Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 7 September 2026, 11:37: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » সাদা গাউনে গ্ল্যামারাস মেহজাবীন
    বিনোদন

    সাদা গাউনে গ্ল্যামারাস মেহজাবীন

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কApril 5, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    সাদা গাউনে গ্ল্যামারাস মেহজাবীন

    পর্দায় সাবলীল অভিনয়, আর বাইরে গ্ল্যামারাস লুক- এসব নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সদ্য তার এক আভিজাত্যপূর্ণ উপস্থিতিতে ফের মুগ্ধ করেছে ভক্তদের।

    গত শুক্রবার আয়োজিত ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে অংশ নেন অভিনেত্রী। সেখান থেকে কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নেন মেহজাবীন। সাদা রঙের স্টাইলিশ গাউনে তার এই নতুন লুক এখন ভক্তদের প্রশংসায় ভাসছে।

    শনিবার (৪ এপ্রিল) বিকেলে নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেন মেহজাবীন। ছবিতে দেখা যাচ্ছে, অফ-শোল্ডার সাদা একটি লং গাউন পরেছেন তিনি, যাতে রয়েছে আকর্ষণীয় কাজ।

    হাতে রুপালি রঙের ছোট ব্যাগ এবং মানানসই গয়নায় তাকে অত্যন্ত গ্ল্যামারাস দেখাচ্ছিল। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, লাক্স গালার জন্য প্রস্তুত হওয়াটা মূল অনুষ্ঠানের মতোই রোমাঞ্চকর ছিল। সেই প্রতিক্ষা আর শক্তি- সবকিছু মিলে রাতটা ছিল চমৎকার।

    ছবিগুলোতে মেহজাবীনের মেকআপ ও হেয়ার স্টাইল ছিল মার্জিত, যা তার সাথে চমৎকারভাবে মানিয়ে গেছে। পোস্টের নিচে ভক্তরা তার এই সাজের প্রশংসা করছেন।

    আজ থেকে আরও ১৬ বছর আগে এই প্রতিযোগীতার মঞ্চে লড়াই করছিলেন মেহজাবীন চৌধুরী। ২০০৯ সালে তার মাথায় ওঠে লাক্স সুপারস্টারের মুকুট। এবারের প্রতিযোগীদের বিচারক ছিলেন তিনি। দীর্ঘ সাত বছর পর, গত শুক্রবার আয়োজিত লাক্স সুপারস্টারের এই আসরের গালা নাইটে উপস্থিত হয়ে তিনি নিজের শুরুর দিনগুলোর স্মৃতিচারণও করেন। এদিন তার বিশেষ পারফর্মেন্স ছিলো; বিজয়ীদের হাতে তুলে দেন পুরস্কারও।

    বর্তমান সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী বড় পর্দাসহ ওটিটি প্ল্যাটফর্ম দাপিয়ে বেড়াচ্ছেন। সদ্য মুক্তি পাওয়া ওয়েবফিল্ম ‘ক্যাকটাস’ এ দেখা গেছে তাকে। প্রীতম হাসানের বিপরীতে সেখানে তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে বেশ। সব মিলিয়ে দেশের শোবিজ অঙ্গনে অনন্য উচ্চতায় অবস্থান করছেন এই অভিনেত্রী।

    সাদা গাউনে গ্ল্যামারাস মেহজাবীন
    পূর্ববর্তী খবরবুবলীর নতুন ছবি, বাড়ল জল্পনা!
    পরবর্তী খবর অবশেষে দীঘির নতুন সিনেমার খবর

    আরো সংবাদ পড়ুন

    সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন ৫ দিনের রিমান্ডে

    আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন

    নিলামে উঠছে অভিনেতা রাজপাল যাদবের বাড়ি

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বন্যায় নিহতদের স্মরণে জাতীয় শোক পালন করছে নেপাল

    September 7, 2026

    কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫

    September 7, 2026

    যুক্তরাষ্ট্রের মিয়ামি বিমানবন্দরে বিমান বিধ্বস্ত, নিহত ৫

    September 7, 2026

    ফেসবুক ব্যবহারে আসছে নতুন নীতিমালা, ইতিবাচক শিক্ষকরা: শিক্ষামন্ত্রী

    September 6, 2026

    রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী

    September 6, 2026

    চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল

    September 6, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.