Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 14 November 2026, 07:07: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » কিডনি বিক্রি করে হলেও পরকীয়া আসক্ত স্বামীর বিরুদ্ধে লড়বেন অভিনেত্রী!
    বিনোদন

    কিডনি বিক্রি করে হলেও পরকীয়া আসক্ত স্বামীর বিরুদ্ধে লড়বেন অভিনেত্রী!

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 29, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    কিডনি বিক্রি করে হলেও পরকীয়া আসক্ত স্বামীর বিরুদ্ধে লড়বেন অভিনেত্রী!

    টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়। গতবছর স্বামী অরিন্দম চক্রবর্তীর সঙ্গে তার দাম্পত্য কলহের খবর প্রকাশ্যে এসেছিল। এমনকী কয়েকদিন আগে স্বামীর পরকীয়া হাতেনাতে ধরেছিলেন তিনি।

    যেই নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন স্বামী, তার নামও প্রকাশ্যে এনেছেন। এরপরই অভিনেত্রীকে আইনি জটিলতায় জড়িয়ে পড়তে হয়েছে। মানহানি মামলা করা হয়েছে রিয়া গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। তবে রিয়াও উপযুক্ত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

    রিয়ার কথায়, গত তিন বছর ধরে অনেক যন্ত্রণা সহ্য করেও দুই সন্তানের জন্য স্বামীর সঙ্গে সবকিছু ঠিকঠাক করে নেওয়ার কথা ভেবেছিলেন তিনি। তবে হাতেনাতে সবকিছু ধরে ফেলার পর আর চুপ থাকেননি।

    সামাজিক যোগাযোগমাধ্যমে সমস্ত ঘটনা প্রকাশ্য এনেছিলেন তিনি। এরপরই রিয়ার বিরুদ্ধে করা হয় মানহানি মামলা, শুধু তাই নয় ফেষবুকে লাইভে এসে রিয়া জানিয়েছেন, তার বাড়িতে মা-বাবাকে হুমকি দিয়ে এসেছেন স্বামী, তাকে চোর অপবাদ দিয়েছেন। এমনকী যে মহিলাকে নিয়ে মুখ খুলেছিলেন রিয়া, সে-ই তার বিরুদ্ধে মানহানি মামলা করেছেন।

    অভিনেত্রীর দাবি, সেই মহিলাও বিবাহিত, যার সব প্রমাণ তার কাছে আছে। শুধু দাবি নয়, সোমবার লাইভে এসে সেই মহিলার স্বামীর সঙ্গে তার কথোপকথন সবটাই সকলকে শুনিয়েছেন রিয়া।

    যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, এই ঘটনা অনেকটাই জানেন ওই ব্যক্তি। তবে স্ত্রীর ভয়ে চুপ করে ছিলেন এতদিন। যদিও এখনও যে তার স্ত্রীর বিরুদ্ধে কথা বলার সাহস নেই সেটাও ফোনে বলেন তিনি।

    রিয়া এও জানিয়েছেন, টাকা-পয়সা এবং সম্পত্তির কারণেই সেই মহিলা তার স্বামীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন। কিন্তু রিয়ার কথায়, তিনি যখন বিচ্ছেদ চান তখন কোনও রকম ভরণপোষন দাবি করেননি, নিজের উপার্জনের টাকায় সন্তানদের মানুষ করার কথা ভেবেছিলেন।

    পরে অবশ্য দুই সন্তানের মুখ চেয়ে সবকিছু খানিকটা মিটমাট হয়ে যায়। তবে হঠাৎ করে শ্বশুরবাড়ি গিয়ে স্বামীর পরকীয়ার কথা জানতে পারেন রিয়া। এমনকী সেই বাড়িতে ওই মহিলার যাতায়াতের প্রমাণও রয়েছে রিয়ার কাছে।

    এরপরই রিয়া জানিয়েছেন, তিনি এই লড়াই লড়ে যাবেন। তাতে যদি তাকে সর্বস্বান্ত হয়ে যেতে হয় তাও পিছপা হবেন না। কারণ তার বাবা সরকারি চাকরি করেন না, তিনিও অভিনয় জগতে কাজ করেন যা অত্যন্ত অনিশ্চিত। প্রয়োজন হলে নিজের কিডনি বিক্রি করে এই লড়াই চালিয়ে যাওয়ার বড় সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

    প্রসঙ্গত, বেশ অনেকদিন ধরে টলিউডে নিজের জায়গা তৈরি করেছেন রিয়া। ছোট পর্দায় এমনকী বড় পর্দাতেও কাজ করছেন অভিনেত্রী। বাংলাদেশের শাকিব খানের ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রিয়া, তবে এখন যেন কোনও কাজই করতে পারছেন না তিনি।

    ভালোবাসার মানুষের প্রতারণা কিছুতেই মেনে নিতে পারছেন না রিয়া। সবকিছু জানার পরও স্বামীর সঙ্গে আবার সংসার শুরু করার কথা ভাবলেও সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার পর নিজেকে ঠিক রাখতে পারছেন না অভিনেত্রী। সর্বশান্ত হয়েও এবার সত্যের জন্য লড়াই করার কথা ভাবছেন রিয়া।

    কিডনি বিক্রি করে হলেও পরকীয়া আসক্ত স্বামীর বিরুদ্ধে লড়বেন অভিনেত্রী!
    পূর্ববর্তী খবরবিজেপির হয়ে হেরে এবার মমতার দল থেকে ভোটে দাঁড়াবেন শ্রাবন্তী!
    পরবর্তী খবর আমার অবস্থাও সুশান্তের মতো হবে, কান্নায় ভেঙে পড়লেন তনুশ্রী

    আরো সংবাদ পড়ুন

    মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন মাহি

    পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পারে, সতর্ক থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

    November 14, 2026

    ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: রুবিও

    November 14, 2026

    ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে: শিক্ষামন্ত্রী

    November 14, 2026

    ইরানে ফের হামলার ব্যাপারে ট্রাম্পকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

    November 14, 2026

    শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

    November 14, 2026

    আশুলিয়ায় অর্ধশত পোশাক কারখানায় ছুটি

    November 14, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.