Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 15 September 2026, 03:09: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » দেবরের সঙ্গে শ্রীদেবীর রোমান্সে আপত্তিতেই ভাগ্য খুলেছিল মাধুরীর
    বিনোদন

    দেবরের সঙ্গে শ্রীদেবীর রোমান্সে আপত্তিতেই ভাগ্য খুলেছিল মাধুরীর

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 22, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    দেবরের সঙ্গে শ্রীদেবীর রোমান্সে আপত্তিতেই ভাগ্য খুলেছিল মাধুরীর

    যখন বলিউডে ‘লেডি সুপারস্টার’ কথাটা এখনো প্রতিষ্ঠিত ধারণা হয়ে ওঠেনি, তখনই শ্রীদেবী ছিলেন সেই উপাধির প্রকৃত দাবিদার। তিনি আজ পৃথিবীতে নেই, কিন্তু তার অনবদ্য চরিত্র ও সৌন্দর্যের মায়াজালে এখনো মুগ্ধ দর্শক।

    শ্রীদেবী তার ক্যারিয়ারে অসংখ্য ব্লকবাস্টার ও কাল্ট সিনেমা উপহার দিয়েছেন। তবে এমন অনেক ছবিও ছিল, যেগুলোর প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন—আর সেগুলো পরেই হয়ে উঠেছে ইতিহাস।

    তেমনই এক ঘটনা ঘটেছিল ১৯৯২ সালের সুপারহিট ছবি ‘বেটা’ নিয়ে। চিত্রনাট্য শ্রীদেবীর পছন্দ হলেও ছবির নায়ক ছিলেন তার দেবর অনিল কাপুর—এ কারণেই ছবিটিতে কাজ করতে রাজি হননি তিনি। পরিচালক ইন্দ্র কুমার চেয়েছিলেন ‘মিস্টার ইন্ডিয়া’ জুটিকে আবারও বড় পর্দায় ফিরিয়ে আনতে; কিন্তু শ্রীদেবীর এককথার ‘না’-তেই বদলে যায় বলিউডের ইতিহাস।

    এক সাক্ষাৎকারে ইন্দ্র কুমার জানিয়েছিলেন, প্রথমে ‘বেটা’ ছবিটি প্রযোজনা করছিলেন বনি কাপুর। কিন্তু স্ত্রী শ্রীদেবী এতে কাজ করতে অস্বীকৃতি জানালে ছবিটির দায়িত্ব নেন তিনিই। শ্রীদেবীর আপত্তির মূল কারণ ছিল—অনিল কাপুরের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করা তার কাছে অস্বস্তিকর লাগছিল।

    অবশেষে ছবির নায়িকা হিসেবে চূড়ান্ত হন মাধুরী দীক্ষিত, এবং সে সিদ্ধান্তই তাকে পৌঁছে দেয় তার ক্যারিয়ারের সেরা উচ্চতায়। ‘ধক ধক করনে লাগা’ গানে মাধুরীর পারফরম্যান্স হয়ে ওঠে আইকনিক, আর ‘বেটা’ হয়ে যায় তার অন্যতম শ্রেষ্ঠ কাজ।

    ‘বেটা’ আসলে ছিল তামিল হিট ‘এঙ্গা চিন্না রাসা’-র হিন্দি রিমেক। হিন্দি সংস্করণেও সাফল্যের ঝলক দেখা যায়—ছবিটি সে বছর ফিল্মফেয়ারে জেতে পাঁচটি পুরস্কার: সেরা অভিনেতা (অনিল কাপুর), সেরা অভিনেত্রী (মাধুরী দীক্ষিত), সেরা পার্শ্ব অভিনেত্রী (অরুণা ইরানি), সেরা প্লেব্যাক গায়িকা (অনুরাধা পাড়ওয়াল) এবং সেরা কোরিওগ্রাফি (সরোজ খান)।

    তবে ‘বেটা’ প্রত্যাখ্যান করলেও শ্রীদেবী ও অনিল কাপুরের জুটি পরে ‘মিস্টার ইন্ডিয়া’, ‘জুদাই’, ‘লাডলা’ ও ‘রূপ কি রানি চোর কা রাজা’-র মতো ছবিতে একসঙ্গে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল।

    বলিউডের ইতিহাসে এ ঘটনাটি আজও এক স্মরণীয় মোড়—যেখানে একজন অভিনেত্রীর ব্যক্তিগত সিদ্ধান্তই অন্য একজনের জন্য হয়ে উঠেছিল ভাগ্যনির্ধারক অধ্যায়।

    দেবরের সঙ্গে শ্রীদেবীর রোমান্সে আপত্তিতেই ভাগ্য খুলেছিল মাধুরীর
    পূর্ববর্তী খবরগাজার ক্ষমতা কার হাতে থাকবে, এখনও নিশ্চিত নয়: ভ্যান্স
    পরবর্তী খবর নাতির কাছে কায়দা শিখছেন মিশা!

    আরো সংবাদ পড়ুন

    বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

    ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের

    কবিতা থেকে গান বাঁধলেন মার্টিন

    ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ইতিহাস

    কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

    বিতর্কের পর ফের যুক্তরাষ্ট্রে নতুন সিনেমায় মৌসুমী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

    September 14, 2026

    হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩২

    September 14, 2026

    সাত ধাপে হবে ইউপি নির্বাচন, তারিখ ঘোষণা

    September 14, 2026

    প্রথমবারের মতো বাংলাদেশে ইলিশ রফতানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন

    September 14, 2026

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

    September 14, 2026

    মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

    September 14, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.