Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 15 July 2026, 04:01: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » অর্থনীতিবিদ হতে চেয়েছিলেন, কিন্তু এক গানেই বদলে যায় ভাগ্য
    বিনোদন

    অর্থনীতিবিদ হতে চেয়েছিলেন, কিন্তু এক গানেই বদলে যায় ভাগ্য

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 25, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    অর্থনীতিবিদ হতে চেয়েছিলেন, কিন্তু এক গানেই বদলে যায় ভাগ্য

    বছর কয়েক আগে কোক স্টুডিও পাকিস্তান যখন ‘পাসুরি’ রিলিজ করে, তখন শ্রোতাদের মাঝে একটু বিশেষভাবেই নজর কেড়েছিলেন পাক সংগীতশিল্পী শে গিল। কিন্তু জানেন কি, গায়িকা নয়, একজন অর্থনীতিবিদ হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন তিনি। কিন্তু এক ‘পাসুরি’ গানেই বদলে যায় তার ভাগ্য। এই গানটি তাকে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।

    শে গিলের মতো এমন কাহিনি বলিউডসহ আশেপাশের ইন্ডাস্ট্রিতে প্রায়ই শোনা যায়। তবে সম্প্রতি এই শিল্পীর একটি একক গান প্রকাশ পেয়েছে, যার নাম ‘ইনসিকিওরিটি’, যা বেশ সাড়া ফেলেছে শ্রোতামহলে। সে থেকে ফের আলোচনায় এই গায়িকা।

    সম্প্রতি এ নিয়ে দ্যা গালফ নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে তার সেসব গল্প। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শে গিল নিজের এই গানের পেছনের কাহিনি ও ক্যারিয়ার নিয়ে কথা বলেন।

    গায়িকা মনে করেন, ‘পাসুরি’-র পর এক লাফেই যেহেতু তিনি তারকা বনে গেছেন, সেহেতু তার খ্যাতিও বেশিদিন থাকবে না। তাই তিনি তার প্রথম সলো সং ‘ইনসিকিওরিটি’ মুক্তির সময় এমন শঙ্কায়ই ছিলেন যে একটা সময় শ্রোতারা তাকে ভুলে যাবেন। তার কথায়, শুরুর দিকে এটা সত্যিই খুব ভয়ের ছিল, যে কারণে আমি শুধু কোলাবোরেশন করে গাইতাম।

    এই শিল্পী জানান, স্টারডমের মতো কিছু চাননি তিনি, কিন্তু সৃষ্টিকর্তা যেহেতু দিয়েছেন, তা গ্রহণ করতেই হয়। তার কথায়, ঈশ্বর আমাকে এই পুরো জিনিসটা দিয়েছেন। আমি ভাবলাম, ঠিক আছে, এখন আমাকে এটা গ্রহণ করতে হবে।

    এখন তারকা বনে গিয়েও যেন দায়িত্ব অনেকগুণ বেড়েছে- এমনই মনে করেন এই শিল্পী।

    ‘ইনসিকিওরিটি’ গানের প্রোজেক্ট চলাকালে গায়িকাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। শে গিল বলেন, আমি পুরো জুন মাস ঘুমাইনি, কারণ আমি মিউজিক ভিডিও নিয়ে খুব চাপে ছিলাম। আমি সবকিছুর খুঁটিনাটি দেখতাম। আমি দিনে খুব কম, হয়তো দু-তিন ঘণ্টা ঘুমাতাম।

    তবে এই কাজের বাইরে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান শে গিল। আগামী ২ নভেম্বর দুবাইতে তার একটি পারফর্ম আছে। তাই তিনি এখন সেখানে।

    দুবাইতে কেমন কাটছে, সে প্রসঙ্গে আমিরাতের এই গণমাধ্যমকে শে গিল বলেন, ব্যক্তিগতভাবে এই শহর আমাকে খুব টানে। আমি যে সমস্ত জায়গায় গিয়েছি, তার মধ্যে দুবাইকে আমি ভালোবাসি। এটা মজাদার, এটা নিরাপদ, এটা খুব পরিষ্কার, হ্যাঁ, এটা শুধুই সুন্দর।

    তবে সাময়িক নয়, পুরোপুরি দুবাইতে থিতু হওয়ার চিন্তাও রয়েছে এই শিল্পীর। বলেন, আমি ভাবছি… ভবিষ্যতে সেখানে সম্পত্তি কিনব এবং তারপর, যখনই আমার ইচ্ছা হবে আমি এসে বেড়াতে পারব।

    শে গিল ১৯৯৯ সালের ২২ জানুয়ারি লাহোরে একটি পাঞ্জাবি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন, যেখানে তিনি বেড়ে ওঠেন। তিনি ফরমান ক্রিশ্চিয়ান কলেজের ছাত্রী ছিলেন। শে গিল ২০১৯ সালে ইনস্টাগ্রামে একজন কভার-আর্টিস্ট হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন। কোক স্টুডিওতে আলী শেঠির সাথে তার পাঞ্জাবি–উর্দু প্রথম দ্বৈত সঙ্গীত ‘পাসুরি’ প্রকাশ করার আগে তিনি মূলত ইনস্টাগ্রামে কভার গান পোস্ট করতেন।

    অর্থনীতিবিদ হতে চেয়েছিলেন কিন্তু এক গানেই বদলে যায় ভাগ্য
    পূর্ববর্তী খবরঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে এনসিপি
    পরবর্তী খবর ইলিশের হাসি দেখতে মধ্যরাতে নামবে জেলেরা

    আরো সংবাদ পড়ুন

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

    July 15, 2026

    ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে স্পেন

    July 15, 2026

    ফ্রান্সের বিপক্ষে এগিয়ে থেকে খেলা শুরু স্পেনের

    July 15, 2026

    ফ্রান্সের বিপক্ষে ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে স্পেন

    July 15, 2026

    ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে গেল স্পেন

    July 15, 2026

    বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি স্পেন

    July 15, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.