Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 29 October 2026, 04:08: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » ‘ইন্ডিয়ান আইডল’ তারকা প্রশান্ত তামাং মারা গেছেন
    বিনোদন

    ‘ইন্ডিয়ান আইডল’ তারকা প্রশান্ত তামাং মারা গেছেন

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 11, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ‘ইন্ডিয়ান আইডল’ তারকা প্রশান্ত তামাং মারা গেছেন

    নেপালি গায়ক ও অভিনেতা প্রশান্ত তামাং মারা গেছেন। ‘ইন্ডিয়ান আইডল ৩’-এর বিজয়ী হিসেবে যিনি এক সময় উপমহাদেশজুড়ে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন, সাম্প্রতিক সময়ে ‘পাতাললোক ২’ ওয়েব সিরিজে খলচরিত্রে অভিনয় করে আবারও দর্শকের নজর কাড়েন। তার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন অঙ্গন।

    রোববার (১১ জানুয়ারি) সকালে দিল্লির দ্বারকা এলাকার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। জানা গেছে, অরুণাচল প্রদেশে একটি গানের অনুষ্ঠান শেষ করে তিনি দিল্লিতে ফিরেছিলেন। তার কোনো শারীরিক অসুস্থতার কথা আগে জানা যায়নি। তাই হঠাৎ মৃত্যুর খবরে পরিবার ও ভক্তদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

    ১৯৮৩ সালের ৪ জানুয়ারি দার্জিলিংয়ে জন্ম প্রশান্ত তামাংয়ের। সেখানেই স্ত্রী ও কন্যার সঙ্গে বসবাস করতেন তিনি। যদিও কাজের প্রয়োজনে নিয়মিত দেশ-বিদেশে যাতায়াত করতেন, তবে মুম্বাইয়ে স্থায়ীভাবে কখনও থাকেননি। একসময় কলকাতা পুলিশে চাকরি করতেন প্রশান্ত। সেখান থেকেই শুরু হয় তার সংগীতযাত্রা।

    এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, কলকাতা পুলিশে কর্মরত এক সহকর্মীর কাছেই তিনি বাংলা শিখতেন, আর বিনিময়ে তাকে নেপালি ভাষা শেখাতেন। সহকর্মীদের উৎসাহেই ‘ইন্ডিয়ান আইডল’র অডিশনে অংশ নেন তিনি। পরে প্রতিযোগিতার তৃতীয় আসরের শিরোপা জিতে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন।

    গানের পাশাপাশি নেপালের চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করেছেন প্রশান্ত তামাং। সম্প্রতি ‘পাতাললোক ২’-এ তার নেতিবাচক চরিত্র দর্শকের বিশেষ প্রশংসা কুড়ায়। প্রতিভাবান এই শিল্পীর আকস্মিক বিদায়ে সংগীত ও অভিনয় জগত হারাল এক উজ্জ্বল নক্ষত্র।

    ‘ইন্ডিয়ান আইডল’ তারকা প্রশান্ত তামাং মারা গেছেন
    পূর্ববর্তী খবরআসন্ন রমজানে পণ্যদ্রব্যের দাম পর্যালোচনায় ১৯ জানুয়ারি সভা
    পরবর্তী খবর নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে সোশ্যাল মিডিয়া: প্রেস সচিব

    আরো সংবাদ পড়ুন

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ডের ২৫তম আসরে শ্রেষ্ঠ ফোক সংগীতশিল্পীর সম্মাননায় ভূষিত রেশমী মির্জা

    বলিউড অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

    ১০ বছরের সম্পর্কে ইতি, প্রীতম ও শাহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২

    October 28, 2026

    বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

    October 28, 2026

    স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

    October 28, 2026

    বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    October 28, 2026

    ইরানের হুমকি চিরতরে দূর করার ঐতিহাসিক সুযোগ এসেছে: নেতানিয়াহু

    October 28, 2026

    যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব: পেজেশকিয়ান

    October 28, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • YoutubeSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.