Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 1 September 2026, 11:29: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » অর্থনীতি » বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
    অর্থনীতি

    বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 1, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

    আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় মঙ্গলবার তেলের বাজারে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চল থেকে সরবরাহ ব্যাহত হতে পারে এমন শঙ্কাই দাম বাড়ার প্রধান কারণ। খবর রয়টার্সের।

    মঙ্গলবার(১সেপ্টেম্বর) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের ফিউচার দাম ব্যারেলপ্রতি ৫৬ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯১ দশমিক ০৫ ডলারে। 

    অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ৮৩ সেন্ট বা প্রায় ১ শতাংশ বেড়ে পৌঁছেছে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৫৯ ডলারে।

    এর আগের সেশনেও তেলের বাজারে বড় ধরনের উত্থান দেখা যায়। সে সময় ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৭ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়েছিল, যা গত এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি।

    সোমবার(৩১ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও সামরিক হামলার হুমকি দেওয়ার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়। 

    বাজার বিশ্লেষক টিম ওয়াটারারের মতে, যুক্তরাষ্ট্রের নতুন সামরিক পদক্ষেপ ইরানের পাল্টা হামলার ঝুঁকি বহুলাংশে বাড়িয়ে দিয়েছে। এতে পারস্য উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

    বিশ্ববাজারে তেলের দাম বাড়ার পেছনে হরমুজ প্রণালিকে ঘিরে এই অনিশ্চয়তাই এখন প্রধান অনুঘটক হিসেবে কাজ করছে।

    জাহাজ চলাচলের তথ্যদাতা প্রতিষ্ঠান কেপলারের তথ্যমতে, সাম্প্রতিক উত্তেজনার কারণে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী পণ্যবাহী জাহাজের সংখ্যা দিনে মাত্র পাঁচটিতে নেমে এসেছে।

    এদিকে মঙ্গলবারও প্রণালিটি দিয়ে যাওয়ার সময় একটি তেলবাহী ট্যাংকার তিনটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা ইউকেএমটিও।

    বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই যুক্তরাষ্ট্র তার কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ বা এসপিআর পুনরায় পূরণের উদ্যোগ জোরদার করছে।

    এ লক্ষ্যে ভেনিজুয়েলার সঙ্গে তেল চুক্তির বিষয়েও তৎপরতা বাড়িয়েছে ওয়াশিংটন। মার্কিন জ্বালানি কোম্পানি শেভরনের পাশাপাশি ভারত, ইতালি ও কলম্বিয়ার একাধিক তেল কোম্পানি ভেনিজুয়েলায় নতুন চুক্তি চূড়ান্ত করার পথে রয়েছে।

    বর্তমানে যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ কমে ২৮৬ দশমিক ৬ মিলিয়ন ব্যারেলে নেমেছে, যা গত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন।

    রয়টার্সের এক জরিপে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সামরিক সংকট এবং গুরুত্বপূর্ণ শিপিং রুটগুলোর অনিশ্চয়তা দ্রুত নিরসন না হলে ২০২৬ সালজুড়েই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের গড় দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের ওপরে থাকতে পারে।

    বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
    পূর্ববর্তী খবরশহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান
    পরবর্তী খবর ফেনী যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আরো সংবাদ পড়ুন

    নেপালের বন্যায় এক বাড়ি থেকেই মিলল ২৪ মরদেহ

    আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির

    ফিলিস্তিনি গ্রামে ইসরায়েলি হামলার নিন্দা জানালেন নেতানিয়াহু!

    বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

    নেপালে পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ৯০৩

    বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    নেপালের বন্যায় এক বাড়ি থেকেই মিলল ২৪ মরদেহ

    September 1, 2026

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

    September 1, 2026

    ফেনী যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    September 1, 2026

    বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

    September 1, 2026

    শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

    September 1, 2026

    আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির

    August 31, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.