Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 23 August 2026, 09:38: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » ৩ যোদ্ধার কাহিনি নিয়ে ‘ওয়ার টু’, প্রথম দিনেই ১০০ কোটি আয়ের প্রত্যাশা
    বিনোদন

    ৩ যোদ্ধার কাহিনি নিয়ে ‘ওয়ার টু’, প্রথম দিনেই ১০০ কোটি আয়ের প্রত্যাশা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 27, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ৩ যোদ্ধার কাহিনি নিয়ে ‘ওয়ার টু’, প্রথম দিনেই ১০০ কোটি আয়ের প্রত্যাশা

    কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছিল আগামী ১৪ আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে ‘ওয়ার টু’। এই সিনেমায় প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করবেন হৃতিক, জুনিয়র এনটিআর এবং কিয়ারা।

    তিন যোদ্ধার লড়াইয়ের কাহিনি নাকি ফুটে উঠবে এই ছবির মাধ্যমে। ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে ট্রেলার। যা দেখে ভক্তদের প্রত্যাশার পারদ আরও বেড়েছে।

    ট্রেলার শুরুতেই হৃতিককে বলতে শোনা যায়, ‘আমি প্রতিজ্ঞা করছি, আমার পরিবার, আমার নাম, আমার পরিচয় সবকিছু পাল্টে ফেলে একটা বেনামী ছায়ায় পরিণত হয়ে যাব।’

    তারপরেই এনটিআরকে বলতে শোনা যায়, ‘আমি শপথ নিচ্ছি যেটা অন্য কেউ করতে পারবে না সেটা আমি করব। যে যুদ্ধ কেউ জিততে পারবে না সেই যুদ্ধ আমি জিতে দেখাব।’

    ট্রেলার শুরুতেই এটুকু স্পষ্ট হয়ে যায়, এনটিআর এবং হৃতিকের চরিত্রের মধ্যে ধুন্ধুমার লড়াই দেখতে পাওয়া যাবে এই সিনেমায়। টাইগার শ্রফের ছবিও দেখানো হয়েছে ট্রেলারে। অর্থাৎ বোঝাই যাচ্ছে, এই সিনেমায় পূর্ববর্তী পর্বের বেশ কিছু অংশ তুলে ধরা হবে। বিশেষভাবে নজর কেড়েছেন আশুতোষ রানা।

    তবে যার কথা উল্লেখ না করলেই নয়, তিনি হলেন কিয়ারা আদভানি। একদিকে বিকিনি পরে সৌন্দর্যের সমস্ত মাপকাঠি ভেঙ্গে ফেলছেন আবার অন্যদিকে বন্দুক হাতে দৃঢ় চিত্তে লড়াই করছেন শত্রুপক্ষের সঙ্গে। দেখানো হয়েছে কিয়ারা-হৃতিকের প্রেম পর্বও।

    তিনজনেই নিজেদের জায়গা থেকে লড়াইয়ে নেমেছেন। কিন্তু সবশেষে কার জয় হবে? তিনজনেই যদি দেশকে আগে রাখে, তাহলে এই লড়াইয়ের অর্থ কী? এমন অনেক প্রশ্নের উত্তর অজানা, যা স্পষ্ট হবে সিনেমা মুক্তির মাধ্যমেই।

    এদিকে বিগ বাজেটের এই সিনেমা নিয়ে নির্মাতাদের প্রত্যাশার পরিমাণও বেশি। তারা আশা করছেন, মুক্তির প্রথমদিনেই বিশ্বব্যাপী ১০০ কোটির ব্যবসা করতে পারে ‘ওয়ার টু’।

    কারণ সাড়াজাগানো স্পাই ইউনিভার্সের সিক্যুয়েল হওয়ায় ‘ওয়ার ২’র প্রতি মানুষের আগ্রহ যথেষ্টই রয়েছে। তাছাড়া হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআরের উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বীতা দেখার আগ্রহ ছবিটির প্রধান সেলিং পয়েন্ট।

    ৩ যোদ্ধার কাহিনি নিয়ে ‘ওয়ার টু’ প্রথম দিনেই ১০০ কোটি আয়ের প্রত্যাশা
    পূর্ববর্তী খবররাজ, চঞ্চল, নাবিলা—এক বাড়িতেই থাকেন শোবিজের ২০ তারকা
    পরবর্তী খবর দুইবার বদলাতে হয় আমির খানের আলোচিত সেই পিকে’র গল্প

    আরো সংবাদ পড়ুন

    আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন

    নিলামে উঠছে অভিনেতা রাজপাল যাদবের বাড়ি

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রাউজানে উপজেলা প্রশাসনের সঙ্গে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

    August 23, 2026

    রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

    August 23, 2026

    ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা

    August 23, 2026

    বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান

    August 23, 2026

    বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

    August 23, 2026

    সাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত

    August 23, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.