Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 28 September 2026, 08:26: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » দেশজুড়ে » কুমিল্লায় শ্রমিকদের আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট
    চট্টগ্রাম

    কুমিল্লায় শ্রমিকদের আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMarch 10, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    কুমিল্লায় শ্রমিকদের আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রায় ১২ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। জেলার চান্দিনায় ডেনিম গার্মেন্টস নামে একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ করলে এ যানজট সৃষ্টি হয়।

    মঙ্গলবার (১০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের চান্দিনা অংশ অবরোধ করে রাখেন শ্রমিকরা। এতে দুই পাশের অন্তত ১২ কিলোমিটার অংশে যানজটের সৃষ্টি হয়। মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের আশ্বাস দেওয়ার পর তারা মহাসড়ক ত্যাগ করেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

    স্থানীয়রা জানান, ডেনিম গার্মেন্টস নামের পোশাক কারখানাটির শত শত শ্রমিক উপজেলার হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। অবরোধের কারণে ঢাকাগামী ও চট্টগ্রামমুখী সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। উভয়মুখী লেনে শুরু হয় তীব্র যানজট। একপর্যায়ে উপজেলার কুটম্বপুর থেকে নুড়িতলা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে যায়।

    খবর পেয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল ইসলাম, চান্দিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন ঘটনাস্থলে পৌঁছে মালিকপক্ষের সঙ্গে কথা বলেন। দ্রুত বকেয়া বেতন-ভাতা ও বোনাস দেওয়ার আশ্বাস পেয়ে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে যান।

    ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, বেতন বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলেন শ্রমিকরা। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের আশ্বাস দেওয়ার পর তারা মহাসড়ক ত্যাগ করেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

    কুমিল্লায় শ্রমিকদের আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট
    পূর্ববর্তী খবরঅনিশ্চয়তায় ‘অ্যাভাটার ফোর’
    পরবর্তী খবর ঢাকায় ৪৭ মাথার খুলি উদ্ধারের রহস্য উদ্‌ঘাটন

    আরো সংবাদ পড়ুন

    বনানীতে বহুতল ভবনে আগুন

    আনসার সদস্য ওয়াহিদুজ্জামানের মানবিকতায় প্রাণে বাঁচলেন অজ্ঞাত বৃদ্ধ

    বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

    গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

    চাঁদপুরে তিন মণ আলুর দামে এক কেজি ইলিশ

    বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ১৫৮

    September 27, 2026

    হামলা চালিয়ে আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা অগ্রহণযোগ্য: রাশিয়া

    September 27, 2026

    পাকিস্তানের ডেরা ইসমাইল খানে আত্মঘাতী হামলায় নিহত ১২

    September 27, 2026

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনায় ৩ জন গ্রেফতার: ডিএমপি

    September 27, 2026

    ব্লু ইকোনমির উন্নয়নে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার: নৌ-পরিবহনমন্ত্রী

    September 27, 2026

    ভারতের জাতীয় নিরাপত্তার প্রশ্নে বিন্দুমাত্র আপস করা হবে না: রাজনাথ সিং

    September 27, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.