Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 8 July 2026, 04:23: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » স্বামী ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকলে স্ত্রী সন্তান সামলাবে: সুনীল শেট্টি
    বিনোদন

    স্বামী ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকলে স্ত্রী সন্তান সামলাবে: সুনীল শেট্টি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 27, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    স্বামী ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকলে স্ত্রী সন্তান সামলাবে: সুনীল শেট্টি

    বিয়ের পর পারস্পরিক বোঝাপড়া ও স্বামী-স্ত্রীর দায়িত্ব ভাগাভাগি নিয়ে মন্তব্য করে ফের বিতর্কের মুখে পড়লেন বলিউড অভিনেতা সুনীল শেট্টি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দাম্পত্য জীবন এবং বর্তমান প্রজন্মের দাম্পত্য সম্পর্ক নিয়ে মুখ খুলেন তিনি।

    সাক্ষাৎকারে সুনীল বলেন, ‘বর্তমান প্রজন্মের মধ্যে ধৈর্যের অভাব রয়েছে। বিয়ের কিছুদিন পরই আপোসের জায়গা তৈরি হওয়া দরকার, যেখানে একে অপরকে বোঝার চেষ্টা থাকবে। সন্তান এলে দায়িত্ব বেড়ে যায়। তখন স্ত্রীদের বোঝা উচিত, যদি স্বামী ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে সন্তান সামলানো আমার দায়িত্ব।’

    তিনি আরও যোগ করেন, ‘স্বামীদের অবশ্যই সন্তানের দায়িত্বে অংশীদার হতে হবে। তবে বর্তমানে সমাজে এত চাপ চলে এসেছে যে সবাই সব বিষয়ে মতামত দিতে চায়। ভার্চুয়াল দুনিয়া শেখাচ্ছে কীভাবে বাবা-মা হতে হবে, কী খেতে হবে, কী করতে হবে! কিন্তু আমি মনে করি, অভিজ্ঞতাই সবচেয়ে বড় শিক্ষক। মা, দিদা, বোন বা বউদিদের থেকে পরামর্শ নিলেই যথেষ্ট।’

    সাক্ষাৎকারে সুনীলের এই বক্তব্যের পর সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই প্রশ্ন তুলেছেন— তাহলে কি সংসার টিকিয়ে রাখার দায় শুধু নারীদের?

    এর আগে মেয়ের মা হওয়া নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ান অভিনেতা। মেয়ের স্বাভাবিক প্রজনন পদ্ধতি বেছে নেওয়াকে প্রশংসা করে বলেন, ‘বর্তমান সময়ে বেশিরভাগ মায়েরা সিজার পদ্ধতি বেছে নেন স্বস্তির জন্য। কিন্তু আথিয়া তা করেনি।’ এই মন্তব্যের পরও নানা মহল থেকে তাকে কটাক্ষের শিকার হতে হয়। পরে বিতর্কের জেরে ক্ষমাও চান তিনি।

    সুনীলের ধারাবাহিক এই মন্তব্য নিয়ে ফের শুরু হয়েছে লিঙ্গ বৈষম্য ঘিরে আলোচনা। যা নিয়ে যেন বেশ বিপাকেই পড়েছেন অভিনেতা।

    স্বামী ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকলে স্ত্রী সন্তান সামলাবে: সুনীল শেট্টি
    পূর্ববর্তী খবরনিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র উপদেষ্টা
    পরবর্তী খবর রাজ, চঞ্চল, নাবিলা—এক বাড়িতেই থাকেন শোবিজের ২০ তারকা

    আরো সংবাদ পড়ুন

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    নির্দিষ্ট সময়ে গোল শূন্য সুইজারল্যান্ড-কলম্বিয়ার ম্যাচ

    July 8, 2026

    গোল শূন্যতে প্রথমার্ধের খেলা শেষ করল সুইজারল্যান্ড-কলম্বিয়া

    July 8, 2026

    বিশ্বকাপের শেষ ষোলোর শেষ ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি কলম্বিয়া

    July 8, 2026

    অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে মিশরকে হারিয়ে কোয়ার্টারে আর্জেন্টিনা

    July 8, 2026

    ৩-২ গোলে মিশরের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা

    July 8, 2026

    মেসির গোলে ২-২ এ সমতায় ফিরল মিশর

    July 7, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.