Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 2 July 2026, 10:54: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » দেশজুড়ে » পাবনা মানসিক হাসপাতালের দুটি ভবনের নিলাম স্থগিত
    দেশজুড়ে

    পাবনা মানসিক হাসপাতালের দুটি ভবনের নিলাম স্থগিত

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 3, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    পাবনা মানসিক হাসপাতাল চত্বরে অবস্থিত সৎসঙ্গের প্রতিষ্ঠাতা ঠাকুর অনুকূলচন্দ্রের স্মৃতিবিজড়িত ‘বিশ্ববিজ্ঞান কেন্দ্র’ ও ‘মাতৃমন্দির’ ভবনের নিলাম কার্যক্রম স্থগিত করেছে গণপূর্ত বিভাগ।

    হাসপাতালটির সম্প্রসারণ ও আধুনিক ইনস্টিটিউট নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে ভবন দুটি ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সনাতন ধর্মাবলম্বী ও ঠাকুরের অনুসারীদের দাবির মুখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

    ​মঙ্গলবার (২ জুন ) সকালে ‘সৎসঙ্গ বাংলাদেশ’-এর একটি প্রতিনিধি দল পাবনা জেলা প্রশাসক ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে সাক্ষাৎ করে ভবন দুটি রক্ষার দাবি জানান। এরপরই জেলা প্রশাসকের নির্দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিলাম স্থগিতের ঘোষণা দেয়।
    ​
    ​সৎসঙ্গ বাংলাদেশের সহ-সাধারণ সম্পাদক সুব্রত আদিত্য জানান, ঠাকুর অনুকূলচন্দ্র মানুষের সামগ্রিক কল্যাণ ও বিজ্ঞানমনস্ক জীবনযাপনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলেন। যার মধ্যে অন্যতম ছিল তার মায়ের স্মৃতিরক্ষার্থে নির্মিত ‘মাতৃমন্দির’ এবং বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে তৈরি ‘বিশ্ববিজ্ঞান কেন্দ্র’। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত ও অনুরাগীর কাছে এই স্থানটি অত্যন্ত পবিত্র এবং গভীর আবেগের এক তীর্থভূমি।
    ​
    ​সম্প্রতি গণপূর্ত বিভাগ ভবন দুটি নিলামের মাধ্যমে ভেঙে ফেলার পরিকল্পনা প্রকাশ পেলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ঠাকুরের অনুসারীদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়।

    ​সৎসঙ্গ বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক নিখিল মজুমদার বলেন, সারা পৃথিবীতে ঠাকুর অনুকূলচন্দ্রের অন্তত ১০ কোটি ভক্ত আছেন। যারা নিয়মিত এই স্মৃতিবিজড়িত স্থানে তীর্থভ্রমণে আসেন। ভবন দুটি ভেঙে না ফেলে ‘সৎসঙ্গ বাংলাদেশ’-এর মাধ্যমে সংস্কার করে উন্মুক্ত করা হলে, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মানুভূতিকে সম্মান জানানোর পাশাপাশি পর্যটনের মাধ্যমে সরকার বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাও অর্জন করতে পারবে।
    ​
    ​সৎসঙ্গের দাবির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে মানসিক হাসপাতাল এলাকার ভগ্নপ্রায় ভবন দুটি সরেজমিন পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাবনা মানসিক হাসপাতালের পরিচালক ডা. শাফকাত ওয়াহিদ এবং গণপূর্ত বিভাগ পাবনার নির্বাহী প্রকৌশলী মো. রাশেদ কবিরসহ উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। তারা সৎসঙ্গের কর্মীদের বক্তব্য শোনেন।

    ​গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদ কবির জানান পাবনা মানসিক হাসপাতালে বিশ্বমানের আধুনিক ইনস্টিটিউট প্রকল্পের জন্য মোট ১৩টি পুরাতন ও পরিত্যক্ত ভবন অপসারণের জন্য বুধবার থেকে দরপত্র আহ্বান করার কথা ছিল। যার মধ্যে এই দুটি ভবনও অন্তর্ভুক্ত ছিল।

    তিনি বলেন, ‘আমরা আপাতত এই দুটি ভবনের নিলাম স্থগিত করেছি। পরবর্তী সময়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

    পূর্ববর্তী খবরস্পিকারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    পরবর্তী খবর যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

    আরো সংবাদ পড়ুন

    আসামির আর্জেন্টিনার জার্সি এআই দিয়ে ব্রাজিলের বানাল পুলিশ

    পাগলা মসজিদ: ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে দানবক্সে চিঠি

    রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু

    তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট

    আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে: ‎​সেতুমন্ত্রী

    পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

    July 2, 2026

    খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

    July 2, 2026

    এলপি গ্যাসের দাম কমলো

    July 2, 2026

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    July 2, 2026

    পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    July 2, 2026

    মোজতবাকে হত্যার ইসরায়েলি হুমকি ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’; জাতিসংঘে ইরানের অভিযোগ

    July 2, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.