Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 14 November 2026, 06:45: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » নিজের নাটক মুক্তি না দিতে অনুরোধ করলেন আরশ খান
    বিনোদন

    নিজের নাটক মুক্তি না দিতে অনুরোধ করলেন আরশ খান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 22, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    নিজের নাটক মুক্তি না দিতে অনুরোধ করলেন আরশ খান

    উত্তরার মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর মিলেছে। এ ঘটনায় আহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে।

    সোমবার দুপুর ১টার পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল শিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

    স্কুল শিক্ষার্থীদের এমন হতাহতের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শোকের মাতম। যার রেশ ছুঁয়ে গেছে তারকাদের মাঝেও।

    দেশের এমন মর্মান্তিক এক ঘটনায় পরিচালক-প্রযোজকদের প্রতি নিজের নাটক মুক্তি না দেওয়ার অনুরোধ করেছেন অভিনেতা আরশ খান।

    সোমবার রাতেই এক ফেসবুক স্ট্যাটাসে এই অভিনেতা লিখেছেন, সাধারণ জনগণের মানুষিক অবস্থা এই মুহূর্তে ঠিক নেই। চোখ বন্ধ করলে বাচ্চাগুলোর আর্তনাদ ভাসে। এমন অবস্থায় আগামী ৭ দিনের জন্য আমার সকল নাটক রিলিজ থেকে বিরত রাখার জন্য অনুরোধ করছি।

    এর আগে উত্তরার একটি হাসপাতাল থেকে ফেসবুক লাইভে আসতে দেখা যায় আরশ খানকে। লাইভে এসে তিনি বলেন, ‘যারা ব্লাড ডোনেট করার জন্য আগাচ্ছেন, তাদের মধ্যে যাদের রক্তের গ্রুপ নেগেটিভ, তারা এগিয়ে আসুন। পজিটিভ অনেক রক্ত পাওয়া গেছে, কিন্তু নেগেটিভ রক্ত পাওয়া যাচ্ছে না। এগিয়ে আসুন। বিশেষ করে উত্তরা মনসুর আলী হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত সংগ্রহ করা হচ্ছে।’

    আরশ খানের মতো ফেসবুক লাইভে আসতে দেখা যায় আরেক অভিনেতা রাশেদ সীমান্তকেও। উত্তরার মনসুর আলি মেডিকেল কলেজের সামনে থেকে এক ফেসবুক লাইভে হাজির হন তিনি।

    যেখানে এই অভিনেতা বলেন, আপনারা উত্তরার রাস্তাগুলো পরিহার করুন। ব্যক্তিগত গাড়ি আনবেন না। যারা সহযোগিতা করতে আসবেন, শুধু তারাই আসবেন। আশার কথা হলো, অনেকেই রক্ত দেয়ার জন্য এসেছে। আমাদের নির্মাতা তপু খানও রক্ত দিতে চলে আসছেন। দয়া করে আপনারা কেউ পরিস্থিতি দেখার জন্য এখানে আসবেন না। আপনি এখানে আসা মানে একটা শিশুর চিকিৎসায় দেরি হওয়া, তাদের আসার পথে প্রতিবন্ধকতা তৈরি করা।

    এ সময় রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করে এই অভিনেতা বলেন, আপনারা দলবল নিয়ে হাসপাতালে আইসেন না। একা আসেন। আপনার জন্য যেন রাস্তাঘাট বন্ধ না হয়। প্লিজ, লাশ নিয়ে রাজনীতি কইরেন না। আল্লাহর দোহাই লাগে। এই মুহূর্তে রাজনীতিটা বন্ধ করেন আপনারা। আমি রাজনৈতিক দলের লোকজন দেখে এই লাইভটি করলাম।

    রাশেদ সীমান্ত আরও বলেন, আপনি, আপনার নেতাকর্মীরা সেলফি তোলার জন্য আইসেন না। আপনি খুনি, যদি আপনি আসেন। আপনার লোকজন নিয়ে এসে এখানে শো অফ করবেন, তার মানে আপনি খুনি।

    নিজের নাটক মুক্তি না দিতে অনুরোধ করলেন আরশ খান
    পূর্ববর্তী খবর‘ভালোবাসার মানুষকে অন্য কারও সঙ্গে দেখা সহজ নয়, খুব কষ্ট হয়েছে’
    পরবর্তী খবর শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার

    আরো সংবাদ পড়ুন

    মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন মাহি

    পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পারে, সতর্ক থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

    November 14, 2026

    ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: রুবিও

    November 14, 2026

    ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে: শিক্ষামন্ত্রী

    November 14, 2026

    ইরানে ফের হামলার ব্যাপারে ট্রাম্পকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

    November 14, 2026

    শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

    November 14, 2026

    আশুলিয়ায় অর্ধশত পোশাক কারখানায় ছুটি

    November 14, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.