Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 30 July 2026, 10:43: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » শেফালিকে নিয়ে স্মৃতিকাতর স্বামী পরাগ
    বিনোদন

    শেফালিকে নিয়ে স্মৃতিকাতর স্বামী পরাগ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 6, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    শেফালিকে নিয়ে স্মৃতিকাতর স্বামী পরাগ

    বলিউড অভিনেত্রী ও মডেল শেফালি জরিওয়ালার আকস্মিক মৃত্যুতে শোকে স্তব্ধ তার পরিবার, ভক্ত ও চলচ্চিত্র জগৎ। গত ২৭ জুন মাত্র ৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এক সপ্তাহ পেরিয়ে গেলেও এই শোক সহজে ভোলার নয়।

    প্রিয়তমা স্ত্রীকে হারানোর বেদনা বারবার তাড়া করে ফিরছে স্বামী পরাগ ত্যাগীকে। স্ত্রীর স্মরণে পরাগ ইনস্টাগ্রামে দ্বিতীয়বারের মতো একটি আবেগঘন পোস্ট করেছেন, যা তার গভীর শোকের প্রতিচ্ছবি।

    নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রয়াত স্ত্রী শেফালির সঙ্গে একাধিক ছবি পোস্ট করে পরাগ লিখেছেন, ‘আমার পরী, তোমাকে সবসময় মনে পড়ে। মনে হয় যেন তুমি আমার সঙ্গেই আছো। তোমাকে সারাজীবন ভালোবাসবো। আমার গুন্ডি, আমার সারাজীবনের ভালোবাসা তোমাকে খুব মনে পড়ে। যেখানে আছো শান্তিতে থাকো, ভালো থাকো।’

    ‘কাঁটা লাগা গার্ল’ হিসেবে পরিচিত শেফালির অকাল প্রয়াণে শুধু চলচ্চিত্র জগতেই নয়, তার অগণিত ভক্তরাও শোকাহত। স্ত্রীর এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারেননি পরাগ। এমনকি স্ত্রীর মৃত্যুর পরের দিন সকালে পোষা কুকুর নিয়ে বাইরে বের হওয়ায় তাকে কিছু কটাক্ষের শিকারও হতে হয়েছিল।

    এর আগে শেফালির মৃত্যুর পর পরাগ তার প্রথম পোস্টে লিখেছিলেন, ‘আমার পরী। চিরন্তন, চিরসবুজ ‘কাঁটা লাগা’ গার্ল। তোমার চোখে যা দেখা যেত তার থেকেও তোমার মধ্যে অনেক বেশি গুণ ছিল। তোমার কাজের প্রতি একাগ্রতা, নিষ্ঠা, তোমার জীবনদর্শন ছিল সত্যিই প্রশংসনীয়।’

    ‘পেশাগত জীবনেই শুধু নয় তুমি ব্যক্তি শেফালি হিসেবেও ভীষণ ভালো মানুষ ছিলে। কত সহজেই সবাইকে আপন করে নিতে। সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে। মায়া-মমতায় জড়িয়ে রাখতে সবাইকে ঠিক মায়ের মতোই। শেফালি সবসময় মনের মাঝে থাকবে স্মৃতি হয়ে। আমি তার আত্মার শান্তি কামনা করি। তোমার জন্য আমার সেই চিরন্তন ভালোবাসাই থাকবে আজীবন।’

    শেফালিকে নিয়ে স্মৃতিকাতর স্বামী পরাগ
    পূর্ববর্তী খবরক্যানসারে আক্রান্ত হয়ে চলে গেলেন ‘ফ্যান্টাস্টিক ফোর’ অভিনেতা
    পরবর্তী খবর ‘সুন্দর জামাগুলো সবসময়ই আলমারিতে রেখে দিতাম’

    আরো সংবাদ পড়ুন

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৭

    July 30, 2026

    বিরতি ভেঙে ইরানে রাতভর যুক্তরাষ্ট্রের হামলা

    July 30, 2026

    বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার

    July 30, 2026

    আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

    July 30, 2026

    সম্পর্ক নতুন করে শুরুর বিষয়ে একমত খলিলুর-ত্রিদেবী

    July 29, 2026

    ব্রাজিল অধ্যায়ের ইতি টানলেন নেইমার

    July 29, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.