Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 14 October 2026, 04:14: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » ইধিকাকে ‘বাংলার ক্রাশ’ বললেন দেব!
    বিনোদন

    ইধিকাকে ‘বাংলার ক্রাশ’ বললেন দেব!

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 21, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইধিকাকে ‘বাংলার ক্রাশ’ বললেন দেব!

    ইধিকা পাল— ওপার বাংলার টেলিভিশন থেকে বড় পর্দায় আসার পর একের পর এক হিট সিনেমায় কাজ করেছেন। কখনও বাংলাদেশের ‘প্রিয়তমা’, কখনও কলকাতার ‘খাদান কিশোরী’— দু’পাড়ের দর্শকের মন জয় করেছেন তিনি। তাই টলিউডে ইতিমধ্যেই কানাঘুষো উঠেছে, ইধিকাই নাকি বর্তমান সময়ের ‘লাকি চার্ম’! এবার তাকে আরও বড় স্বীকৃতি দিলেন টলিউড সুপারস্টার দেব। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘বহুরূপ’ ছবির ট্রেলার শেয়ার করে দেব ইধিকাকে সম্বোধন করেছেন ‘বাংলার ক্রাশ’ হিসেবে।

    বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় ‘বহুরূপ’ ট্রেলার শেয়ার করে দেব তার সহ-অভিনেতা সোহম চক্রবর্তীকে ভাই সম্বোধন করে শুভেচ্ছা জানান। আর ইধিকা পালের নাম ট্যাগ করে লিখে দেন— ‘বাংলার ক্রাশ’।
    দেবের এমন প্রশংসা প্রাপ্তির পর পাল্টা ধন্যবাদও জানিয়েছেন ইধিকা। টলিউড সুপারস্টারের এমন মন্তব্যকে বড় প্রাপ্তি হিসেবেই দেখছেন তিনি।

    প্রসঙ্গত, দেব-ইধিকার রসায়ন দর্শকের কাছে নতুন নয়। ‘খাদান’ ছবির পর থেকেই তাঁদের জুটি ঘিরে ভক্তমহলে উন্মাদনা। মাঝেমধ্যে শোনা গিয়েছিল, ‘প্রজাপতি ২’ থেকে নাকি বাদ পড়েছেন ইধিকা। কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে মিঠুন-দেবের ব্লকবাস্টার ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে জায়গা পেয়েছেন তিনিই। এরই মধ্যে ‘রঘু ডাকাত’ ছবির টিজারেও ‘সৌদামিনী’ চরিত্রে নজর কেড়েছেন ইধিকা।

    অন্যদিকে, ‘বহুরূপ’ ছবিতে একেবারে ভিন্ন রূপে ধরা দেবেন সোহম চক্রবর্তী। এক অভিনেতার জীবনের গ্ল্যামারাস দিকের আড়ালে থাকা চ্যালেঞ্জ ও সংগ্রামের গল্পই উঠে আসবে ছবির কাহিনিতে। সাতটি ভিন্ন লুকে দেখা যাবে তাকে। আর এই যাত্রায় তার সঙ্গী হবেন ইধিকা পাল। সিনেমার ট্রেলার দেখে দেবের মন্তব্য, “দারুণ লাগল।” আর সেই মন্তব্যেই ইধিকার জন্য ফুটে উঠেছে বিশেষ সার্টিফিকেট— ‘বাংলার ক্রাশ’!

    ইধিকাকে ‘বাংলার ক্রাশ’ বললেন দেব!
    পূর্ববর্তী খবরঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩
    পরবর্তী খবর পিএসসিতে নতুন ৩ সদস্য নিয়োগ

    আরো সংবাদ পড়ুন

    বলিউড অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

    ১০ বছরের সম্পর্কে ইতি, প্রীতম ও শাহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

    পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

    ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

    সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ৫ নভেম্বর

    ফিলিস্তিন ইস্যু: যুক্তরাষ্ট্রের মঞ্চে ক্ষমা চাইলেন ব্রিটিশ শিল্পী এড শিরান

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: ইসি

    October 14, 2026

    গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

    October 14, 2026

    আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    October 14, 2026

    প্রশ্ন ফাঁসের ঘটনায় দুঃখপ্রকাশ: জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থার হুঁশিয়ারি

    October 14, 2026

    আন্দোলনে নজিরবিহীন দমন-পীড়নের পর মোদির দাবি, ভারত ‘গণতন্ত্রের জননী’

    October 14, 2026

    সৌদি আরবে হামলা মানে পাকিস্তানে হামলা: পাকিস্তানের ধর্মমন্ত্রী

    October 14, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.