Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 23 October 2026, 04:38: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » দেশজুড়ে » ঢাকা-চট্টগ্রাম রুট ছেড়ে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, উদ্বোধন ২৬ অক্টোবর
    চট্টগ্রাম

    ঢাকা-চট্টগ্রাম রুট ছেড়ে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, উদ্বোধন ২৬ অক্টোবর

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 23, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ঢাকা-চট্টগ্রাম রুট ছেড়ে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস

    ঢাকা–চট্টগ্রাম রুটে চার দশকের বেশি সময় ধরে চলাচল করা আন্তঃনগর ট্রেন মহানগর এক্সপ্রেস এবার কক্সবাজার পর্যন্ত যাবে। ২৬ অক্টোবর (সোমবার) সন্ধ্যা আটটায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটির কক্সবাজারগামী প্রথম যাত্রার উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ের পরিচালক জনসংযোগ আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন।

    রেলওয়ের তথ্য অনুযায়ী, ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর মহানগর এক্সপ্রেসের যাত্রা শুরু হয়। দীর্ঘদিন ধরে ঢাকা ও চট্টগ্রামের মধ্যে চলাচলকারী ট্রেনটি দুই শহরের যাত্রীদের কাছে পরিচিত। যাত্রাপথের বিভিন্ন স্টেশনের যাত্রীরাও এই ট্রেনে যাতায়াতের সুযোগ পেয়ে আসছেন। এবার রুট পরিবর্তনের মধ্য দিয়ে ট্রেনটির দীর্ঘদিনের পরিচিত যাত্রাপথে যুক্ত হচ্ছে দেশের অন্যতম পর্যটননগরী কক্সবাজার।

    রেলওয়ের প্রকাশিত নতুন সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে রাত সাড়ে আটটায় ছেড়ে পরদিন সকাল ছয়টায় কক্সবাজার পৌঁছানোর কথা মহানগর এক্সপ্রেসের। ফিরতি পথে কক্সবাজার থেকে সকাল আটটায় ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

    বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস চলাচল করছে। মহানগর এক্সপ্রেস যুক্ত হলে এই রুটে ট্রেনের সংখ্যা বাড়বে। এতে পর্যটকদের পাশাপাশি স্থানীয় যাত্রীদেরও যাতায়াতের বিকল্প বাড়বে।

    ঢাকা-চট্টগ্রাম রুট ছেড়ে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস
    পূর্ববর্তী খবরআব্দুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি
    পরবর্তী খবর নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে কাচের বোতল নিক্ষেপ

    আরো সংবাদ পড়ুন

    আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

    অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট

    দেশের ইতিহাসে এই প্রথম কোনো ঘটনা ছাড়াই দুর্গোৎসব হলো: মীর শাহে আলম

    ঢাকা-দাম্মাম ফ্লাইট চলাচল শুরু

    বিশেষ নিরাপত্তায় সরানো হলো সাজেকে আটকে পড়া পর্যটকদের

    রাউজানে বিজয়া দশমীতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ২৩৩ মন্ডপের প্রতিমা বিসর্জ্জন সম্পন্ন

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে কাচের বোতল নিক্ষেপ

    October 23, 2026

    ঢাকা-চট্টগ্রাম রুট ছেড়ে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, উদ্বোধন ২৬ অক্টোবর

    October 23, 2026

    আব্দুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

    October 23, 2026

    নতুন হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা ধ্বংস করবে ইরান

    October 23, 2026

    আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

    October 23, 2026

    সৌদি আরবে আটকা পড়েছেন ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী

    October 23, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.