Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 22 November 2026, 11:41: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » অর্থনীতি » সৌদি আরবে বাংলাদেশের ব্যবসার নতুন সম্ভাবনা তৈরি করছে ‘ওয়ার্ল্ড ট্রেড এক্সপো’
    অর্থনীতি

    সৌদি আরবে বাংলাদেশের ব্যবসার নতুন সম্ভাবনা তৈরি করছে ‘ওয়ার্ল্ড ট্রেড এক্সপো’

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 25, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    সৌদি আরবের জেদ্দায় আইকন ইন্টারন্যাশনাল ফর এক্সিবিশনস অ্যান্ড কনফারেন্সেস কর্তৃক আয়োজিত আসন্ন ‘ওয়ার্ল্ড ট্রেড এক্সপো–সৌদি আরব’ মেলা আয়োজন উপলক্ষে রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

    এ বছরের এক্সপোতে বাংলাদেশ থেকে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার তত্ত্বাবধানে ১১টি রপ্তানিকারক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে, যা মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে।

    কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা জানান, অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো বিশ্ববাজারে ক্রমবর্ধমান চাহিদাসম্পন্ন বিভিন্ন পণ্য প্রদর্শন করবে। এর মধ্যে রয়েছে-তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, ডাইভার্সিফাইড পাটপণ্য, হস্তশিল্প, ক্ষুদ্র ও কুটির শিল্পের পণ্য, গৃহস্থালি সামগ্রী এবং গৃহসজ্জার উপকরণসহ নানাবিধ রপ্তানি-সম্ভাবনাময় উপকরণ।

    এগুলো সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

    কনসাল জেনারেল মো. সাখাওয়াৎ হোসেন বলেন, দর্শনার্থীরা বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করে বাংলাদেশের বিনিয়োগ সুযোগ, বাণিজ্য সম্ভাবনা এবং ব্যবসায়িক অংশীদারিত্বের নতুন দিগন্ত সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। এ উদ্যোগ বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন তিনি।

    মেলাটি আগামী ২৬, ২৭ ও ২৮ নভেম্বর প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত জেদ্দা আন্তর্জাতিক প্রদর্শনী ও কনভেনশন সেন্টার-এ অনুষ্ঠিত হবে।

    বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার পক্ষ থেকে সৌদি ব্যবসায়ী/আমদানিকারক/বিনিয়োগকারী, প্রবাসী ব্যবসায়ীসহ সকলকে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনের জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

    সৌদি আরবে বাংলাদেশের ব্যবসার নতুন সম্ভাবনা তৈরি করছে ‘ওয়ার্ল্ড ট্রেড এক্সপো’
    পূর্ববর্তী খবরউপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন
    পরবর্তী খবর শনিবার মক ভোটিং করবে ইসি

    আরো সংবাদ পড়ুন

    ইরানের হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ড

    পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রুখতে ইরানের সঙ্গে ‘স্থায়ী’ চুক্তি করতে চান ট্রাম্প

    নাইজেরিয়ায় নৌকা ডুবে নিহত ২৪

    ইমরান খানের অবিলম্বে মুক্তি চাইল জাতিসংঘ

    জাতীয় এসএমই পণ্য মেলায় অংশ নেবে চার শতাধিক শিল্পপ্রতিষ্ঠান: বাণিজ্যমন্ত্রী

    রায়ের প্রতিক্রিয়ায় রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলল মিয়ানমার, প্রত্যাবাসনের আশ্বাস

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

    November 22, 2026

    ইরানের হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ড

    November 22, 2026

    পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রুখতে ইরানের সঙ্গে ‘স্থায়ী’ চুক্তি করতে চান ট্রাম্প

    November 22, 2026

    বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক আজ

    November 22, 2026

    নাইজেরিয়ায় নৌকা ডুবে নিহত ২৪

    November 22, 2026

    সাভার-আশুলিয়ায় কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা

    November 22, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.