Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 7 July 2026, 04:18: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » তরুণ প্রজন্মই পারে নতুন তথ্যব্যবস্থার সমাধান দিতে: তথ্যমন্ত্রী
    শীর্ষ সংবাদ ১

    তরুণ প্রজন্মই পারে নতুন তথ্যব্যবস্থার সমাধান দিতে: তথ্যমন্ত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMay 2, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    তরুণ প্রজন্মই পারে নতুন তথ্যব্যবস্থার সমাধান দিতে: তথ্যমন্ত্রী

    তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দ্রুত পরিবর্তিত ডিজিটাল তথ্যব্যবস্থার জটিল সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মের শিক্ষার্থীরাই হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাধানদাতা। তাদের সৃজনশীল জ্ঞান ও অংশগ্রহণের মাধ্যমেই একটি গ্রহণযোগ্য রোডম্যাপ তৈরি সম্ভব। শনিবার (২ মে) নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

    রাষ্ট্রকে একটি গাড়ির সঙ্গে উপমা দিয়ে তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্র একটি গাড়ির মতো। এতে মালিক হলেন জনগণ আর চালকের আসনে থাকেন নির্বাচিত বা অনির্বাচিত সরকার। চালক ভুল বা অপরাধ করলে স্টেকহোল্ডারসহ যাত্রীরা নানা অভিযোগ করেন। এরপরও আসন থেকে উঠতে চাননি চালক। কিন্তু শেষ পর্যন্ত ঘাড় ধরে তাকে বের করে দিয়েছেন মালিকরা। এরপর নতুন চালক নিয়োগ করেছে সবাই। তবে স্বাভাবিকভাবেই এ চালক ঘাবড়ে ছিলেন। কারণ আগের চালককে ঘাড় ধাক্কা মেরে বের করে দেওয়ার দৃশ্য দেখেছেন তিনি। এরপর সবার স্বতঃস্ফূর্ত জনমতে নতুন চালক হিসেবে নিয়োগ পেয়েছে আমাদের সরকার। এ সরকার সবার কথাই খুব বিনয়ের সঙ্গে ও মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছে।

    তিনি বলেন, নতুন চালক এলেও গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ আগেই চুরি হয়ে গেছে। ইঞ্জিনও নষ্ট। এমন পরিস্থিতিতে নতুন চালকের জন্য গাড়ি চালানো অনেক চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। তাই তাকে উদ্যোগ নিতে গেলেও যেমন সমালোচনার মধ্যে পড়তে হবে, না নেওয়ার মধ্যেও সমালোচনার মুখোমুখি হতে হবে। কারণ জনগণের ভোটে নির্বাচিত হয়ে নির্দিষ্ট সময়ের জন্য একটি রাজনৈতিক সরকার যখন দায়িত্ব নেয়, তখন তাকে এই মনোজগৎ বোঝার জন্য একজন বিজ্ঞানী হতে হয়। এ কারণেই রাজনীতি সম্পর্কিত বিষয়টিকে রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সঙ্গে যুক্ত করা হয়েছে। এটি নির্দিষ্ট ভূখণ্ডের গঠিত রাষ্ট্রের জনগণের ভবিষ্যৎ এবং বর্তমানকে নিশ্চিত করার একটা ব্যবস্থাপনা সংক্রান্ত বিজ্ঞান।

    মন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনা কোনো আবেগনির্ভর বক্তৃতা বা সাহিত্য নয়। বরং এটি একটি বিজ্ঞানভিত্তিক প্রক্রিয়া। একটি সরকারকে অতীত অভিজ্ঞতা, বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনায় নিয়ে কাজ করতে হয়। ক্ষমতার ভেতরে এমন কিছু ভাইরাস থাকে, যা রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে নিয়ন্ত্রণ না করলে বিপজ্জনক হয়ে উঠতে পারে। এছাড়া অ্যান্টিভাইরাস না থাকলে নতুন ভাইরাস দেবতাকেও শয়তানে পরিণত করতে পারে।

    ডিজিটাল যুগের পরিবর্তিত বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, বর্তমান প্রজন্ম যে ইকোসিস্টেমে বড় হয়েছে, তা আগের প্রজন্মের অভিজ্ঞতা থেকে ভিন্ন। আমাদের পূর্ব প্রজন্মকে যেমন বুঝতে হবে যে, এই ডিজিটাল ইকোসিস্টেমের সঙ্গে মিলিয়ে কীভাবে সৃজনশীলতা চর্চা করতে পারি। যদি এটা করা যায়, তাহলেই হবে সবচেয়ে বড় অর্জন। তবে তরুণ প্রজন্মের শিক্ষার্থীরাই হতে পারে এ সমাধানের যাত্রাবিন্দু। তাদের কাছ থেকেই বড় ধরনের সমাধানের অংশীদারের দায়িত্ব পেতে পারি আমরা। আমরা যেমন জেন-জির কাছ থেকে নানারকম সঠিক-বেঠিক জ্ঞান নিচ্ছি। তেমনি এ ধরনের ফ্রিডম অব প্রেসকে নিশ্চিত করার জন্য বাংলাদেশ বাস্তবতাতে সবার কাছে গ্রহণযোগ্য রোডম্যাপ কী হতে পারে, তার জন্যও গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে এ প্রজন্ম।

    তথ্যপ্রবাহ সভ্যতার জন্য অক্সিজেনের মতো গুরুত্বপূর্ণ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, শুধু অবাধ তথ্যপ্রবাহই যথেষ্ট নয়, তা হতে হবে সঠিক ও পরিচ্ছন্নও। ফ্রি ইনফরমেশনের পাশাপাশি ক্লিন ইনফরমেশন নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ। সভ্যতার জন্য তথ্য এক ধরনের অক্সিজেন সমতুল্য বিষয়। তাই এমন অক্সিজেন সমতুল্য তথ্য প্রবাহের বিষয়টিকে আমাদের অবশ্যই সুনিশ্চিত করতে হবে। এটাই হওয়া উচিত আমাদের এবারের বিশ্ব গণমাধ্যম দিবসের প্রতিশ্রুতি।

    আলোচনা সভায় নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি মতিউর রহমান চৌধুরী, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ আরও অনেকে অংশ নেন।

    তরুণ প্রজন্মই পারে নতুন তথ্যব্যবস্থার সমাধান দিতে: তথ্যমন্ত্রী
    পূর্ববর্তী খবরনতুন কোনো শীর্ষ সন্ত্রাসী তৈরি হচ্ছে না: ডিএমপি কমিশনার
    পরবর্তী খবর দেশের সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

    আরো সংবাদ পড়ুন

    তরুণদের স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে: ডা. জুবাইদা রহমান

    স্বাস্থ্যখাতে শুধু বাজেট বরাদ্দই যথেষ্ট নয়: অর্থমন্ত্রী

    পর্তুগালের বিদায়ের পর কোচ মার্টিনেজের পদত্যাগের ঘোষণা

    যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে স্পেনকে পেল বেলজিয়াম

    বিশ্বকাপ শেষ রোনালদোর, কোয়ার্টার ফাইনালে স্পেন

    পর্তুগালের বিপক্ষে এগিয়ে গেল স্পেন

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    তরুণদের স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে: ডা. জুবাইদা রহমান

    July 7, 2026

    স্বাস্থ্যখাতে শুধু বাজেট বরাদ্দই যথেষ্ট নয়: অর্থমন্ত্রী

    July 7, 2026

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    July 7, 2026

    জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

    July 7, 2026

    গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

    July 7, 2026

    সরকারি চাকরিজীবীর বেতন বাড়তে পারে ১০০ শতাংশ

    July 7, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.