Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 12 November 2026, 01:13: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » মাথাবিহীন পোস্টারে কৌতূহল বাড়ালেন তৌসিফ
    বিনোদন

    মাথাবিহীন পোস্টারে কৌতূহল বাড়ালেন তৌসিফ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMarch 11, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    মাথাবিহীন পোস্টারে কৌতূহল বাড়ালেন তৌসিফ

    নাটকের দর্শকপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। দীর্ঘ ক্যারিয়ারে জনপ্রিয় সব নাটক উপহার দিয়েছেন তিনি। গত বছর প্রথম তিনি ওটিটি কনটেন্টে অভিনয় করেন। ‘চক্র’ নামে একটি সিরিজ দিয়েই তার অভিষেক ঘটে। এতে তার বিপরীতে ছিলেন তাসনিয়া ফারিণ। নির্মাণ করেছেন ভিকি জাহেদ। সেসময় সংশ্লিষ্টরা সিরিজটির সিক্যুয়াল আসবে এমনটা জানিয়েছিলেন। দর্শকও এর পার্ট টু নিয়ে অপেক্ষায় ছিলেন , যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন তারা।

    এদিকে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এসেছে ‘চক্র-২’ এর পোস্টার। যেখানে লেখা আছে ‘শয়তান খোঁজে সুখী পরিবার’। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে এই পোস্টারটি প্রকাশ করেন চক্র বাহিনী। ভয়াবহ সেই পোস্টারটিতে শুধু বডি আছে, কিন্তু মাথা নেই! পুরো শরীর রক্তে ভেজা। এক হাতে রক্তাত্ব চাপাতি, অন্যহাতে কব্জি কাটা এক হাত ধরে রাখা। নাভির চারপাশ ক্ষত-বিক্ষত!যা রীতিমতো এক ভয়ের পরিবেশ সৃষ্টি করে। সিনেমাটিক এমন পোস্টার দেখে নড়েচড়ে বসে সমালোচকরাও। জানা গেছে, পোস্টারে মাথাবিহীন শরীরটি অভিনেতা তৌসিফের।

    এদিকে, প্রকাশিত পোস্টারটি অনেকে ফেইক মনে করছেন! কেউ কেউ ভাবছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর সাহায্যে বানানো এটি। এ প্রসঙ্গে তৌসিফ বলেন, ‘পোস্টারটি-তে এআই-এর কাজ নেই। শুধুমাত্র পেটে যে ক্ষত দেখা যাচ্ছে সেটা গ্রাফিক্স দিয়ে করা। চাপাতি বা কাটা হাত সেগুলো আমার হাতেই ছিল, রক্তাত্ব বডিটাও আমার। এগুলো সবই কনটেন্টে আছে। একটি ভয়াবহ অভিজ্ঞতা নিতে এবং রাতের ঘুম নষ্ট করার জন্য সবাইকে প্রস্তুত হতে আহ্বান জানাচ্ছি।’

    সংশ্লিষ্টরা বলছেন, ময়মনসিংহের সেই অভিশপ্ত আদম পরিবারের পেছনের আসল সত্যটা কী ছিল? প্রথম সিজনের শেষে যেখানে রহস্য শ্বাসরুদ্ধকর অবস্থায় পৌঁছেছিল, ঠিক সেখান থেকেই আবার শুরু হচ্ছে নতুন এক সাইকোলজিক্যাল গেম। প্রথমটি রিলিজের পর আলোচনা তৈরি করেছিল। এবার রহস্যের জট খুলতে আসন্ন ঈদুল ফিতরে চোখ রাখতে বলা হচ্ছে ‘চক্র’ সিজন ২-এ!

    নির্মাতা জানান, আসন্ন ঈদে মুক্তির লক্ষ্যে নির্মিত হয়েছে এ কনটেন্টটি। এটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে।

    উল্লেখ্য, ১৭ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’করেছিলেন । আলোচিত সেই ঘটনার প্রেক্ষিতেই নির্মিত হয়েছিল ‘চক্র’ সিরিজটি। এবার আসছে তার দ্বিতীয় সিজন। রহস্যের জট এবার খোলা হবে এমনটাই জানান সংশ্লিষ্টরা।

    মাথাবিহীন পোস্টারে কৌতূহল বাড়ালেন তৌসিফ
    পূর্ববর্তী খবরএখন কেমন আছেন সেলিম খান?
    পরবর্তী খবর থালাপতি বিজয়কে সিবিআইয়ের তলব

    আরো সংবাদ পড়ুন

    মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন মাহি

    পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    দেশের অর্থনীতি সঠিক পথেই আছে: অর্থমন্ত্রী

    November 11, 2026

    বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ

    November 11, 2026

    আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরায়েলে ‘গৃহযুদ্ধের’ হুঁশিয়ারি

    November 11, 2026

    ইরান যুদ্ধে খরচ হওয়া অর্থ ফেরত চান ট্রাম্প, দিতে হবে ইসরায়েলকেও

    November 11, 2026

    ইরানের প্রাণনাশের হুমকি, সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী

    November 11, 2026

    তরুণদের উদ্ভাবনী চিন্তা কাজে লাগিয়ে স্বনির্ভর হতে হবে: বিদ্যুৎমন্ত্রী

    November 11, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.