Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 14 November 2026, 05:15: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » উত্তরার বিমান দুর্ঘটনা নিয়ে খালিদ সংগীতের গান ‘মাইলস্টোন’স ট্র্যাজেডি’
    বিনোদন

    উত্তরার বিমান দুর্ঘটনা নিয়ে খালিদ সংগীতের গান ‘মাইলস্টোন’স ট্র্যাজেডি’

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 27, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    উত্তরার বিমান দুর্ঘটনা নিয়ে খালিদ সংগীতের গান ‘মাইলস্টোন’স ট্র্যাজেডি’

    উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার দুর্ঘটনা কাঁদিয়েছে সবাইকে। ভয়াবহ এই দুর্ঘটনার শোক এখনো বয়ে বেড়াচ্ছেন অনেকে। বিমান বিধ্বস্তের ঘটনায় কেউ হারিয়েছেন প্রিয় স্বজনকে, আবার কেউ হারিয়েছেন দীর্ঘদিনের সহকর্মীকে। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়েছেন কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মচারীসহ অনেকেই।

    হৃদয়বিদারক এই দুর্ঘটনা নিয়ে মর্মস্পর্শী একটি গান লিখেছেন স্বনামধন্য কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ। ‘মাইলস্টোন’স ট্র্যাজেডি’ শিরোনামের গানটিতে গীতিকার নিজেই সুরারোপ করেছেন। আর গানটি কণ্ঠে ধারণ করেছেন এ সময়ের প্রতিভাবান শিল্পী আরিফ রহমান জয়। সংগীতায়োজন করেছেন রোমান রহমান।

    ইতোমধ্যেই গানটি ‘খালিদ সংগীত’(www.khalidsangeet.com) ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। একইসঙ্গে গানটির একটি এআই-নির্ভর ভিডিও উন্মুক্ত হয়েছে ‘খালিদ সংগীত’ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ এবং ‘মাহবুবুল এ খালিদ’ভেরিফায়েড ফেসবুক পেজে।

    উল্লেখ্য, গত ২১ জুলাই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানের পাইলটসহ নিহত হয়েছেন অন্তত ৩৪ জন। আহত হয়েছেন শতাধিক। নিহতদের মধ্যে ২৭ জনই প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ছিলেন।

    দুর্ঘটনার পর অসীম সাহসী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহেরিন চৌধুরী নিজের জীবনের কথা চিন্তা না করে শিক্ষার্থীদের বাঁচাতে উদ্ধারকর্মীদের সঙ্গে ঝাঁপিয়ে পড়েন। অসংখ্য শিক্ষার্থীর জীবন বাঁচিয়ে তিনি নিজেই ঢলে পড়েন মৃত্যুর কোলে। মাহেরিন চৌধুরীর এই আত্মত্যাগের কথা স্মরণ করা হয়েছে খালিদ সংগীতের ‘মাইলস্টোন’স ট্র্যাজেডি’ গানে।

    প্রথিতযশা কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গান লিখে থাকেন। এরই মধ্যে তার লেখা ৫ শতাধিক গান মুক্তি পেয়েছে। মাহবুবুল খালিদের লেখা বেশিরভাগ গানে তিনি নিজেই সুরারোপ করছেন।

    সম্প্রতি মাগুরায় যৌন নির্যাতনের শিকার ছোট্ট শিশু আছিয়াকে নিয়ে মাহবুবুল খালিদের লেখা ও সুরে গান গেয়েছেন জনপ্রিয় সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার। ‘মাগুরার ফুল’ শিরোনামের গানটি সচেতন দর্শক-শ্রোতাদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে।

    উত্তরার বিমান দুর্ঘটনা নিয়ে খালিদ সংগীতের গান ‘মাইলস্টোন’স ট্র্যাজেডি’
    পূর্ববর্তী খবরঅদৃশ্য ও দৃশ্যমান চ্যালেঞ্জ মোকাবিলার কথা জানালেন সিইসি
    পরবর্তী খবর ঢাকায় একক কনসার্টে আসছেন পাকিস্তানি গায়ক আলী আজমত

    আরো সংবাদ পড়ুন

    মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন মাহি

    পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পারে, সতর্ক থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

    November 14, 2026

    ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: রুবিও

    November 14, 2026

    ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে: শিক্ষামন্ত্রী

    November 14, 2026

    ইরানে ফের হামলার ব্যাপারে ট্রাম্পকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

    November 14, 2026

    শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

    November 14, 2026

    আশুলিয়ায় অর্ধশত পোশাক কারখানায় ছুটি

    November 14, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.