Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 9 August 2026, 02:39: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » আমি সত্যিই জানি না কীভাবে তারকা হয়ে উঠলাম: আমির খান
    বিনোদন

    আমি সত্যিই জানি না কীভাবে তারকা হয়ে উঠলাম: আমির খান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 29, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    আমির খান

    বলিউডের পারফেকশনিস্ট তকমা নিয়ে দর্শকদের মুগ্ধ করে চলেছেন অভিনেতা-প্রযোজক আমির খান। কিন্তু এই বিপুল তারকাখ্যাতি কীভাবে অর্জন করলেন, তা নিয়ে নিজেই সন্দিহান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ছবির নির্বাচন এবং তারকা হয়ে ওঠা নিয়ে কথা বলেছেন তিনি।

    পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান বলেন, ‘আমি সত্যিই জানি না কীভাবে তারকা হয়ে উঠলাম। যুক্তি অনুযায়ী, আমার এমন হওয়ার কথা ছিল না। আমি সব নিয়ম ভেঙেছি এবং নিজের মতো করে কাজ করেছি। তাই এই সম্মান ও সাফল্য পেয়ে আমি কৃতজ্ঞ।’

    তিনি আরও বলেন, ‘আমি যে বাস্তব পদক্ষেপ নিয়েছিলাম, তাতে সাফল্যের দিকে যাওয়া সম্ভব ছিল না। ‘সরফরোস’ বা ‘লগান’-এর মতো ছবি যখন মুক্তি পায়, তখন দর্শকরা এগুলো পছন্দ করবেন কি না, আমাদের কোনো ধারণাই ছিল না। তারপর ‘দিল চাহতা হ্যায়’, যা সেই সময়ের প্রেক্ষাপটে বেশ ভিন্ন ছিল, এবং এখন ‘সিতারে জমিন পর’।’

    তার কথায়, ‘আমি একই জিনিস বারবার করতে পারি না। আমি কেবল আমার ব্যক্তিত্ব অনুসারে বিভিন্ন স্ক্রিপ্ট বেছে নিই। আমি শুধু সেই ছবিগুলোই নির্বাচন করি, যা আমাকে ব্যক্তিগতভাবে উত্তেজিত করে।’

    প্রসঙ্গত, আমির খানকে শেষ দেখা যায় ‘সিতারে জমিন পর’ ছবিতে। এটি ২০০৭ সালের জনপ্রিয় ছবি ‘তারে জমিন পর’-এর সিক্যুয়েল। ছবিটিতে আমিরের সঙ্গে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা। ছবিটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে।

    আমি সত্যিই জানি না কীভাবে তারকা হয়ে উঠলাম: আমির খান
    পূর্ববর্তী খবরশ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা
    পরবর্তী খবর খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রয়োজন হতে পারে: ফখরুল

    আরো সংবাদ পড়ুন

    আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন

    নিলামে উঠছে অভিনেতা রাজপাল যাদবের বাড়ি

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    মারা গেলেন লিওনেল মেসির বাবা

    August 8, 2026

    চলনবিলে ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনা করা হচ্ছে : পর্যটনমন্ত্রী

    August 8, 2026

    এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, জানা যাবে যেভাবে

    August 8, 2026

    ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আমিরাতে সরকারি ছুটি ঘোষণা

    August 8, 2026

    আসামে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক

    August 8, 2026

    ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

    August 8, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.