Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 26 August 2026, 11:19: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » দেশজুড়ে » গরুর জন্য আবাসিক হোটেল, আছে বিশেষ কক্ষও
    দেশজুড়ে

    গরুর জন্য আবাসিক হোটেল, আছে বিশেষ কক্ষও

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMay 14, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    গরুর জন্য আবাসিক হোটেল, আছে বিশেষ কক্ষও

    কোরবানির ঈদ সামনে রেখে রংপুরে ব্যস্ত সময় পার করছে ব্যতিক্রমী এক আবাসিক হোটেল। তবে এই হোটেলের অতিথি মানুষ নয়, গরু। সেখানে গরুর থাকা, খাবার, পরিচর্যা থেকে শুরু করে চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে।

    রংপুরের দমদমা সেতু এলাকায় দুই বছর ধরে চালু রয়েছে এই গরুর আবাসিক হোটেল। এখানে একসঙ্গে তিন শতাধিক গরু রাখার ব্যবস্থা আছে। স্থানীয় হাট থেকে গরু কেনার পর ব্যবসায়ীরা দূরের পথে নেওয়ার আগে নিরাপদে রাখছেন এই হোটেলে।

    হোটেল কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানায়, গরুর জন্য আলাদা খাবার, বিশুদ্ধ পানি, পরিচর্যা ও রাত কাটানোর ব্যবস্থা রয়েছে। কোনো গরু অসুস্থ হলে দ্রুত চিকিৎসাও দেওয়া হয়। বড় ও উন্নত জাতের গরুর জন্য রাখা হয়েছে বিশেষ কক্ষ। সেখানে বাড়তি যত্ন ও সেবা দেওয়া হয়।

    চট্টগ্রাম থেকে আসা গরু ব্যবসায়ী ছলিম খান গণমাধ্যমকে বলেন, আগে গরু রাখার জন্য নিরাপদ জায়গা পাওয়া যেত না। এখন এই হোটেলের কারণে চুরি, বৃষ্টি ও অসুস্থতার ঝুঁকি কমেছে। লক্ষ্মীপুরের ব্যবসায়ী আতাউর রহমান গণমাধ্যমকে বলেন, কম খরচে নিরাপদ সেবা পাওয়ায় ব্যবসায়ীদের অনেক সুবিধা হচ্ছে।

    ঢাকার গাবতলী হাটের ব্যবসায়ী আব্দুল মতিন গণমাধ্যমকে জানান, তারা নিয়মিত রংপুরের বিভিন্ন হাট থেকে গরু কিনে এই হোটেলে রাখেন। পরে গাড়ি পূর্ণ হলে ঢাকার পথে রওনা দেন। এই হোটেলকে ঘিরে আশপাশে গড়ে উঠেছে গরুর খাবারের দোকান। পাশাপাশি স্থানীয় কয়েকজনের কর্মসংস্থানও হয়েছে।

    হোটেলটির উদ্যোক্তা মোবারক আলী ভুট্টো গণমাধ্যমকে বলেন, গরু ব্যবসায়ীদের সমস্যার কথা চিন্তা করেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে সেবা দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের।

    গরুর জন্য আবাসিক হোটেল আছে বিশেষ কক্ষও
    পূর্ববর্তী খবরচট্টগ্রামে গুলিবিদ্ধ শিশু রেশমি মারা গেছে
    পরবর্তী খবর থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা দেড় থেকে দ্বিগুণ বাড়বে: বেবিচক চেয়ারম্যান

    আরো সংবাদ পড়ুন

    জেদ্দা থেকে চট্টগ্রাম আসার ফ্লাইটে নারীর মৃত্যু

    আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

    দুপুরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

    আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় পিছিয়ে ৩১ আগস্ট

    বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ

    আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে কাল

    August 26, 2026

    নেপাল-চীন সীমান্তে নজিরবিহীন ঢল ও ভূমিধসে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ প্রায় ৫০০

    August 26, 2026

    নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬, নিখোঁজ প্রায় ৫০০

    August 26, 2026

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

    August 26, 2026

    অবিলম্বে বাজার থেকে নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

    August 26, 2026

    ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

    August 26, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.