Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 14 October 2026, 04:58: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » অর্থনীতি » চীনা শিল্পাঞ্চলের জন্য ৩ হাজার ৬৩০ কোটি টাকা ব্যয়ের অনুমোদন
    অর্থনীতি

    চীনা শিল্পাঞ্চলের জন্য ৩ হাজার ৬৩০ কোটি টাকা ব্যয়ের অনুমোদন

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 23, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    চীনা শিল্পাঞ্চলের জন্য ৩ হাজার ৬৩০ কোটি টাকা ব্যয়ের অনুমোদন

    চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের অবকাঠামো নির্মাণে ৩ হাজার ৬২৯ কোটি ৯৫ লাখ ৮১ হাজার ৭৫ টাকা ব্যয়ের একটি ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকার। এ অর্থ দিয়ে সড়ক, পানি সংরক্ষণাগার, গ্যাস সঞ্চালন লাইন, কেন্দ্রীয় বর্জ্যপানি শোধনাগার, বহুমুখী জেটি ও বিদ্যুৎ উপকেন্দ্রসহ শিল্পাঞ্চলটির প্রয়োজনীয় বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হবে।

    বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রস্তাবটি উপস্থাপন করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করবে বিনিয়োগ বাংলাদেশ কর্তৃপক্ষ। ‘চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো প্রকল্প’-এর আওতায় এসব কাজ করা হবে।

    প্রকল্পে চীন সরকারের ঋণের পাশাপাশি সরকারের নিজস্ব অর্থায়নও থাকবে।
    সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন অনুযায়ী, চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব পূর্তকাজ বাস্তবায়ন করা হবে।

    এর আগে ২০২৩ সালের ১৬ আগস্ট মন্ত্রিসভা কমিটির সভায় এ পদ্ধতিতে কাজ বাস্তবায়নের জন্য নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল।
    এর ধারাবাহিকতায় প্রস্তাবিত প্যাকেজের কাজ সরাসরি ক্রয়ের জন্য চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের অনুকূলে এক ধাপ দুই খাম পদ্ধতিতে দরপত্রের নথি ইস্যু করা হয়। প্রতিষ্ঠানটি কারিগরি ও আর্থিক প্রস্তাব দাখিল করে। পরে দরপত্র মূল্যায়ন কমিটি প্রস্তাবটি যাচাই-বাছাই ও দর কষাকষি করে। কমিটির সুপারিশের ভিত্তিতেই চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের মাধ্যমে কাজ বাস্তবায়নের অনুমোদন দেওয়া হয়েছে।

    যেসব অবকাঠামো হবে

    প্রকল্পের আওতায় ১ হাজার ২৩৫ মিটার দীর্ঘ ও ১০ মিটার প্রশস্ত একটি সড়ক এবং ১ হাজার ১৮১ মিটার দীর্ঘ ও ২৪ মিটার প্রশস্ত আরেকটি সড়ক নির্মাণ করা হবে। পাশাপাশি ২০ হাজার ৩০৪ ঘনমিটার ধারণক্ষমতার পানি সংরক্ষণাগার নির্মাণ করা হবে।

    শিল্পাঞ্চলের জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে দৈনিক ৪ দশমিক ২৪ মিলিয়ন ঘনফুট গ্যাস পরিবহনের সক্ষমতাসম্পন্ন গ্যাস সঞ্চালন লাইন ও জেলা নিয়ন্ত্রণ কেন্দ্র নির্মাণ করা হবে। থাকবে দৈনিক ২৫ মিলিয়ন লিটার সক্ষমতার একটি কেন্দ্রীয় বর্জ্যপানি শোধনাগার।

    পণ্য পরিবহনের জন্য নির্মাণ করা হবে ২০ হাজার ডেডওয়েট টন ধারণক্ষমতার বহুমুখী জেটি। এ ছাড়া থাকবে কঠিন বর্জ্য সংগ্রহকেন্দ্র, ১২ কিলোমিটার সীমানাপ্রাচীর এবং দুটি ৩৩/১১ কিলোভোল্ট বিদ্যুৎ উপকেন্দ্র।

    প্রকল্পের সরবরাহ অংশে কঠিন বর্জ্যের বৈজ্ঞানিক শোধনব্যবস্থা, কেন্দ্রীয় বর্জ্যপানি শোধনাগারে শোধিত পানি পুনর্ব্যবহারের ব্যবস্থা এবং সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাও স্থাপন করা হবে।

    পরিকল্পনা বিভাগ চলতি বছরের ২০ আগস্ট প্রকল্পটির পুনর্গঠিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (আরডিপিপি) অনুমোদন করেছে। প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ২০৩১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

    চীনা শিল্পাঞ্চলের জন্য ৩ হাজার ৬৩০ কোটি টাকা ব্যয়ের অনুমোদন
    পূর্ববর্তী খবরদেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ডাস্ট্রি দূরবর্তী সম্পর্ক: শিক্ষামন্ত্রী
    পরবর্তী খবর আমাদের অধঃপতনের অন্যতম কারণ নৈতিক শিক্ষায় কম গুরুত্ব দেওয়া: সমাজকল্যাণ মন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল কর‌ছে সরকার: আইনমন্ত্রী

    দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা

    ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী

    সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক-শেয়ারবাজার

    অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা গ্রেফতার

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    স্কুলছাত্রের কলমের আঘাতে রক্তাক্ত শিক্ষক, অভিযুক্ত শিক্ষার্থী বহিস্কার

    October 13, 2026

    দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির

    October 13, 2026

    প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল কর‌ছে সরকার: আইনমন্ত্রী

    October 13, 2026

    ইরান চুক্তি চাইলেও কীভাবে করতে হবে তা জানে না: ট্রাম্প

    October 13, 2026

    দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা

    October 13, 2026

    ডেঙ্গুতে আক্রান্ত এক লাখ ছাড়াল

    October 13, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.