Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 6 September 2026, 03:37: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » মারা গেলেন ‘সুপারম্যান’ অভিনেত্রী ভ্যালেরি পেরিন
    বিনোদন

    মারা গেলেন ‘সুপারম্যান’ অভিনেত্রী ভ্যালেরি পেরিন

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMarch 24, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    মারা গেলেন ‘সুপারম্যান’ অভিনেত্রী ভ্যালেরি পেরিন

    রিচার্ড ডনার পরিচালিত ‘সুপারম্যান’ সিনেমায় লেক্স লুথরের প্রেমিকার চরিত্রে অভিনয় করা হলিউড অভিনেত্রী ভ্যালেরি পেরিন মারা গেছেন। সোমবার (২৩ মার্চ) মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৮২ বছর বয়স হয়েছিল এ অভিনেত্রীর। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা স্টেসি সাউদার।

    বব ফস পরিচালিত ১৯৭৪ সালের লেনি ব্রুসের বায়োপিকে অভিনয়ের জন্য অস্কার মনোনীত অভিনেত্রী পেরিনের ২০১৫ সালে পারকিনসন রোগ শনাক্ত হয়। রোগের সঙ্গে সময় অতিবাহিত নিয়ে ৪৫ মিনিটের একটি ডকুমেন্টারি তৈরি করেন নির্মাতা স্টেসি সাউদার। যা ২০১৯ সালে প্রদর্শিত হয়।

    সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ২০২৩ সালে হলিউড রিপোর্টারে প্রকাশিত একটি প্রতিবেদনে পেরিনের অসুস্থতার ব্যাপারে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে অভিনেত্রী ও তার ভাই, যারা দু’জনই পারকিনসন্স রোগে ভুগছেন, তাদের দেখাশোনার দায়িত্ব নেয়ার বিষয়টি তুলে ধরার কথা জানিয়েছেন নির্মাতা স্টেসি সাউদার।

    প্রসঙ্গত, পেরিন লাস ভেগাসে একজন শো-গার্ল হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। কিন্তু তার বাগদত্তা বন্দুক আমদানিকারক মানুষটি দুর্ঘটনাবশত নিজের বুকে গুলি চালালে ওই কাজ ছেড়ে দেন তিনি। এরপর চলে আসেন লস অ্যাঞ্জেলেসে। সেখানে সেলিব্রিটি হেয়ারড্রেসার জে সেব্রিংয়ের সঙ্গে প্রেম হয়। কিন্তু পরে শ্যারন টেটেরে বাড়িতে ‘ম্যানসন ফ্যামিলি’ নামক একটি গোষ্ঠীর সদস্যরা হত্যা করে তার প্রেমিককে।

    এরপর লস অ্যাঞ্জেলেসের একটি ডিনার পার্টিতে ট্যালেন্ট এজেন্টের নজরে পড়েন তিনি। ১৯৭২ সালে ‘স্লটারহাউজ ফাইভ’ সিনেমার সফট বোল্ড তারকা হিসেবে এবং ১৯৭৩ সালে ‘দ্য লাস্ট আমেরিকান হিরো’ সিনেমায় জেফ ব্রিজেসের রেসিং কার ড্রাইভারের প্রেমিকার চরিত্রে অভিনয়ের সুযোগ পান।

    একই বছর ‘স্টিমবাথ’ নামক একটি পিবিএস নাটকে অভিনয়ের মাধ্যমে মার্কিন টিভিতে ইচ্ছাকৃতভাবে খোলামেলা হয়ে উপস্থিত হওয়া প্রথম নারী অভিনেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন। এতে তার চরিত্রটি ছিল শাওয়ার থেকে বের হয়ে আসা এবং পরবর্তীতে সেটি অলাভজনকভাবে পরিচালিত সম্প্রচার প্রতিষ্ঠানের জন্য একটি লাভজনক ফান্ড সংগ্রহের মাধ্যম হিসেবে কাজ করে।

    ১৯৭৪ সালে বব ফস পরিচালিত এবং ডাস্টিন হফম্যান অভিনীত বায়োপিক সিনেমা ‘লেনি’তে কৌতুকাভিনেতা রেনি ব্রুসের স্ত্রী স্ট্রিপার হানি ব্রুসের চরিত্রে অভিনয় করেন পেরিন। এতে অভিনয়ের জন্য কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন এবং গোল্ডেন গ্লোব ও অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্যও মনোনীত হন তিনি।

    ১৯৭০-এর দশকের শেষ দিকে ‘সুপারম্যান’ (১৯৭৮) এবং ১৯৮০ সালের সিক্যুয়েলে জিন হ্যাকম্যানের অপরাধ জগতের প্রধান চরিত্র লেক্স লুথরের প্রেমিকা মিস টেশমাঞ্চারের চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক পরিচিতি লাভ করেন। আবার রড স্টাইগারের বিপরীতে একটি বায়োপিকে ডব্লিউসি ফিল্ডসের উপপত্নীর চরিত্রে অভিনয় করেন। ‘দ্য ইলেকট্রিক হর্সম্যান’ (১৯৭৯) সিনেমায় রবার্ড রেডফোর্ডের রোডিও চ্যাম্পিয়নের সাবেক স্ত্রীর চরিত্রেও অভিনয় করেছেন।

    পেরিনের উল্লেখযোগ্য চরিত্রের মধ্যে ছিল ১৯৮২ সালের ‘দ্য বর্ডার’ সিনেমায় জ্যাক নিকলসনের স্ত্রী এবং ১৯৮০ সালে সিনেমা ‘কান্ট স্টপ দ্য মিউজিক’-এ অবসরপ্রাপ্ত একজন সুপার মডেলের চরিত্র। ১৯৮৫ সালে ‘ওয়াটার’ সিনেমায় এবং ২০০০ সালের ‘হোয়াট উইমেন ওয়ান্ট’ সিনেমায়ও দেখা গেছে এ অভিনেত্রীকে।

    মারা গেলেন ‘সুপারম্যান’ অভিনেত্রী ভ্যালেরি পেরিন
    পূর্ববর্তী খবরনাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল চীন
    পরবর্তী খবর সাফল্য আর ব্যর্থতা দুটোই মানুষকে পাগল করে দিতে পারে: ইমরান হাশমি

    আরো সংবাদ পড়ুন

    সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন ৫ দিনের রিমান্ডে

    আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন

    নিলামে উঠছে অভিনেতা রাজপাল যাদবের বাড়ি

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের করুণ মৃত্যু

    September 5, 2026

    ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

    September 5, 2026

    রংপুরে আলোচিত চার হত্যার বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে: ত্রাণমন্ত্রী

    September 5, 2026

    সামরিক সরঞ্জামে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ ইরান: ব্রিগেডিয়ার এলহামি

    September 5, 2026

    রাউজানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

    September 5, 2026

    সৌদির কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

    September 5, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.