Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 15 July 2026, 03:59: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » আমেরিকা যাচ্ছে অর্থহীন, ১২ শহরে কনসার্ট
    বিনোদন

    আমেরিকা যাচ্ছে অর্থহীন, ১২ শহরে কনসার্ট

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 21, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    আমেরিকা যাচ্ছে অর্থহীন, ১২ শহরে কনসার্ট

    প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘অর্থহীন‘। ব্যান্ডটি এবার পারফর্ম করবে আমেরিকার ১২টি শহরে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যান্ডের ম্যানেজার এহসানুল হক টিটো। জানান, নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগোসহ মোট ১২টি শহরে কনসার্ট করবেন তারা।

    এ প্রসঙ্গে টিটো বলেন, ‘অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা হচ্ছিল। কিন্তু সুমন ভাইয়ের শারীরিক অবস্থার কারণে সেটি সম্ভব হয়নি। এখন তিনি আগের তুলনায় অনেকটা সুস্থ, তাই আমরা আবার মঞ্চে ফিরেছি। এবারের সফর চূড়ান্ত।’

    তিনি আরও বলেন, ‘প্রবাসী ভক্তদের কাছে অর্থহীন বরাবরই প্রিয়। তারা অনেক ব্যান্ডের শো দেখেছেন, কিন্তু অর্থহীনের লাইভ পারফরম্যান্স কখনও পাননি। এবার সেই অপেক্ষার অবসান হচ্ছে।’

    জানা গেছে, এই কনসার্ট ট্যুরের আয়োজক হিসেবে থাকছে মিউজিক বাংলা ও ভেরিটাস ইভেন্টস। সফরের সময়সূচি ও ভেন্যুর বিস্তারিত তথ্য শিগগিরই অর্থহীনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

    এদিকে, ব্যান্ডটির ফ্রন্টম্যান সাইদুস সালেহীন খালেদ সুমন, যিনি ভক্তদের কাছে ‘বেজবাবা সুমন’ নামে পরিচিত, দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে যাচ্ছেন। ২০১২ সালে তার মেরুদণ্ডে প্রথম ক্যানসার ধরা পড়ে, যা পরে ছড়িয়ে পড়ে মস্তিষ্ক, গলা, কিডনি ও পাকস্থলী পর্যন্ত। পাকস্থলীর সংক্রমণ এতটাই ভয়াবহ ছিল যে অস্ত্রোপচারে সেটি পুরোপুরি কেটে ফেলতে হয়। এ পর্যন্ত তার শরীরে হয়েছে ২০টিরও বেশি অস্ত্রোপচার। তবুও সংগীত থেকে বিরত থাকেননি তিনি। এখন অনেকটাই সুস্থ বোধ করায় আবার গানে ও কনসার্টে সক্রিয় হয়েছেন।

    ১২ শহরে কনসার্ট আমেরিকা যাচ্ছে অর্থহীন
    পূর্ববর্তী খবরসহজেই পর্দায় ফেরা হচ্ছে না ক্যানসার আক্রান্ত দীপিকার
    পরবর্তী খবর যৌথবাহিনীর হাতে মাদকসহ গ্রেপ্তার মিঠামইনের যুবদল নেতা রুবেল

    আরো সংবাদ পড়ুন

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

    July 15, 2026

    ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে স্পেন

    July 15, 2026

    ফ্রান্সের বিপক্ষে এগিয়ে থেকে খেলা শুরু স্পেনের

    July 15, 2026

    ফ্রান্সের বিপক্ষে ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে স্পেন

    July 15, 2026

    ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে গেল স্পেন

    July 15, 2026

    বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি স্পেন

    July 15, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.