Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 29 July 2026, 06:07: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » মুম্বাই চলে যাচ্ছেন দেব-রুক্মিণী, কিনছেন ফ্ল্যাট
    বিনোদন

    মুম্বাই চলে যাচ্ছেন দেব-রুক্মিণী, কিনছেন ফ্ল্যাট

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 3, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    মুম্বাই চলে যাচ্ছেন দেব-রুক্মিণী, কিনছেন ফ্ল্যাট

    দেব-রুক্মিণীকে নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরমহলে চর্চার অন্ত নেই। বিগত এক দশক ধরে একাধিকবার তাদের সম্পর্কের দুষ্টু-মিষ্টি মুহূর্তের সাক্ষী থেকেছে বহু শিরোনাম। তবে সম্প্রতি নিন্দুকরা দাবি করেছিলেন, সুপারস্টার এই জুটির সম্পর্কে নাকি ফাঁটল ধরেছে। আর এই গুঞ্জনকে বুড়ো আঙুল দেখিয়ে দেব বলছেন, “গত ১২ বছর ধরে একটা সম্পর্কে রয়েছি, কোনওদিন সেটা নিয়ে কারও সঙ্গে আলোচনা করিনি, তাহলে আজ কেন উত্তর দিতে হবে? গোটা ইন্ডাস্ট্রি আমাদের সম্পর্ক নিয়ে যা খুশি বলতে পারে, তবে তার জন্য আমি কৈফিয়ত দেব না!” শুধু তাই নয়, পাশাপাশি আরেকটি বোমা ফাটিয়েছেন টলিউড সুপারস্টার। জানালেন, রুক্মিণী মৈত্রর সঙ্গে তিনিও এবার মুম্বাইতে শিফট করার চেষ্টা করছেন।

    মুম্বাইয়েই বেড়ে ওঠা দেবের। সেখান থেকেই গ্ল্যামার দুনিয়ার হাতছানি। এবার কি বলিউডে ডাক পেলেন নাকি? দেবের মন্তব্য, “প্ল্যান করছি মুম্বাইতে একটা ফ্ল্যাট কেনার। কারণ ওখান থেকেও অনেক অফার আসছে। মাসে অন্তত দশ দিন ওখানে গিয়ে থাকব। এখন সিনেমা বিক্রি করতে হলে মুম্বাই যেতে হয়। তাছাড়া ফাইট মাস্টার থেকে কোরিওগ্রাফার সব ওখানে। মুম্বাই থেকে যন্ত্রপাতিও আসছে। মিউজিক রাইটস বিক্রি করতে হলেও আমার ওখানে যেতে হয়। সবমিলিয়ে মাসে অন্তত দশদিন আমাকে মুম্বাইতে থাকতে হয়। আমাদের বেশিরভাগ কাজই তো এখন মুম্বাইতেই হচ্ছে। যেমন ‘রঘু ডাকাত’ ছবিটা ‘ডলবি অ্যাটমস’ করতে হলেও আমাকে ওখানেই থাকতে হবে তখন। তাছাড়া কালার কারেকশনের কাজও ওখানেই করানোর ইচ্ছে রয়েছে।’

    ‘আমাদের ‘প্রজাপতি ২’ ছবির মিউজিক মিক্সিংয়ের কাজও জিৎ গঙ্গোপাধ্যায় মুম্বাইতেই করছেন। আমি ওখানে থাকলে কাজের সুবিধা হবে। তবে সেসব করতে হলে মুম্বাইতে হোটেলে থাকতে হয়। সেটাও খরচ সাপেক্ষ ব্যাপার! সেসবের জন্যই মুম্বইতে ফ্ল্যাট কেনার চেষ্টা করছি।” সম্প্রতি এক ম্যাগাজিনের সাক্ষাৎকারে খোলাখুলি এ কথা জানিয়েছেন দেব। শুধু তাই নয়, প্রেমিকা রুক্মিণীর ক্যারিয়ার নিয়েও মনের কথা জানিয়েছেন অভিনেতা।

    দেবের কথায়, “২০২১ সালে রুক্মিণী যখন ‘সনক’ করছে, তখন থেকেই মাসে চার-পাঁচ দিন মুম্বাইতে যায়, অডিশন দেয়, মিটিং করে কলকাতায় ফেরে। আসলে ও অনেকদিন ধরেই মুম্বাইতে শিফট করার চেষ্টা করছে। কিন্তু একা-একা সাহস পাচ্ছিল না। তাছাড়া আমারও মনে হয়, রুক্মিণী জাতীয় স্তরের অভিনেত্রী। তাই তার বন্ধু বা শুভানুধ্যায়ী হিসেবে যদি আমি তাকে না ঠেলি, তাহলে অন্যায় হবে। এখন মুম্বাইতেও আমার অনেক কাজ থাকে।” প্রসঙ্গত, টোটা রায়চৌধুরি, যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ-সহ বাংলা ইন্ডাস্ট্রির অনেকেই এখন বলিউডে পরিচিত নাম। অদূর ভবিষ্যতে সেই তালিকায় দেবের নামও সংযোজন হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

    মুম্বাই চলে যাচ্ছেন দেব-রুক্মিণী
    পূর্ববর্তী খবরইন্দোনেশিয়ার বালিতে ফেরিডুবি, নিখোঁজ ৪৩
    পরবর্তী খবর নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

    আরো সংবাদ পড়ুন

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্রাইভেট ক্লিনিকে রোগী নেওয়ার দালাল চক্রের তৎপরতা বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

    July 29, 2026

    সার্ক সক্রিয় করতে বাংলাদেশ-নেপাল একমত, জোরদার হচ্ছে সংসদীয় কূটনীতি

    July 29, 2026

    শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

    July 29, 2026

    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

    July 29, 2026

    ডোপ টেস্টে মাদকসেবনের প্রমাণ মিললেই চাকরি হারাবেন চালক-হেলপাররা

    July 29, 2026

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত

    July 29, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.