Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 13 September 2026, 12:33: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » অর্থনীতি » বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
    অর্থনীতি

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 21, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা গেছে। আগের দিন ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছানোর পর বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেয়ার প্রবণতায় স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমে। খবর রয়টার্স

    বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে স্বর্ণের দাম ২.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২৫৬ ডলার ১৯ সেন্টে নেমে আসে। সোমবার (২০ অক্টোবর) এটি সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ ডলার ২১ সেন্টে পৌঁছেছিল। ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন স্বর্ণ ফিউচারও ২.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২৬৯ ডলার ৬০ সেন্টে লেনদেন হয়।

    উইজডমট্রির পণ্যবিশেষজ্ঞ নিতেশ শাহ বলেন, স্বর্ণের দাম আরও বাড়তে পারে, তবে দাম বাড়ার গতি এখন অনেক দ্রুত। ফলে নতুন উচ্চতা ছোঁয়ার পরপরই স্বাভাবিকভাবেই কিছুটা সংশোধন আসছে।

    ভূরাজনৈতিক অনিশ্চয়তা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর অব্যাহত স্বর্ণ ক্রয়, বিনিয়োগকারীদের শক্তিশালী চাহিদা এবং যুক্তরাষ্ট্রের সুদের হার কমানোর প্রত্যাশায় চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৬৩ শতাংশ।

    এখন বাজারের দৃষ্টি শুক্রবার প্রকাশিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক তথ্যের দিকে। সেপ্টেম্বর মাসে মুদ্রাস্ফীতি ৩.১ শতাংশে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। এতে ফেডারেল রিজার্ভ আগামী সপ্তাহে সুদের হার ০.২৫ শতাংশ কমাতে পারে বলে বিনিয়োগকারীরা আশা করছেন। সুদের হার কমলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা বাড়ে।

    এদিকে মঙ্গলবার এশিয়ার শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা কমার সম্ভাবনা এবং জাপানে সানায়ে তাকাইচির প্রধানমন্ত্রী হওয়ার খবরে বাজারে ইতিবাচক প্রভাব পড়ে।

    ইউবিএস বিশ্লেষক জিওভান্নি স্টাউানোভো বলেন, অনেক বিনিয়োগকারী এখনও স্বর্ণের সাম্প্রতিক উত্থানে অংশ নেননি। তারা দাম সামান্য কমলে বিনিয়োগে প্রবেশ করতে চাইবেন, যা স্বর্ণের বড় পতন ঠেকিয়ে রাখবে।

    অন্যদিকে, রুপার দাম প্রায় ৪.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৫০ ডলার ৩১ সেন্টে, প্লাটিনাম ৩.৪ শতাংশ কমে ১ হাজার ৫৮৩ ডলার ৩৮ সেন্টে এবং প্যালাডিয়াম ৪.৪ শতাংশ কমে ১ হাজার ৪৩০ ডলার ০৪ সেন্টে নেমে এসেছে।

    ট্রেডার ও বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও চীন থেকে লন্ডনের স্পট মার্কেটে রুপার প্রবাহ বেড়ে যাওয়ায় বিশ্বের সবচেয়ে বড় মূল্যবান ধাতুর বাজারে তারল্য সংকট কিছুটা কমেছে।

    দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা। যা দেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪৮ হাজার ৭৪ টাকা।

    এদিকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ২০৫ টাকায়। যা দেশের ইতিহাসে এক ভরি রুপার সর্বোচ্চ দাম। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৮০২ টাকায়।

    বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড
    পূর্ববর্তী খবরবৃদ্ধি পেয়েছে বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য কার্যক্রম
    পরবর্তী খবর ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    আরো সংবাদ পড়ুন

    সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন

    টানা তৃতীয় দফায় কমলো স্বর্ণের দাম

    ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শনে মুগ্ধ সমাজকল্যাণ মন্ত্রী

    ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

    মধ্যপ্রাচ্যে সংঘাতের শঙ্কায় ঊর্ধ্বমুখী তেলের দাম

    রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    জোরপূর্বক পদত্যাগ পত্রের আইনি বৈধতা নেই : হাইকোর্ট

    September 13, 2026

    সৌদি আরবের ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা

    September 13, 2026

    ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

    September 13, 2026

    বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

    September 13, 2026

    ব্রিকসের ‘নয়াদিল্লি ঘোষণা’: মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন ও একতরফা শুল্ক আরোপের নিন্দায় ১১ দেশ

    September 12, 2026

    মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

    September 12, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.