Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 7 July 2026, 12:26: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » অর্থনীতি » বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক ও অর্থনৈতিক চুক্তি করতে চায় ব্রাজিল
    অর্থনীতি

    বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক ও অর্থনৈতিক চুক্তি করতে চায় ব্রাজিল

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 26, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক ও অর্থনৈতিক চুক্তি করতে চায় ব্রাজিল

    বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধিকল্পে একটি বাণিজ্য চুক্তির আগ্রহ প্রকাশ করেছেন ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গালিপোলো। শুক্রবার (২৫ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানা হয়েছে।

    এতে বলা হয়েছে, গত বুধবার ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো তৌহিদুল ইসলামের সঙ্গে অনুষ্ঠিত প্রথম আনুষ্ঠানিক বৈঠকের পর দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গালিপোলো ব্যবসায়িক ও অর্থনৈতিক চুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

    উল্লেখ্য, দুই দেশের মধ্যে বর্তমান বার্ষিক বাণিজ্যের পরিমান চার বিলিয়ন ডলার অতিক্রম করেছে। কিন্তু সাম্প্রতিক বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে বিশেষত যুক্তরাষ্ট্র কর্তৃক উভয় দেশের উপর আরোপিতব্য উচ্চ ট্যারিফের কারণে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য সমঝোতার যুক্তিসমূহ রাষ্ট্রদূত বিস্তারিতভাবে তুলে ধরেন।

    তিনি উভয় দেশের পারস্পারিক আরোপিত ট্যারিফ কমিয়ে আনা, ব্যাংক কর্তৃক এলসি খোলার সমস্যা সমাধানসহ দ্বি-পাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য সম্ভাব্য একটি বাণিজ্য চুক্তির রুপরেখা প্রণয়নে একটি ধারণাপত্র উপস্থাপন করেন। এ পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল শিগগির ব্রাজিলের পক্ষ থেকে বাংলাদেশকে একটি বাণিজ্য চুক্তির সমঝোতা স্মারকের খসড়া পাঠাবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়। ধারণাপত্রে সন্নিবিষ্ট তথ্যের পাশাপাশি প্রদেয় অন্যান্য বিষয়াবলী অর্ন্তভুক্ত থাকবে।

    এটি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটি ঐতিহাসিক সুযোগ। বিশ্বব্যাপী বাণিজ্য সংকোচনের প্রেক্ষাপটে এলডিসি পরবর্তী বাংলাদেশের বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষিণ আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিলের এগিয়ে আসা দেশের অর্থনীতির জন্য একটি অনন্য সুযোগ ও সম্ভাবনা সৃষ্টি করেছে।

    সব কিছু ঠিক থাকলে ঢাকায় অনুষ্ঠেয় ব্রাজিল-বাংলাদেশ বাৎসরিক দ্বি-পক্ষীয় বৈঠকে এ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভবনা রয়েছে।

    বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক ও অর্থনৈতিক চুক্তি করতে চায় ব্রাজিল
    পূর্ববর্তী খবরগণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র কাঠামো সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
    পরবর্তী খবর গাজায় মানবিক বিপর্যয় এখনই শেষ হওয়া উচিত : স্টারমার

    আরো সংবাদ পড়ুন

    আগামীর বাংলাদেশ গড়তে শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জুবাইদা রহমানের

    শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: ববি হাজ্জাজ

    মেক্সিকোকে কাঁদিয়ে ১০ জনের ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে

    ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে: ট্রাম্প

    সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

    এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়ে-বধ, কোয়ার্টারে ফ্রান্স

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

    July 6, 2026

    শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা: নিহত ২৫, আহত অন্তত ১০০

    July 6, 2026

    এলডিসি উত্তরণে তিন বছর সময়কে কাজে লাগাতে হবে: তথ্যমন্ত্রী

    July 6, 2026

    সমগ্র বাংলাদেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে হবে: অর্থমন্ত্রী

    July 6, 2026

    ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো একই পরিণতি হবে ইরানি নেতাদের: কাৎজ

    July 6, 2026

    আগামীর বাংলাদেশ গড়তে শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জুবাইদা রহমানের

    July 6, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.