Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 14 October 2026, 09:59: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » ফিলিস্তিন ইস্যু: যুক্তরাষ্ট্রের মঞ্চে ক্ষমা চাইলেন ব্রিটিশ শিল্পী এড শিরান
    বিনোদন

    ফিলিস্তিন ইস্যু: যুক্তরাষ্ট্রের মঞ্চে ক্ষমা চাইলেন ব্রিটিশ শিল্পী এড শিরান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 20, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ফিলিস্তিন ইস্যু: যুক্তরাষ্ট্রের মঞ্চে ক্ষমা চাইলেন ব্রিটিশ শিল্পী এড শিরান

    বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে গান শোনাচ্ছেন জনপ্রিয় সংগীত তারকা এড শিরান। ‘লুপ ট্যুর’ নামের এই বিশ্বভ্রমণে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই ব্রিটিশ শিল্পী। গেল শনিবার দেশটির ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হয় এড শিরানের আরও এক কনসার্ট। কিন্তু এই ট্যুর ঘিরে তৈরি হয়েছে এক বিশাল বিতর্ক, যা নিয়ে রীতিমতো তোলপাড় পশ্চিমের সংগীতাঙ্গন।

    কিছুদিন আগের ঘটনা। এই ট্যুরে এড শিরানের সফরসঙ্গী হিসেবে ছিলেন মার্কিন র‍্যাপার ম্যাকলমোর। এক পর্যায়ে তার একটি একক পারফর্মে মঞ্চে নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে চলমান সংঘাতকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দেন; সঙ্গে স্লোগান দেন ‘ফ্রি প্যালেস্টাইন’। ফলে, বোস্টনের জিলিট স্টেডিয়ামের মালিক রবার্ট ক্রাফটসহ আয়োজক প্রতিষ্ঠান ‘মেসিনা ট্যুরিং গ্রুপ’ ম্যাকলমোরকে সেই সফর থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয়।

    এরপর থেকে বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে। আঙুল তোলা হয় এড শিরানের দিকেও। ম্যাকলমোরকে সেই সফর থেকে বাদ দেওয়ার নেপথ্যে তারও সিদ্ধান্ত থাকতে পারে বলে শোরগোল-সমালোচনা তৈরি হয়। বিষয়টি নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, তখন আর মুখ না খুলে পারলেন না এড শিরান। ফিলাডেলফিয়ার কনসার্টে এই নীরবতা ভেঙে শেরান স্পষ্ট জানান, ম্যাকলমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আয়োজকদের ছিল, তার নিজের নয়।

    সদ্য আয়োজিত যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার মঞ্চে এড শিরান ক্ষমা চান। বলেন, ‘আমি কখনো রাজনৈতিক প্রচারক হতে চাইনি। চেয়েছি আমার গান মানুষকে এক সুতোয় গাঁথুক। কিন্তু গাজায় যে বিপর্যয় ঘটছে তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সেখানে প্রতিদিন যেভাবে হাজার হাজার বেসামরিক নাগরিক ও শিশুদের প্রাণ যাচ্ছে এবং পশ্চিম তীরে যে অবিচার চলছে, তা দেখে আমি আর চুপ থাকতে পারি না।’

    এদিকে, এড শিরানের এই কনসার্ট চলাকালে স্টেডিয়ামের বাইরে চলছিল ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের বিক্ষোভ। এ সময় এড শিরান বলেন, ‘আমার কনসার্ট সবসময় সবার জন্য নিরাপদ স্থান। কোনো আয়োজক প্রতিষ্ঠান শিল্পীদের বক্তব্যে সেন্সরশিপ বসাবে—এমন নীতি আমি সমর্থন করি না। ভিন্ন মতের মানুষও যেন আমার গান শুনে একসঙ্গে দাঁড়াতে পারে, সেটাই আমার চাওয়া।’

    অন্যদিকে, ম্যাকলমোরকে আকস্মিক সরিয়ে ফেলার প্রতিবাদে বাকস্বাধীনতার পক্ষে দাঁড়িয়ে শিরানের সফর থেকে একযোগে সরে দাঁড়ান আইরিশ গায়ক এরন রো এবং ডেনিশ মিউজিশিয়ান লুকাস গ্রাহামের মতো একঝাঁক সহশিল্পী। এর সরাসরি প্রভাব পড়ে কনসার্টের ওপর। যুক্তরাষ্ট্রে শেরানের মেগা শো ঘিরে তৈরি হয় অনিশ্চয়তা, হু হু করে কমতে থাকে টিকিটের দাম। রেকর্ড পরিচালনাকারী এই তারকার ৩৫০ ডলার মূল্যের টিকিট একপর্যায়ে নেমে আসে মাত্র ৩২ ডলারে।

    ফিলিস্তিন ইস্যু: যুক্তরাষ্ট্রের মঞ্চে ক্ষমা চাইলেন ব্রিটিশ শিল্পী এড শিরান
    পূর্ববর্তী খবরমক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
    পরবর্তী খবর দেশে বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসাকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    বলিউড অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

    ১০ বছরের সম্পর্কে ইতি, প্রীতম ও শাহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

    পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

    ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

    সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ৫ নভেম্বর

    দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    শ্রীলঙ্কান সেই যুবকের মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

    October 14, 2026

    দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের

    October 14, 2026

    ২৪ ঘণ্টায় ডেঙ্গু কাড়লো ৫ প্রাণ, হাসপাতালে ১৯২০ জন

    October 14, 2026

    এলপিজি ব্যবসায়ীদের ডাকা দু’দিনের ধর্মঘট প্রত্যাহার

    October 14, 2026

    ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ, সফল অস্ত্রোপচার

    October 14, 2026

    ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: ইসি

    October 14, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.