Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 25 August 2026, 10:02: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » মাস শেষে কত আয় করল তারকাবহুল ‘উৎসব’
    বিনোদন

    মাস শেষে কত আয় করল তারকাবহুল ‘উৎসব’

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 7, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    মাস শেষে কত আয় করল তারকাবহুল ‘উৎসব’

    বেশ চমক দেখিয়েছে ঈদুল আজহায় মুক্তি পাওয়া তানিম নূর পরিচালিত চলচ্চিত্র ‘উৎসব’। শুধু দেশেই নয়, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রেও ছবিটি প্রত্যাশার চেয়ে ভালো সাড়া পেয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন সিনেপ্লেক্সে সর্বোচ্চ শো চালানো হচ্ছে ‘উৎসব’।

    শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ ছবির পাইরেসির ঘটনায় দর্শকের মন খারাপ থাকলেও সেই ক্ষতি যেন পুষিয়ে দিয়েছে ‘উৎসব’। দিন যত যাচ্ছে, দর্শক আগ্রহ ততই বাড়ছে। তাই তো মুক্তির ২৯ দিনের পর দেশের প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটির টিকিট বিক্রি ছাড়িয়েছে ৫ কোটি টাকা।

    নির্মাতা তানিম নূর দর্শকের এমন ভালবাসায় আপ্লুত। এই নির্মাতা বলেন, ‘প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে, দর্শকের যে ভালোবাসা পাচ্ছি সেটা অভূতপূর্ব। উৎসব যেন আলাদা উৎসবই তৈরি করে দিয়েছে।’

    চার্লস ডিকেন্সের ১৮২ বছর পুরোনো গল্প ‘আ ক্রিসমাস ক্যারোল’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘উৎসব’। আগেও এই গল্প বহু ভাষায় চলচ্চিত্রের রূপ পেয়েছে, এবার যুক্ত হলো বাংলা সংস্করণ।

    ‘পরিবার ছাড়া দেখা নিষেধ’— এমন ব্যতিক্রমী ট্যাগলাইন নিয়েই মুক্তি পায় ছবিটি। আর সেই ট্যাগলাইনের সঙ্গেই মিল খুঁজে পাচ্ছেন দর্শকেরা। তারা বলছেন, সিনেমাটি দেখে যেন ফিরে গেছেন তাদের শৈশব বা সোনালি অতীতে।

    ‘উৎসব’ এ অভিনয় করেছেন দেশের স্বনামধন্য বহু তারকা। রয়েছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মান প্রমুখ।

    সিনেমাটির প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশনস ও লাফিং এলিফ্যান্ট। গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার এবং সামিউল ভূঁইয়া।

    মাস শেষে কত আয় করল তারকাবহুল ‘উৎসব’
    পূর্ববর্তী খবর‘মেয়ের দোষ নয়, দোষটা মায়ের’ কোয়েলকে খোঁচা বাবা রঞ্জিতের!
    পরবর্তী খবর মালয়েশিয়ায় অন্যরকম পরীমণি, তুললেন ঝড়!

    আরো সংবাদ পড়ুন

    আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন

    নিলামে উঠছে অভিনেতা রাজপাল যাদবের বাড়ি

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

    August 24, 2026

    মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    August 24, 2026

    ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

    August 24, 2026

    মঙ্গলবার আমিরাত-সৌদিসহ অধিকাংশ মুসলিম দেশে ঈদে মিলাদুন্নবী (সা.)

    August 24, 2026

    প্রতিবেশীকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড

    August 24, 2026

    দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী

    August 24, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.