Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 23 August 2026, 08:27: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » রাজ, চঞ্চল, নাবিলা—এক বাড়িতেই থাকেন শোবিজের ২০ তারকা
    বিনোদন

    রাজ, চঞ্চল, নাবিলা—এক বাড়িতেই থাকেন শোবিজের ২০ তারকা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 27, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    রাজ, চঞ্চল, নাবিলা—এক বাড়িতেই থাকেন শোবিজের ২০ তারকা

    শোবিজাঙ্গনে একটি কথা বেশ প্রচলিত—এখানে কেউ কারো বন্ধু নয়, সবাই কেবল পেশাদার সহকর্মী! তবে সেই ধারণা যেন একেবারেই ভুল প্রমাণ করে দিয়েছেন ঢাকার উত্তরার একটি বাড়ির বাসিন্দারা। কারণ, সেখানে একই ভবনে একসঙ্গে বসবাস করছেন দেশের জনপ্রিয় ২০ জন তারকা।

    নাটক-সিনেমার ইনডোর শুটিংয়ের জন্য উত্তরার নামই এখন ‘শুটিং পাড়া’। সে কারণেই কাজের সুবিধার্থে এখানকার একটি ১০তলা সাদা ভবনে পরিবারসহ থাকেন নাটক-সিনেমার একঝাঁক তারকা।

    জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এই ভবনে থাকেন স্ত্রী ও ছেলেকে নিয়ে। প্রায়শই পরিবারের সঙ্গে এই এলাকাতেই দেখা মেলে তারকার।

    মারা গেছেন রাজের কাছের মানুষ! নেটিজেনরা বলছেন- ‘জীবিত আছে’

    এছাড়াও একই ভবনে রয়েছেন চিত্রনায়ক শরিফুল রাজ। যদিও ব্যস্ততার কারণে এই বাড়িতে খুব একটা দেখা মেলে না তার।

    আছেন নাটকের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর ও তার স্ত্রী, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাসনুভা তাবাসসুম হৃদি। এই দম্পতির ফেসবুক পোস্টে মাঝেমধ্যেই এই বাড়ির ছাদ বা ভেতরের অংশ উঠে আসে।

    এছাড়া রয়েছেন মেধাবী ওটিটি অভিনেতা শ্যামল মাওলা এবং তার ফ্যাশন ডিজাইনার স্ত্রী মাহা। তারকা দম্পতি নাজিয়া হক অর্ষা এবং মোস্তাফিজ নূর ইমরান থাকেন এই ভবনেই।

    মঞ্চ, টিভি ও সিনেমার অভিজ্ঞ অভিনেতা সাজু খাদেম ও তার স্ত্রী মঞ্চশিল্পী পৈত্রি হক দম্পতিও আছেন এই তালিকায়।

    এই তারকাবহুল ভবনে আরও থাকেন জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান, আরফান আহমেদ, শিবলী নোমান, নাবিলা ইসলাম এবং সামিয়া অথৈ।

    শুধু অভিনয়শিল্পীই নয়, এই ভবনে আরও বসবাস করেন জনপ্রিয় নির্মাতা হিমু আকরাম-ও।

    এছাড়াও পর্দায় বাবা-মায়ের চরিত্রে অভিনয়ে যাদের নিয়মিত দেখা যায়—মাসুম বাশার ও মিলি বাশার দম্পতি, তাদের কন্যা অভিনেত্রী নাজিবা বাশারকে নিয়ে থাকেন এখানে।

    শুধু পাশাপাশি থাকেন বলেই নয়, মাঝে মাঝে এই তারকারা খোলা ছাদে মিলিত হন আড্ডা আর খাওয়া-দাওয়ার আনন্দে। সেসব মুহূর্ত ছবি হয়ে উঠে আসে তাদের সোশ্যাল মিডিয়ায়, যা দেখে দারুণ খুশি হন ভক্তরাও।

    এদিকে ঢাকার মতো একটি ব্যস্ত শহরে এক ছাদের নিচে এতগুলো তারকার বসবাস নিয়ে একটি ধারাবাহিক নাটক বানানো যায় বলেও মন্তব্য করেন তাদের ভক্তরা।

    চঞ্চল নাবিলা—এক বাড়িতেই থাকেন শোবিজের ২০ তারকা রাজ
    পূর্ববর্তী খবরস্বামী ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকলে স্ত্রী সন্তান সামলাবে: সুনীল শেট্টি
    পরবর্তী খবর ৩ যোদ্ধার কাহিনি নিয়ে ‘ওয়ার টু’, প্রথম দিনেই ১০০ কোটি আয়ের প্রত্যাশা

    আরো সংবাদ পড়ুন

    আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন

    নিলামে উঠছে অভিনেতা রাজপাল যাদবের বাড়ি

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রাউজানে উপজেলা প্রশাসনের সঙ্গে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

    August 23, 2026

    রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

    August 23, 2026

    ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা

    August 23, 2026

    বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান

    August 23, 2026

    বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

    August 23, 2026

    সাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত

    August 23, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.