Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 12 July 2026, 03:32: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শিক্ষা » এসএসসির পরীক্ষা ফল আজ, জানা যাবে যেভাবে
    শিক্ষা

    এসএসসির পরীক্ষা ফল আজ, জানা যাবে যেভাবে

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 10, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    এসএসসির পরীক্ষা ফল আজ, জানা যাবে যেভাবে

    চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশ করা হবে। এদিন দুপুর ২টায় স্ব স্ব শিক্ষা বোর্ড ফল প্রকাশ করবে। শিক্ষার্থীরা কেন্দ্রীয় ও নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবেন। মোবাইল ফোন থেকেও নির্ধারিত নম্বরে এসএমএস করেও ফলাফল জানা যাবে।

    ফল জানা যাবে যেভাবে
    এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর তিনভাবে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। প্রথমত, শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় ওয়েবসাইটে  এবং নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রেজাল্ট কর্নারে ক্লিক করে নিজেদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ব্যক্তিগত ফল জানতে পারবেন।

    দ্বিতীয়ত, তারা নিজের শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ফলাফল জানতে পারবেন। শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে নির্ভুলভাবে ফল জেনে নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

    তৃতীয়ত, ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস করে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। সেক্ষেত্রে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজি অক্ষরে লিখতে হবে এসএসসি> বোর্ডের প্রথম তিন অক্ষর> রোল নম্বর> পরীক্ষার সাল। এরপর তা পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ-ঢাকা বোর্ডের একজন পরীক্ষার্থীকে লিখতে হবে SSC> DHA> Roll Number>2025। এটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

    দেশের ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এ কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির। তিনি ঢাকা বোর্ডেরও চেয়ারম্যান।

    ড. খন্দোকার এহসানুল কবির বলেন, ‘ফলাফল পুরোপুরি প্রস্তুত। টেকনিক্যাল বিষয়গুলোও সব যাচাই শেষ। বৃহস্পতিবার দুপুর ২টায় একযোগে ফল ঘোষণা করা হবে।’

    এসএসসির ফল প্রকাশের পরদিন থেকেই শিক্ষার্থীরা পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন। শুক্রবার (১১ জুলাই) সকাল থেকে নির্ধারিত নিয়ম মেনে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। এ প্রক্রিয়া চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত।

    শুধু টেলিটক সিম ব্যবহার করে তার মাধ্যমে শিক্ষার্থীদের আবেদন করতে হবে। এক্ষেত্রে প্রতি বিষয়ের জন্য নির্ধারিত আবেদন ফি লাগবে ১৫০ টাকা। পুনঃনিরীক্ষণের আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে- RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। একাধিক বিষয়ের কোড লিখতে হলে কমা (,) দিয়ে আলাদা করতে হবে। যেমন—১০১,১০২।

    চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ১৩ মে। এ পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। তাদের মধ্যে ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন।

    যদিও পরীক্ষার প্রথম দিনেই সারাদেশের ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ২৬ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী। পরে এ অনুপস্থিতির সংখ্যা আরও বেড়েছিল। সবমিলিয়ে পরীক্ষায় অংশ নেন প্রায় ১৯ লাখ শিক্ষার্থী।

    এসএসসির পরীক্ষা ফল আজ জানা যাবে যেভাবে
    পূর্ববর্তী খবরঅসমবয়সী বন্ধুত্বের গল্প নিয়ে আসছে বনি-দর্শনা
    পরবর্তী খবর শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘বিস্তৃত’ আলোচনা করলো ঢাকা

    আরো সংবাদ পড়ুন

    প্রাথমিক বৃত্তি পেল ৭৯ হাজার শিক্ষার্থী, ট্যালেন্টপুল ৩২ হাজার ৯৬৫

    রাজধানীতে অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধ, ভোগান্তিতে নগরবাসী

    ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল

    সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

    প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

    দক্ষ শিক্ষক ছাড়া শিক্ষার্থীরা আলোকিত হতে পারে না: রিজভী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্রাথমিক বৃত্তি পেল ৭৯ হাজার শিক্ষার্থী, ট্যালেন্টপুল ৩২ হাজার ৯৬৫

    July 12, 2026

    রাজধানীতে অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধ, ভোগান্তিতে নগরবাসী

    July 12, 2026

    আগামীকাল বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    July 12, 2026

    ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল

    July 12, 2026

    একপাক্ষিক চুক্তির যুগ শেষ, ট্রাম্পকে গালিবাফের হুঁশিয়ারি

    July 12, 2026

    সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

    July 12, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.