Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 14 October 2026, 08:03: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » অর্থনীতি » এমএসএমই খাতে ২৮০ কোটি ডলারের অর্থায়ন ঘাটতি
    অর্থনীতি

    এমএসএমই খাতে ২৮০ কোটি ডলারের অর্থায়ন ঘাটতি

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কSeptember 22, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    এমএসএমই খাতে ২৮০ কোটি ডলারের অর্থায়ন ঘাটতি

    দেশে প্রায় ৭১ লাখ ৬০ হাজার ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ রয়েছে। এগুলো দেশের মোট ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ৬১ দশমিক ২ শতাংশ। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ কোটি ৯০ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে। তবে এমএসএমই খাতে অর্থায়নের ঘাটতি রয়েছে প্রায় ২৮০ কোটি মার্কিন ডলার।

    আজ মঙ্গলবার ঢাকায় ‘ইকোসিস্টেম ম্যাপিং অ্যান্ড ডায়াগনস্টিক স্টাডি অন এমএসএমই ফাইন্যান্সিং ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। দি এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে গবেষণার ফলাফল উপস্থাপন করে লাইটক্যাসল পার্টনার্স।

    গবেষণায় বলা হয়েছে, দেশের মোট এমএসএমইর ৯২ দশমিক ৬ শতাংশই ক্ষুদ্র বা মাইক্রো উদ্যোগ। অথচ বিতরণ করা মোট এমএসএমই ঋণের মাত্র ১৪ শতাংশ তারা পেয়ে থাকে। ফলে আনুষ্ঠানিক অর্থায়নে এসব প্রতিষ্ঠানের প্রবেশে বড় ঘাটতি রয়েছে।

    ৩২৯টি এমএসএমইর ওপর চালানো জরিপে ৯৫ দশমিক ২ শতাংশ প্রতিষ্ঠান অর্থের ঘাটতির মুখোমুখি হওয়ার কথা জানিয়েছে। ৮৬ শতাংশ সাধারণত ঋণ নেয়। তবে আনুষ্ঠানিকভাবে ঋণের জন্য আবেদন করেছে মাত্র ৫৮ শতাংশ। আবেদনকারীদের মধ্যে মাত্র ২ দশমিক ৬২ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের ঋণের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে।

    গবেষণায় ডিজিটাল ঋণের সম্ভাবনার কথাও বলা হয়েছে। প্রায় ৮৭ শতাংশ এমএসএমইর অনলাইন বা ডিজিটাল উপস্থিতি রয়েছে এবং ৯৭ শতাংশ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহার করে। কিন্তু ডিজিটাল পদ্ধতিতে ঋণ পেয়েছে মাত্র ১১ দশমিক ৫৫ শতাংশ প্রতিষ্ঠান।

    বর্তমানে প্রচলিত ডিজিটাল ঋণের বেশির ভাগই ৫০ হাজার টাকা বা তার কম এবং স্বল্পমেয়াদি। বিপরীতে, প্রায় ৬০ শতাংশ এমএসএমই তিন লাখ টাকার বেশি ঋণ এবং ৮৫ শতাংশ ছয় মাসের বেশি মেয়াদের ঋণ পছন্দ করে।

    গবেষণায় নারী উদ্যোক্তাদের নেতৃত্বাধীন প্রতিষ্ঠান ও সেবা খাতকে ডিজিটাল ঋণের পরীক্ষামূলক উদ্যোগের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। ডিজিটাল ঋণ সম্পর্কে আগে ধারণা না থাকা নারী উদ্যোক্তাদের ৮৩ দশমিক ১ শতাংশ এ ধরনের ঋণে আগ্রহ দেখিয়েছেন। সেবা খাতের ৮৬ শতাংশ ব্যবসাও ডিজিটাল ঋণের প্রতি আগ্রহ প্রকাশ করেছে।

    গবেষণায় ডিজিটাল ঋণ সম্প্রসারণে চারটি পদক্ষেপের প্রস্তাব করা হয়েছে। এগুলো হলো—ডিজিটাল ঋণের পরীক্ষামূলক উদ্যোগ নেওয়া, গ্রাহকের সম্মতিভিত্তিক তথ্যব্যবস্থা তৈরি, ছোট অঙ্কের ঋণকে বাণিজ্যিকভাবে কার্যকর করা এবং দায়িত্বশীল আর্থিক উদ্ভাবনের জন্য নীতিগত ও প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করা।

    অনুষ্ঠানে দি এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র অ্যাডভাইজার ফিলিপ গ্রাওভাক মূলধন ও নীতিমালার মধ্যে দূরত্ব কমানোর ওপর গুরুত্ব দেন। প্রধান অতিথি সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং সাবেক অর্থসচিব মুসলিম চৌধুরী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগকে আলাদাভাবে বিবেচনা করে নীতিমালা তৈরির ওপর গুরুত্ব দেন।

    এমএসএমই খাতে ২৮০ কোটি ডলারের অর্থায়ন ঘাটতি
    পূর্ববর্তী খবরদেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়ের আভাস
    পরবর্তী খবর কোনো সীমাবদ্ধতা ছাড়াই যেকোনো স্থানে ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে ইরানের: গালিবাফ

    আরো সংবাদ পড়ুন

    দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা

    সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক-শেয়ারবাজার

    নতুন ডিও স্কুটার নিয়ে বাংলাদেশের বাজারে হোন্ডা

    বাড়ল সোনার দাম, ভরি কত?

    সোনার দাম কমলো, ভরি কত?

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    স্কুলছাত্রের কলমের আঘাতে রক্তাক্ত শিক্ষক, অভিযুক্ত শিক্ষার্থী বহিস্কার

    October 13, 2026

    দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির

    October 13, 2026

    প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল কর‌ছে সরকার: আইনমন্ত্রী

    October 13, 2026

    ইরান চুক্তি চাইলেও কীভাবে করতে হবে তা জানে না: ট্রাম্প

    October 13, 2026

    দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা

    October 13, 2026

    ডেঙ্গুতে আক্রান্ত এক লাখ ছাড়াল

    October 13, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.