Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 21 August 2026, 04:26: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » ১৪ বছরের দাম্পত্যে ইতি টানলেন জয়-মাহি!
    বিনোদন

    ১৪ বছরের দাম্পত্যে ইতি টানলেন জয়-মাহি!

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 28, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ১৪ বছরের দাম্পত্যে ইতি টানলেন জয়-মাহি!

    হিন্দি টেলিদুনিয়ার অন্যতম ‘পাওয়ার কাপল’ জয় ভানুশালি এবং মাহি ভিজের প্রায় দেড় দশকের দাম্পত্যে ভাঙন ধরল। ১৪ বছরের সংসার ও তিন সন্তানের মা-বাবা এই তারকা জুটি এবার যতিচিহ্ন টানলেন সম্পর্কে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, প্রায় মাসখানেক ধরেই আর এক ছাদের তলায় থাকছেন না জয় এবং মাহি।

    চলতি বছরের জুলাই মাস থেকেই জয় ভানুশালি এবং মাহি ভিজের ডিভোর্সের গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও সেই সময় এই বিষয়ে তারকা দম্পতি প্রকাশ্যে কুলুপ এঁটেছিলেন। মাসখানেক আগে মাহিও জানিয়েছিলেন যে, ব্যক্তিগতজীবন নিয়ে কারও কাছে কৈফিয়ত দিতে তিনি বাধ্য নন।

    তবে ভাঙনের খবর কি আর খুব বেশি দিন ধামাচাপা থাকে? এবার জয়-মাহির এক ঘনিষ্ঠ বন্ধুই ফাঁস করে দিলেন তাদের বর্তমান অবস্থান। জুলাই-আগস্ট মাসেই আইনি বিচ্ছেদের পথে হেঁটেছেন জয় ভানুশালি ও মাহি ভিজ। কিন্তু তারা বিষয়টি একেবারে গোপন রেখেছিলেন।

    একসময় জয়-মাহির সামাজিক মাধ্যমে চোখ রাখলেই সুখী গৃহকোণের ঝলক মিলত। তবে মাসখানেক ধরে সেই চিত্র পুরোপুরি পাল্টে গেছে। ভ্লগ তো দূরের কথা, এই সময়ের মধ্যে একে-অপরের সঙ্গে কোনও ছবি পর্যন্ত শেয়ার করেননি তারা। কেন এই সুখের সংসারে ভাঙন ধরল, তা নিয়ে কৌতূহলের অন্ত নেই।

    মাহি বিজ নাকি স্বামী জয়কে নিয়ে এতটাই ‘সন্দেহ বাতিকগ্রস্থ’ হয়ে পড়েছিলেন যে অভিনেতা স্ত্রীর থেকে দূরত্ব বাড়াতে বাধ্য হন। যা কিনা পরবর্তীতে ডিভোর্স পর্যন্ত গড়ায়।

    উল্লেখ্য, ২০১১ সালে ভালোবেসে একে-অপরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন জয়-মাহি। বছরখানেক চুটিয়ে দাম্পত্য উপভোগ করার পর ২০১৭ সালে রাজবীর ও খুশি নামে দুই সন্তান দত্তক নেন তারা। তার দু’বছর বাদে ২০১৯ সালে তাদের ঘর আলো করে জন্ম নেয় তাদের কন্যা তারা। তবে ২০২৪ সাল থেকে জয়-মাহির মধ্যে সমস্যা শুরু হয়।

    ১৪ বছরের দাম্পত্যে ইতি টানলেন জয়-মাহি!
    পূর্ববর্তী খবরজুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সুপারিশ জমা আজ
    পরবর্তী খবর টোকিওতে ট্রাম্প-তাকাইচির বাণিজ্য ও নিরাপত্তা বৈঠক

    আরো সংবাদ পড়ুন

    আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন

    নিলামে উঠছে অভিনেতা রাজপাল যাদবের বাড়ি

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

    August 20, 2026

    নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

    August 20, 2026

    ফেনীর নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে আপিলের রায় সোমবার

    August 20, 2026

    দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    August 20, 2026

    সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ: স্বরাষ্ট্রমন্ত্রী

    August 20, 2026

    ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ ভবনে চলছে সরাসরি ভোটগ্রহণ

    August 20, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.