Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 12 August 2026, 03:02: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » দেশজুড়ে » মাদারীপুরে একই পরিবারের তিন জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
    জাতীয়

    মাদারীপুরে একই পরিবারের তিন জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMay 18, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    মাদারীপুরে একই পরিবারের তিন জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় একটি বাসার দরজা ভেঙে এক শিশুসহ একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় একটি বাসা থেকে ৬ মাসের এক শিশুসহ একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৮ মে) ভোরে ঘরের দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

    নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস ও তাদের ৬ মাস বয়সী এক কন্যাসন্তান।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্ত্বনা রানী চন্দের বাসায় গত তিন বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈর স্ত্রী মিষ্টি বাড়ৈ। রোববার বিকেলে মিষ্টি বাড়ৈর চাচাতো ভাই পরিচয়ে চিন্ময় দাস তার স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে ওই বাসায় আসেন। রাত গভীর হলে বাসা থেকে একটি ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

    পরে ভোররাতে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে পুলিশ। ঘরে ঢুকে পুলিশ দেখতে পায়, চিন্ময় দাস ও তার ছয় মাস বয়সী শিশুকন্যা একই রশিতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল। পাশেই বিছানার ওপর পড়ে ছিল স্ত্রী ইশা দাসের মরদেহ। স্থানীয়দের ধারণা, চিন্ময় দাস প্রথমে তার স্ত্রীকে হত্যা করে পরে নিজের সন্তানসহ আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ।

    মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনার সময় পাশের রুমে একা ছিলেন মিষ্টি বাড়ৈ। তার ফোন পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এটি হত্যা নাকি আত্মহত্যা- তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য এবং ঘটনার পারিপার্শ্বিকতায় মিষ্টি বাড়ৈকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

    মাদারীপুরে একই পরিবারের তিন জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
    পূর্ববর্তী খবরপ্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সাক্ষাৎ
    পরবর্তী খবর সৌদি পৌঁছেছেন ৬২৫২৮ বাংলাদেশি হজযাত্রী, মৃত বেড়ে ১৭

    আরো সংবাদ পড়ুন

    সিলেটের একটি বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

    আজ পবিত্র আখেরি চাহার সোম্বা

    প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ ভারতের

    ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে গুঞ্জনের কিছু নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট

    রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি: বাণিজ্যমন্ত্রী

    August 12, 2026

    ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান চায় কিয়েভ, যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব

    August 12, 2026

    সিলেটের একটি বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

    August 12, 2026

    মক্কা চুক্তি আঞ্চলিক নিরাপত্তা জোরদার করবে: সৌদি বাদশাহ

    August 12, 2026

    ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করছে: তথ্যমন্ত্রী

    August 12, 2026

    মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

    August 12, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.