Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 9 November 2026, 09:54: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » অর্থনীতি » বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী তুরস্কের শীর্ষ শিল্পগোষ্ঠী: বিডা
    অর্থনীতি

    বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী তুরস্কের শীর্ষ শিল্পগোষ্ঠী: বিডা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 10, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী তুরস্কের শীর্ষ শিল্পগোষ্ঠী

    তুরস্কের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীগুলো বাংলাদেশে নতুন করে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে । বৃহস্পতিবার (৯ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) আয়োজিত এক উচ্চপর্যায়ের সেমিনার থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

    বিডার জনসংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইস্তাম্বুলের ডেল্টা হোটেলস বাই ম্যারিয়ট, লেভেন্ট-এ অনুষ্ঠিত ‘গেটওয়ে টু গ্রোথ: ইনভেস্ট ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে ৩০টিরও বেশি তুর্কি কোম্পানি অংশ নেয়, যারা ইতোমধ্যে বাংলাদেশে বিনিয়োগ করেছে বা নতুন বিনিয়োগের সুযোগ খুঁজছে। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) ও ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের কারিগরি সহায়তায় এবং তুরস্কে বাংলাদেশের দূতাবাস ও ইন্ডিপেনডেন্ট ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যানস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডার ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি। তিনি তুর্কি শিল্পনেতাদের উদ্দেশে বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময়। তিনি জোর দেন যে, রপ্তানি, মুদ্রার স্থিতিশীলতা ও মূল্যস্ফীতির মতো সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলো বর্তমানে অত্যন্ত অনুকূল অবস্থায় রয়েছে।

    রোচি আরও জানান, ব্যবসা সহজীকরণের জন্য সরকার ইতোমধ্যে ৩২টি সংস্কার উদ্যোগ গ্রহণ করেছে। নতুন বিনিয়োগকারীদের জন্য বিডা তার ‘ওয়ান স্টপ সার্ভিস’ প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগ পরামর্শ থেকে শুরু করে কারখানা স্থাপন পর্যন্ত পূর্ণ সহায়তা দিতে প্রস্তুত।

    বাংলাদেশে সফলভাবে কার্যক্রম পরিচালনাকারী তুর্কি কোম্পানিগুলোর প্রতিনিধিরাও সেমিনারে তাঁদের ইতিবাচক অভিজ্ঞতা তুলে ধরেন।
    আরসেলিক কোম্পানির সিইও বারিশ আলপার্সলান বলেন, আমরা বাংলাদেশের স্থানীয় সরবরাহ চেইন শক্তিশালী করতে, দক্ষ জনবল গড়ে তুলতে এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

    একইভাবে, আয়গেজ কোম্পানির এজিএম এরজুমেন্ট পোলাত বিডার ওয়ান স্টপ সার্ভিসের প্রশংসা করে জানান, এই সহায়তার মাধ্যমে তারা দ্রুত সম্প্রসারণ করতে পেরেছেন। বর্তমানে বাংলাদেশে তাদের দুই শতাধিক কর্মী কাজ করছেন এবং বিতরণ নেটওয়ার্ক প্রায় ৩০ লাখ মানুষের কাছে পৌঁছে গেছে।

    সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি তুর্কি শিল্পনেতাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

    এছাড়াও মুসাইএদ-এর বোর্ড সদস্য মুহাম্মেত হুজেইফে গুল্লুওগ্লু এবং ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমানও বক্তব্য রাখেন এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

    উল্লেখ্য, ৭ ও ৮ অক্টোবর অনুষ্ঠিত গভর্নমেন্ট-টু-বিজনেস (জিটুজি) বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদল তুরস্কের শীর্ষ শিল্পগোষ্ঠীর সঙ্গে অগ্রাধিকার খাতে সম্ভাব্য বিনিয়োগ ও অংশীদারত্ব নিয়ে আলোচনা করেছে। এই উদ্যোগের মাধ্যমে বিডা তুরস্কের শীর্ষ শিল্প সংগঠন তুর্ক অন ফিড-এর সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতা গড়ে তুলছে, যা দুই দেশের সরকারি-বেসরকারি অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে।

    বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী তুরস্কের শীর্ষ শিল্পগোষ্ঠী: বিডা
    পূর্ববর্তী খবরভিন্নরূপে ঢালিউডের সুপারস্টার শাকিব খান
    পরবর্তী খবর বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু, বৃষ্টি আর কতদিন থাকবে জানাল আবহাওয়া অফিস

    আরো সংবাদ পড়ুন

    ইসরায়েলে নতুন সরকার গঠনে কঠিন চ্যালেঞ্জের মুখে আইজেনকোট

    ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব শ্রমিকপক্ষের

    জুলাই থেকে এক প্ল্যাটফর্মে সব ব্যাংক ও মোবাইল ব্যাংকিং

    আর্জেন্টিনায় পৌঁছে মিলেইকে গণতন্ত্র রক্ষার আহ্বান পোপ লিও’র

    পারমাণবিক নিরস্ত্রীকরণ ও ইরান ইস্যুতে শি ও পুতিনের সঙ্গে বৈঠকের ইঙ্গিত ট্রাম্পের

    মিসরে দুই ট্রেনের সংঘর্ষে ৭ জন নিহত

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ইসরায়েলে নতুন সরকার গঠনে কঠিন চ্যালেঞ্জের মুখে আইজেনকোট

    November 9, 2026

    ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব শ্রমিকপক্ষের

    November 9, 2026

    জুলাই থেকে এক প্ল্যাটফর্মে সব ব্যাংক ও মোবাইল ব্যাংকিং

    November 9, 2026

    দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

    November 9, 2026

    আর্জেন্টিনায় পৌঁছে মিলেইকে গণতন্ত্র রক্ষার আহ্বান পোপ লিও’র

    November 9, 2026

    লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫

    November 9, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.