিলগালা

    নেত্রকোণায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

    মিরপুরে সরকারি আবাসন প্রকল্পের লিফট ছিঁড়ে ৩ জন গুরুতর আহত

    মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি

    October 2, 2026

    ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করা হবে: চিফ হুইপ

    October 2, 2026

    মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

    October 2, 2026

    ইসরায়েলে বিমান বিধ্বস্ত

    October 2, 2026

    শাহজালালে বিমানকর্মীর কাছ থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার, আটক ২

    October 2, 2026

    ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

    October 2, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.