Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 29 August 2026, 02:08: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » রাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু
    দেশজুড়ে

    রাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 16, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    রাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু

    রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

    বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে ১৭টি কেন্দ্রে শুরু হয়েছে এই ভোটগ্রহণ। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতিতে।

    সরেজমিনে দেখা গেছে, পুরো ক্যাম্পাসে নির্বাচনী আমেজ বিরাজ করছে। সকাল থেকেই হলের শিক্ষার্থীরা তাদের নির্দিষ্ট ভোটকেন্দ্রে এসে জড়ো হচ্ছেন। ভোটগ্রহণের সময় হওয়ার আগেই তারা লাইনে দাঁড়িয়ে যান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে কঠোর অবস্থানে। প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষক, কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিএনসিসি, প্রক্টরিয়াল টিম দায়িত্ব পালন করছে।

    এবারের রাকসু নির্বাচনে ২৩টি পদে লড়ছেন ২৪৭ প্রার্থী। এরমধ্যে ভিপি পদে ১৮, জিএস পদে ১৩ ও এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাত্রদল ও শিবির সমর্থিতসহ এ পর্যন্ত ১২টি প্যানেল ঘোষণা করা হয়েছে।

    এবার রাকসুতে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। নারী ভোটার ১১ হাজার ৩০৫, পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬। সর্বমোট ৩০৬ জন প্রার্থী হয়েছেন রাকসু, সিনেট নির্বাচনে। হল সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন ৬০০ জন।

    ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ভোট দেবেন আমির আলি হল কেন্দ্রে (জুবেরি ভবনের পূর্ব হল রুম)। জিএস প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা ভোট দেবেন জিয়াউর রহমান হল কেন্দ্রে (শহীদুল্লাহ ভবনের ১৫০ নম্বর গ্যালারি) এবং এজিএস প্রার্থী এস এম সালমান সাব্বির ভোট দেবেন শেরে বাংলা হল কেন্দ্রে (প্রথম বিজ্ঞান ভবনের ১২৯ নম্বর গ্যালারি)।

    ছাত্রদল সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের ভিপি প্রার্থী শেখ নুর উদ্দিন আবির ভোট দেবেন সোহরাওয়ার্দী হল কেন্দ্রে (তৃতীয় বিজ্ঞান ভবনের দক্ষিণ-পশ্চিম পার্শ্ব)। জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন ভোট দেবেন হবিবুর রহমান হল কেন্দ্রে (দ্বিতীয় বিজ্ঞান ভবনের ১৩৩ নম্বর কক্ষ) এবং এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা ভোট দেবেন রহমতুন্নেসা হল কেন্দ্রে (রবীন্দ্র ভবনের দক্ষিণ-পশ্চিম পার্শ্বের ১২৩ নম্বর কক্ষ)।

    ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২ হাজার পুলিশ, ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র‍্যাব মোতায়েন রয়েছে।

    শিক্ষার্থীরা বলছেন, জীবনে প্রথমবার ভোট দিচ্ছি। দিনটা আমাদের জন্য খুবই আনন্দের। এভাবে প্রতিবছর রাকসু নির্বাচন হওয়া উচিত। কারণ নির্বাচন ঘীরে গত কয়েকদিন ধরে উৎসবের মধ্যে রয়েছি আমরা। আশা করবো, যারা বিজয়ী হবেন, তারা শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবেন।

    অন্যদিকে, সুষ্ঠুভাবে ভোট প্রদানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন।

    রাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু
    পূর্ববর্তী খবরএইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ
    পরবর্তী খবর চাকসুর নতুন ভিপি-জিএস শিবিরের, এজিএস ছাত্রদলের

    আরো সংবাদ পড়ুন

    ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড

    দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ের শঙ্কা

    ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯১, মামলা ৩৯

    জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

    জেদ্দা থেকে চট্টগ্রাম আসার ফ্লাইটে নারীর মৃত্যু

    আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি

    August 29, 2026

    অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

    August 29, 2026

    প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ: মক্কা চুক্তি ও ঢাকার কূটনৈতিক তৎপরতা

    August 29, 2026

    ভরিতে স্বর্ণের দাম কমল ৭ হাজার ১১৫ টাকা

    August 29, 2026

    ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড

    August 29, 2026

    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

    August 29, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.