Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 29 October 2026, 03:53: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » বাগদান সারলেন বনি কাপুরের বড় মেয়ে
    বিনোদন

    বাগদান সারলেন বনি কাপুরের বড় মেয়ে

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 4, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বাগদান সারলেন বনি কাপুরের বড় মেয়ে

    অবশেষে বাগদান সেরেছেন বলিউড প্রযোজক বনি কাপুরের বড় মেয়ে অনশুলা কাপুর। দীর্ঘদিনের প্রেমিক ও চিত্রনাট্যকার রোহন ঠক্করের সঙ্গেই নতুন জীবন শুরু করতে চলেছেন তিনি। ভালোবাসায় মাখামাখি এই অনাড়ম্বর বাগদানের ছবি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অনশুলা।

    নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে হাঁটু গেড়ে অনশুলাকে বিয়ের প্রস্তাব দেন রোহন। এরপর থেকেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তাদের বাগদানের ছবি। ইনস্টাগ্রামে অনশুলা জানান, রোহনের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল একটি ডেটিং অ্যাপের মাধ্যমে।

    তিন বছর আগে এক মঙ্গলবার রাত ১টা ১৫ মিনিটে তাদের প্রথম কথা শুরু হয়, যা চলেছিল ভোর ৬টা পর্যন্ত। অনশুলা তখনই বুঝেছিলেন, এই সম্পর্কটা বিশেষ কিছু। সেই ঘটনার ঠিক তিন বছর পর একই সময়ে, অর্থাৎ রাত ১টা ১৫ মিনিটেই রোহন তাকে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে বিয়ের প্রস্তাব দেন।

    অনশুলা তার পোস্টে লিখেছেন, ‘সেই মুহূর্তে মনে হয়েছিল যেন পৃথিবী থেমে গেছে। এটি ছিল এমন এক ধরনের ভালোবাসা, যা নিজের বাড়িতে থাকার মতো স্বস্তি দেয়। আমি কখনো রূপকথায় বিশ্বাস করতাম না, কিন্তু রোহন আমাকে যা দিয়েছে, এটা তার চেয়েও ভালো কিছু।’

    উল্লেখ্য, গত কয়েক বছর ধরে রোহন ও অনশুলাকে বহুবার একসঙ্গে দেখা গেছে। তবে ২০২৩ সালে অনশুলা রোহনের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে তাদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে সবার সামনে আনেন। এবার তারা সরাসরি বিয়ের সিদ্ধান্তই নিয়ে ফেললেন।

    জানা গেছে, রোহন ঠক্কর একজন চিত্রনাট্যকার এবং বর্তমানে করণ জোহরের ধর্মাটিক এন্টারটেইনমেন্টে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন। তিনি ইউসিএলএ থেকে পড়াশোনা করেছেন এবং নিউইয়র্ক ফিল্ম অ্যাকাডেমি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। অনশুলা ও রোহনের এই বাগদানের খবর এবং ছবি দেখে তাদের ভক্তরা রীতিমতো উচ্ছ্বসিত।

    বাগদান সারলেন বনি কাপুরের বড় মেয়ে
    পূর্ববর্তী খবরবিচ্ছেদের পর কঠিন সময় পার করেছি: মিথিলা
    পরবর্তী খবর যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় ১৩ জনের প্রাণহানি

    আরো সংবাদ পড়ুন

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ডের ২৫তম আসরে শ্রেষ্ঠ ফোক সংগীতশিল্পীর সম্মাননায় ভূষিত রেশমী মির্জা

    বলিউড অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

    ১০ বছরের সম্পর্কে ইতি, প্রীতম ও শাহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২

    October 28, 2026

    বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

    October 28, 2026

    স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

    October 28, 2026

    বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    October 28, 2026

    ইরানের হুমকি চিরতরে দূর করার ঐতিহাসিক সুযোগ এসেছে: নেতানিয়াহু

    October 28, 2026

    যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব: পেজেশকিয়ান

    October 28, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • YoutubeSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.