Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 23 August 2026, 05:06: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » সুশান্তের মৃত্যুবার্ষিকী যা করলেন ভক্তরা
    বিনোদন

    সুশান্তের মৃত্যুবার্ষিকী যা করলেন ভক্তরা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 15, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    দেখতে দেখতে কেটে গেল পাঁচটি বছর। ২০২০ সালের ১৪ই জুন মারা গেছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার আকস্মিক মৃত্যুতে শুধু পরিবার নয়, সারা বিশ্বের অগণিত ভক্তকুলের মনে গভীর শোকের ছায়া নেমে এসেছিল। আজও তার অনুপস্থিতি ভক্তদের হৃদয়ে একইরকম ব্যথা জাগায়। প্রতি বছর এই দিনে সুশান্তের স্মৃতিতে অনুরাগীরা নানাভাবে তাদের ভালোবাসা ও শ্রদ্ধা জানান।

    শনিবার ছিল সুশান্তের পঞ্চম মৃত্যুবার্ষিকী। এই দিনে তার অগণিত ভক্ত স্মৃতির সরণি বেয়ে হেঁটেছেন। মুম্বাইয়ে ভক্তরা সুশান্তের আত্মার শান্তি কামনায় এক বিশেষ যজ্ঞের আয়োজন করেন। অভিনেতার ছবিতে তিলক পরিয়ে এবং প্রার্থনা সভার মাধ্যমে তারা প্রিয় তারকাকে শ্রদ্ধা জানান। পাঁচ বছর আগে অতিমারির আবহে যখন সুশান্তের মৃত্যুর খবর এসেছিল, সেদিন ঠিক যতটা মন খারাপ হয়েছিল, আজও তার ভক্তদের মন একইরকম ভারাক্রান্ত।

    সুশান্তের বোন শ্বেতা সিং কীর্তি এখনও ভাইয়ের জন্য সুবিচারের আশায় লড়াই করে যাচ্ছেন। গত বছর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও ভাইয়ের মৃত্যুর সঠিক তদন্তের জন্য আবেদন জানিয়েছিলেন। সুশান্তের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে শ্বেতা নিজের ইনস্টাগ্রাম পেজে একটি আবেগঘন পোস্ট করেন।

    সেই পোস্টে তিনি লেখেন, ‘আজ ভাইয়ের পঞ্চম মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের ১৪ই জুনের পর থেকে অনেক কিছু ঘটেছে। জীবনে অনেক পরিবর্তন এসেছে। সিবিআই তদন্ত করছে। তদন্তের দীর্ঘ প্রক্রিয়া চলছে। তবে আমি বলব আপনারা আশা হারাবেন না। জীবনে যা খুশি ঘটে যাক ভগবানের উপর ভরসা রাখুন।’

    সুশান্ত সিং রাজপুত তার অনবদ্য অভিনয় এবং সহজ-সরল ব্যক্তিত্ব দিয়ে অসংখ্য মানুষের মন জয় করেছিলেন। ‘কাই পো চে!’, ‘ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘ছিছোড়ে’ সহ অসংখ্য সফল ছবিতে তার অভিনয় আজও দর্শক মহলে প্রশংসিত। তার অকাল প্রয়াণ বলিউডে এক শূন্যতা তৈরি করেছে, যা পূরণ হওয়ার নয়। সুশান্তের ভক্তরা আজও তার স্মৃতিকে বাঁচিয়ে রেখেছেন এবং সুবিচারের প্রত্যাশায় লড়াই চালিয়ে যাচ্ছেন।

    সুশান্তের মৃত্যুবার্ষিকী যা করলেন ভক্তরা
    পূর্ববর্তী খবরকোনোদিন ২০ ঘণ্টা কাজ করিনি: কাজল
    পরবর্তী খবর ‘তিনি যেভাবে তাকান তাতে আমি গলে জল হয়ে যাই’

    আরো সংবাদ পড়ুন

    আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন

    নিলামে উঠছে অভিনেতা রাজপাল যাদবের বাড়ি

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

    August 23, 2026

    ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা

    August 23, 2026

    বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান

    August 23, 2026

    বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

    August 23, 2026

    সাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত

    August 23, 2026

    হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ ঘোষণা করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

    August 23, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.