Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 21 November 2026, 10:48: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » ‘নেগেটিভি রক্তের গ্রুপ প্রয়োজন, আপনারা চলে আসুন’
    বিনোদন

    ‘নেগেটিভি রক্তের গ্রুপ প্রয়োজন, আপনারা চলে আসুন’

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 21, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ‘নেগেটিভি রক্তের গ্রুপ প্রয়োজন, আপনারা চলে আসুন’

    উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর মিলেছে, এছাড়াও আহতের সংখ্যা ৬০ জনের বেশি। এমন অবস্থায় দগ্ধ ও আহতদের রক্ত দিতে হাসপাতালে ভিড় করছেন স্বেচ্ছাসেবকরা।

    তবে বিপুলসংখ্যক রক্তদাতার মাঝেও সংকট দেখা দিয়েছে নেগেটিভ গ্রুপের রক্তের—যার জন্য চলছে হাহাকার। এমন অবস্থায় শোবিজাঙ্গনের তারকারা নেগেটিভ রক্তের গ্রুপ্রের ডোনারদের আহ্বান জানিয়েছেন নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে।

    চিত্রনায়ক শাকিব খান এক স্ট্যাটাসে লিখেছেন, রাজধানীর উত্তরায় আজকের হৃদয়বিদারক বিমান দুর্ঘটনায় নিহতের পাশাপাশি শতাধিক শিক্ষার্থী মর্মান্তিকভাবে আহত হয়েছে। তারা অনেকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানী বিভিন্ন হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছে!

    এই মূহুর্তে তাদের রক্তের প্রয়োজন। বিশেষ করে যারা নেগেটিভ ব্ল্যাড গ্রুপের তারা নিচের হাসপাতালগুলোতে দ্রুত চলে আসুন। আপনার একটু সহানুভূতি পেলে রক্ষা পেতে তাদের জীবন!

    হাসপাতাল: ঢাকা মেডিকেল বার্ন ইউনিট, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ, মনসুর আলী মেডিকেল কলেজ।

    যেকোনো প্রয়োজনে ন্যাশনাল ইমার্জেন্সি নাম্বার ৯৯৯-এ কল করুন। বাংলাদেশ পুলিশের ইমার্জেন্সি সেল থেকে বার্ন ইউনিটগুলোর সাথে সংযোগ করিয়ে দেবে।

    এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারগুলোকে সমবেদনা জানাই। যারা আহত হয়েছে, আল্লাহ তাদের সুস্থতা দান করুন। এমন ভয়ানক ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, এই কামনা করি, আমিন।

    অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এক স্ট্যাটাসে লিখেছেন, আমরা গিয়েছিলাম উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে। আপনারা অনেক মানুষ এসেছেন রক্ত দিতে। অনেক কৃতজ্ঞতা।

    তবে,এখানে পজিটিভ গ্রুপের রক্ত পর্যাপ্ত পাওয়া গেছে। আমি ও আমার সাথে সবারই পজিটিভ রক্ত (বেশিরভাগ এ পজেটিভ, বি পজেটিভ)। তাই নেওয়া হয়নি। কিন্তু নেগেটিভ গ্রুপের রক্ত ওইভাবে পাওয়া যায়নি, তাই যারা নেগেটিভ ব্লাড গ্রুপের (এ, বি, এ বি, ও নেগেটিভ) তারা চলে আসুন। এখন যাদের রক্ত নেয়া হয়নি, তারা ফোন নাম্বার দিয়ে যাবেন। প্রয়োজনে আপনাদের সাথে যোগাযোগ করা হবে।

    নেগেটিভ রক্তের গ্রুপের প্রয়োজন জানিয়ে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা লিখেছেন, নেগেটিভ রক্তের গ্রুপের ডোনাররা দয়াকরে এগিয়ে আসুন। বার্ন ইনস্টিউটের ৮ম তলা ৮৪২ নম্বর রুমে।

    এছাড়াও চিত্রনায়িকা অপু বিশ্বাস, সংগীতশিল্পী তাসরিফ খানসহ একাধিক তারকা নেগেটিভ রক্তের গ্রুপের প্রয়োজন জানিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন।

    ‘নেগেটিভি রক্তের গ্রুপ প্রয়োজন আপনারা চলে আসুন’
    পূর্ববর্তী খবরবিধ্বস্ত বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির মারা গেছেন
    পরবর্তী খবর ‘বাচ্চাদের শূন্যতার ভার কীভাবে বইবেন মা-বাবারা’

    আরো সংবাদ পড়ুন

    মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন মাহি

    পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বিমান খাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে সম্মত আইকাও

    November 21, 2026

    গঙ্গা পানি চুক্তির যৌথ কমিটির বৈঠকে অংশ নিতে ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

    November 21, 2026

    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

    November 21, 2026

    সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

    November 21, 2026

    কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

    November 20, 2026

    নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    November 20, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.